Vivo V80 will be available in three colour options
Photo Credit: Vivo
Vivo V80 ভারতে লঞ্চ হচ্ছে অক্টোবর 6। সম্প্রতি এই ফোনের বক্স MRP অনলাইনে ফাঁস হয়েছিল। আর এখন আসল দাম প্রকাশ্যে এসেছে। সংস্থা ইতিমধ্যেই Vivo V সিরিজের আসন্ন মডেলের ক্যামেরা, ব্যাটারি, ও ডিসপ্লে সংক্রান্ত একাধিক তথ্য প্রকাশ করেছে। Vivo V80 তিনটি স্টোরেজ অপশনে বিক্রি হবে বলে জানা গিয়েছে। এটি তার পূর্বসূরী Vivo V70-এর তুলনায় অনেকটা বেশি দামে আসছে। তবে ফোনটি 144Hz AMOLED ডিসপ্লে, Zeiss ক্যামেরা, ও 7,200mAh ব্যাটারি দিয়ে সজ্জিত থাকবে। ডিভাইসটি ভিভো ইন্ডিয়ার অনলাইন স্টোর, Flipkart, Amazon, এবং অফলাইন রিটেল স্টোরের মাধ্যমে বিক্রি হবে।
টিপস্টার অভিষেক যাদবের X পোস্ট অনুসারে, Vivo V80 মডেলের 8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ 63,000 টাকায় লঞ্চ হতে পারে। 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ও 8 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট যথাক্রমে 70,000 টাকা ও 80,000 টাকায় আসতে পারে।
প্রসঙ্গত, 2026-এর ফেব্রুয়ারিতে ভারতে লঞ্চের সময় Vivo V70-এর 8 জিবি + 256 জিবি স্টোরেজ অপশনের দাম 45,999 টাকা ছিল। অন্য দিকে, 12 জিবি র্যাম ও 512 জিবি স্টোরেজে ভ্যারিয়েন্টের দাম 49,999 টাকা রাখা হয়েছিল। তবে গত কয়েক মাসে একাধিকবার ফোনের দাম বেড়েছে। এখন ফ্লিপকার্টে বেস মডেল 59,999 টাকায় পাওয়া যাচ্ছে।
সংস্থা জানিয়েছে, ভিভো ভি80-এর সামনে 6.59 ইঞ্চি OLED ডিসপ্লে থাকবে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন, ও 5,000 নিট পিক ব্রাইটনেস অফার করবে। ফোনটি সানরাইজ অ্যান্থেম, হরাইজন ব্লু, ও স্টেলার ব্ল্যাক কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাবে। এতে আই প্রোটেকশন ফিচার ও 1 নিট আল্ট্রা-লো ব্রাইটনেস সাপোর্ট মিলবে।
Vivo V80 ফোনের 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরায় অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন-সহ 1/1.56 ইঞ্চি Sony LYTIA 700 সেন্সর দেওয়া হয়েছে। টেলিফটো ক্যামেরায় OIS, 3x অপটিক্যাল জুম ও 100x ডিজিটাল জুম-সহ 50 মেগাপিক্সেল Sony IMX882 ক্যামেরা, এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে। পিছনের ক্যামেরা 4K সিনেমাটিক ভিডিও শুট করতে পারবে।
ভিভোর নতুন ফোনের সামনে একটি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। এটি 90 ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল ও অটোফোকাস অফার করবে। ডিভাইসে ব্যাবহার করা হয়েছে 7,200mAh ব্যাটারি, যার সঙ্গে 90W ফ্ল্যাশচার্জ সাপোর্ট যুক্ত করেছে কোম্পানি। এছাড়াও, আসন্ন হ্যান্ডসেটে IP68 + IP69 রেটিং, স্টেরিও স্পিকার, আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ইনফ্রারেড ব্লাস্টার, ও নতুন Android 17 অপারেটিং সিস্টেম থাকবে বলে আশা করা হচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.