Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 6 অক্টোবর 2026 13:38 IST
হাইলাইট
  • Vivo V80 ফোনে Zeiss-টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা আছে
  • Vivo S2 বিশাল 10,000mAh ব্যাটারির সঙ্গে এসেছে
  • ভিভোর দুই ফোনেই IP68 + IP69 রেটিং রয়েছে

Vivo V80 has a 50-megapixel selfie camera

Photo Credit: Vivo

Vivo V80 ও Vivo S2 FE মঙ্গলবার লঞ্চ হয়েছে ভারতে। দুটি ফোনই ভিন্ন প্রাইস রেঞ্জ ও স্পেসিফিকেশনের সাথে এসেছে। Vivo V80 ক্যামেরাকে কেন্দ্র করে তৈরি, যেখানে Vivo S2 FE লং-লাস্টিং ব্যাটারি ব্যাকআপের জন্য তৈরি হয়েছে। এটি দেশের বাজারে ভিভোর প্রথম 10,000mAh ব্যাটারি-চালিত স্মার্টফোন। Vivo V80 পেয়েছে Zeiss-এর টিউন করা ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এতে একটি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। দুই ফোনেই IP68 + IP69 রেটিং, ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এবং  ভেপার চেম্বার কুলিং সিস্টেম রয়েছে। ফোনগুলি ভিভোর নিজস্ব অনলাইন স্টোর, Flipkart, Amazon, ও অফলাইন রিটেল স্টোরে বিক্রি হবে।

Vivo V80 স্পেসিফিকেশন, ফিচার্স, ও দাম

ভিভো ভি80 ফোনে 6.59 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি 1.5K রেজোলিউশন, সর্বোচ্চ 5,000 নিট পিক ব্রাইটনেস, 144 হার্টজ রিফ্রেশ রেট, এবং 1.07 বিলিয়ন কালার সাপোর্ট করে। রাতের বেলা ব্যবহারের জন্য আই প্রোটেকশন ফিচার ও 1 নিট আল্ট্রা-লো ব্রাইটনেস ফিচার থাকছে। এটি ভিভোর প্রথম নন-ফোল্ডেবল ফোন, যেখানে Android 17-ভিত্তিক OriginOS 7 কাস্টম স্কিন প্রি-ইনস্টল করা হয়েছে।

Advertisement

Vivo V80 রান করে Snapdragon 7 Gen 4 প্রসেসরে। হ্যান্ডসেটের 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরায় 90 ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল, অটোফোকাস, ও 0.8x থেকে 2x ফ্রি জুম সাপোর্ট থাকছে। ফোনের 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরায় অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন OIS-সহ 1/1.56 ইঞ্চি Sony LYTIA 700 সেন্সর ব্যবহার করা হয়েছে।

টেলিফটো ক্যামেরায় OIS, 3x অপটিক্যাল জুম ও 100x ডিজিটাল জুম-সহ 50 মেগাপিক্সেল Sony IMX882 সেন্সর থাকছে। আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটি 8 মেগাপিক্সেলের। ক্যামেরার মাধ্যমে 4K সিনেমাটিক ভিডিও রেকর্ড করা যাবে। ভিভোর নতুন স্মার্টফোনে 7,200mAh ব্যাটারি আছে, যা 90W ফ্ল্যাশচার্জ সাপোর্ট করে।

Vivo V80 মডেলের 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ 62,999 টাকায় লঞ্চ হয়েছে। 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ এবং 8 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট যথাক্রমে 69,999 টাকা ও 79,999 টাকায় এসেছে। ফোনটি সানরাইজ অ্যান্থেম, হরাইজন ব্লু, ও স্টেলার ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ হবে।

Advertisement

Vivo S2 FE স্পেসিফিকেশন, ফিচার্স, ও দাম

Vivo S2 FE একটি 6.83 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে পেয়েছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন, ও 2,000 নিট ব্রাইটনেস অফার করে। স্ক্রিনটি SGS-এ লো ব্লু লাইট ও লো-ফ্লিকার সার্টিফায়েড। এতে MediaTek Dimensity 7300e 5G প্রসেসর ব্যবহার করা হয়েছে।

Vivo S2 FE
Photo Credit: Vivo

ভিভোর নতুন ফোনের পিছনে 50 মেগাপিক্সেল Sony IMX852 সেন্সর (f/1.8 অ্যাপারচার) ও 2 মেগাপিক্সেল বোকেহ সেন্সর আছে। স্ক্রিনের পাঞ্চ-হোল কাটআউটের মধ্যে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। ফোনে থাকা 10,000mAh ব্লুভোল্ট ব্যাটারি 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Advertisement

Vivo S2 FE-এর দাম 38,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ আছে। 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ অপশনের দাম হল 42,999 টাকা। ফোনটি স্টেলার গ্রীন, টাইটান ব্ল্যাক, ও জেন হোয়াইট কালার অপশনে পাওয়া যাবে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Sunrise Anthem colourway stands out
  • Bright AMOLED display
  • Useful 3x telephoto camera for portraits
  • Excellent battery life and fast charging
  • Bad
  • Chipset feels underwhelming for the price
  • Ultra-wide camera is average
  • Very, very sluggish Camera app
 
KEY SPECS
Display 6.59-inch
Processor Qualcomm Snapdragon 7 Gen 4
Front Camera 50-megapixel
Rear Camera 50-megapixel + 50-megapixel + 8-megapixel
RAM 8GB
Storage 128GB, 256GB, 512GB
Battery Capacity 7200mAh
OS Android 17
Resolution 1260x2750 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ফোন ছাড়াই টিভির পর্দায় দেখা যাবে Instagram রিলস, কীভাবে জেনে নিন
  2. iPhone 18 এই বছর বাজারে না আসার কারণ প্রকাশ্যে, নেপথ্যে Samsung?
  3. 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
  4. দোকানে UPI-এর QR কোড ও সাউন্ডবক্স বসালে 1,000 টাকার উপর ভর্তুকি, নতুন স্কিম আনছে সরকার
  5. স্মার্টফোনে ক্যামেরায় বিপ্লব ঘটাবে নতুন প্রযুক্তি, দিশা দেখাচ্ছে ইজরায়েলের স্টার্টআপ
  6. চাপের মুখে Nvidia থেকে ইস্তাফা দিলেন জেনসেন হুয়াং, নতুন CEO Apple কর্তা?
  7. বিশ্বজুড়ে অচল Microsoft-এর পরিষেবা, ভোগান্তিতে লাখ লাখ ব্যবহারকারী
  8. iQOO 16R ফোনের ভারতে আসা নিশ্চিত, 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  9. দীপাবলিতেও মুখ থুবড়ে পড়ল স্মার্টফোন বিক্রি, মন্দার বাজারেও মুচকি হাসি অ্যাপলের
  10. Vivo X500 সিরিজ নভেম্বর 26 ভারতে লঞ্চ হচ্ছে, ক্যামেরায় বাজার কাঁপাবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.