Vivo V70 সিরিজ দাম ও স্পেসিফিকেশন লঞ্চের আগেই ফাঁস, দেখতে যেন আইফোন

Vivo V70 ও Vivo V70 Elite ভারতে ফেব্রুয়ারি মাসে প্রিমিয়াম মিড-রেঞ্জ স্মার্টফোন সেগমেন্টে লঞ্চ হতে পারে।

Vivo V70 সিরিজ দাম ও স্পেসিফিকেশন লঞ্চের আগেই ফাঁস, দেখতে যেন আইফোন

Photo Credit: Smartprix

Vivo V70 series could carry a triple rear camera setup

হাইলাইট
  • Vivo V70 সিরিজ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে আসছে
  • Vivo V70 Elite চলবে Snapdragon 8s Gen 3 প্রসেসরে
  • উভয় স্মার্টফোনে 120 হার্টজ অ্যামোলেড ডিসপ্লে থাকবে
বিজ্ঞাপন

Vivo V70 সিরিজ ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে ভারতে আসতে চলেছে। সংস্থা এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেনি। তবে সূত্র থেকে ভিভোর নতুন সিরিজের দাম, ডিজাইন, কালার অপশন, ও স্পেসিফিকেশন সংক্রান্ত তথ্য প্রকাশ হয়েছে। এই লাইনআপের অধীনে দুইটি মডেল দেশের বাজারে লঞ্চ হবে — Vivo V70 ও Vivo V70 Elite। এদের মধ্যে দ্বিতীয় মডেলটির ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। Vivo V70 সিরিজের উল্লেখযোগ্য ফিচার্সের মধ্যে রয়েছে 50 মেগাপিক্সেল 3X টেলিফটো লেন্স, ভারতের জন্য একঝাঁক এক্সক্লুসিভ ক্যামেরা ফিচার্স, লেটেস্ট Android OS, ও 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং-সহ আরও অনেক কিছু।

Vivo V70 ও V70 Elite ডিজাইন, কালার অপশন

স্মার্টপ্রিক্স ও টেক ব্লগার যোগেশ ব্রার যৌথভাবে Vivo V70 Elite মডেলের রেন্ডার প্রকাশ করেছে। ফোনটির বডি কাঁচ ও ধাতু দিয়ে তৈরি। স্ক্রিনের চারপাশে বেজেল (কালো বর্ডার) খুবই কম, যার ফলে সামনের পুরো অংশ জুড়ে ডিসপ্লে রয়েছে। স্ক্রিনের উপরে ছোট একটি গোল ছিদ্র বা পাঞ্চ হোল কাটআউট আছে, যেখানে সেলফি ক্যামেরা বসানো হবে।

এই ডিভাইসের পিছনে ক্যামেরা মডিউলে তিনটি লেন্স আইফোনের স্টাইলে সাজানো আছে। রিপোর্টে দাবি করা হয়েছে যে, Vivo V70 প্যাশন রেড এবং লেমোন ইয়োলো কালার অপশনে উপলব্ধ হবে। অন্য দিকে, Vivo V70 Elite স্যান্ড বেইজ, ব্ল্যাক, ও প্যাশন রেড রঙের বিকল্পে উপলব্ধ হবে।

Vivo V70 সিরিজের স্পেসিফিকেশন ও দাম

ভিভো ভি70 ও ভিভো ভি70 এলিট একটি 6.59 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সাথে আসবে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট ও FHD+ রেজোলিউশন সাপোর্ট করবে। উভয় মডেলে 6,500mAh ক্ষমতার ব্যাটারি দেওয়া হবে। এর সাথে 80W ফাস্ট চার্জিং সমর্থন মিলবে। দুই ফোন সফটওয়্যারের দিক থেকে OriginOS 6 ভার্সনে রান করবে, যা Android 16-এর উপর ভিত্তি করে বানানো হয়েছে।

ফটোগ্রাফির কথা বললে, Vivo V70 সিরিজের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে। এটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, এবং 3x অপটিক্যাল জুমের সাথে Zeiss-টিউনড নাইট টেলিফটো ক্যামেরা নিয়ে গঠিত। এতে AI হোলি ফেস্টিভ পোট্রেট মোড, AI ম্যাজিক ওয়েদার, এবং ইউনিক ফ্লাওয়ার ব্লেসিং-এর মতো ইন্ডিয়া এক্সক্লুসিভ ক্যামেরা ফিচার্স থাকবে।

Vivo V70 মডেলে Snapdragon 7 Gen 4 চিপসেট ব্যবহার হতে পারে। V70 Elite আরও পাওয়ারফুল ও ফ্ল্যাগশিপ কিলার Snapdragon 8s Gen 3 প্রসেসরে চলবে। এই সিরিজের টপ মডেলের দাম 55,000 টাকার আশেপাশে থাকতে পারে। এটি প্রিমিয়াম মিড-রেঞ্জ সেগমেন্টে ঝড় তোলার লক্ষ্যে আসছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. Honor X80i লঞ্চ হল 7,000mAh ব্যাটারি, 120Hz OLED ডিসপ্লে, 12GB র‍্যামের সাথে
  2. Realme এপ্রিলে একাধিক ফোনের দাম বাড়াল, কিনতে 6,000 টাকা পর্যন্ত বেশি খরচ
  3. Oppo F33 সিরিজের দুই নতুন স্মার্টফোন এপ্রিলে ভারতে আসছে, এক্স-ফ্যাক্টর হবে এই জোড়া ফিচার
  4. Redmi Note 15 SE 5G লঞ্চ হল ভারতে, দাম ও ফোনে ইউনিক কী আছে জেনে নিন
  5. Vivo V70 FE সবচেয়ে কম দামে 200MP ক্যামেরার সাথে ভারতে লঞ্চ হল, অন্ধকারে ফোন থেকে ছড়াবে আলো!
  6. Realme 16 5G ভারতে লঞ্চ হল, আয়না লাগানো ক্যামেরায় সেলফির নতুন ট্রেন্ড
  7. Artemis II Launch: 50 বছর পর চাঁদের পথে মানুষ, মহাকাশে সফলভাবে পৌঁছল স্পেসক্রাফ্ট
  8. Oppo K15 Pro ও K15 Pro+ লঞ্চ হল, ফোনের ভিতরে আস্ত ফ্যান! সাথে 100W ফাস্ট চার্জিং, 8,000mAh ব্যাটারি
  9. Lava Bold N2 Pro মাত্র 7,999 টাকায় 128GB স্টোরেজ ও 50MP AI ক্যামেরার সাথে লঞ্চ হল
  10. 6,300 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে OnePlus-এর সবচেয়ে সস্তা ফ্ল্যাগশিপ স্মার্টফোন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »