Vivo X500 সিরিজের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস, X300-এর তুলনায় কমলো নাকি বাড়লো দেখুন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 9 নভেম্বর 2026 20:21 IST
হাইলাইট
  • Vivo X500 সিরিজ ভারতে লঞ্চ হতে বেশি দেরি নেই
  • Vivo X500, X500 Pro, ও X500 Pro Max ভারতের বাজারে আসছে
  • Vivo X500 Pro Max এক্সক্লুসিভ ফটোগ্রাফি কিটের সঙ্গে উপলব্ধ হবে

Vivo X500 Series was launched in China in September

Photo Credit: Vivo

Vivo X500 সিরিজ চীনের পর এবার ভারতে লঞ্চ করার জন্য প্রস্তুত। গত সপ্তাহ ভিভো ইন্ডিয়া তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজের প্রথম টিজার প্রকাশ করেছে। সেই টিজারে Zeiss টেলিকনভার্টার লেন্সের ছবিও প্রকাশ করেছে কোম্পানি। আনুষ্ঠানিকভাবে লঞ্চের দিনক্ষণ যে কোনও মুহূর্তে ঘোষণা করা হতে পারে। কিন্তু ভিভো কিছু বলার আগেই এখন Vivo X500 লাইনআপের তিনটি ফোনের দাম অনলাইনে ফাঁস হয়ে গিয়েছে। Master Photography Edition নামে একটি স্পেশাল এডিশন আনবে তারা, যা Vivo X300 Ultra-র সঙ্গে উপলব্ধ ফটোগ্রাফি কিটের মতো হবে বলে মনে করা হচ্ছে।

Vivo X500, X500 Pro, ও X500 Pro Max-এর দাম ফাঁস হল

এক্সের একটি পোস্টে টিপস্টার সঞ্জু চৌধুরি Vivo X500 সিরিজের মডেল এবং ভ্যারিয়েন্টগুলি প্রকাশ করেছেন। তাঁর দাবি, অফলাইন মার্কেটে ফোনগুলির সঙ্গে বিশেষ ডিসকাউন্ট দেবে ভিভো। স্ট্যান্ডার্ড Vivo X500 ভারতে 1,19,999 টাকায় লঞ্চ হতে পারে। বেস মডেলে 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ থাকবে।

Advertisement

অন্য দিকে, Vivo X500 Pro মডেলের একই মেমরি কনফিগারেশন (12 জিবি + 256 জিবি) কিনতে খরচ হতে পারে 1,49,999 টাকা। সিরিজের টপ মডেল Vivo X500 Pro Max দুটি ভার্সনে আসতে পারে। 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজের দাম 1,59,999 টাকা হওয়ার সম্ভাবনা। 512 জিবি স্টোরেজ অপশনের দাম 1,79,999 টাকা হতে পারে।

প্রো ম্যাক্স আলাদা মাস্টার সেটের সঙ্গে আসবে বলে জানা গিয়েছে, যার মধ্যে কেস, মাউন্ট, ও টেলিফটো এক্সটেন্ডার থাকবে বলে মনে করা হচ্ছে। এর দাম রাখা হতে পারে 2,29,999 টাকা। তবে এগুলি চূড়ান্ত দাম নয় বলে উল্লেখ করা হয়েছে পোস্টে। লঞ্চ প্রাইস সামান্য কমবেশি হলেও হতে পারে।

উল্লেখ্য, পূর্বসূরি X300 সিরিজের তুলনায় X500 সিরিজের দাম অনেকটাই চড়া। গত বছর ডিসেম্বর Vivo X300 ভারতে 75,999 টাকা দামে লঞ্চ হয়েছিল। বেস মডেলে 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ছিল। Vivo X300 Pro মডেলের দাম 1,09,999 টাকা রাখা হয়েছিল। এটি 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজের একটাই ভ্যারিয়েন্টে এসেছিল।

Advertisement

দুই প্রজন্মের ফ্ল্যাগশিপ ফোনের দামের মধ্যে এতটা বেশি ফারাকের জন্য কাঠগড়ায় বিশ্বজুড়ে চলা মেমরি চিপের ঘাটতি। 2025 সালে প্রতি ইউনিট চিপের আনুমানিক  মূল্য ছিল 20 মার্কিন ডলার। আর এখন সেটা প্রায় 60-65 ডলার হয়েছে। প্রিমিয়াম Android স্মার্টফোন মার্কেটে Vivo X500 সিরিজের সঙ্গে Oppo Find X10 লাইনআপের প্রতিযোগিতা চলবে। ভারতে Find X10 ও Find X10 Pro Max-এর দাম যথাক্রমে 1,39,999 টাকা ও 1,99,999 টাকা থেকে শুরু হচ্ছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo X500 সিরিজের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস, X300-এর তুলনায় কমলো নাকি বাড়লো দেখুন
  2. ফ্রি-তে AI ফিচার ব্যবহারের দিন শেষ, খারাপ খবর Samsung গ্রাহকদের জন্য
  3. Xiaomi 18 Pro ভারতে লঞ্চ হতে পারে ডিসেম্বরে, 200MP ক্যামেরা-সহ আসছে Xiaomi 18T
  4. Realme 17 Pro বিশাল 10,000mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরা-সহ লঞ্চ হতে পারে
  5. Airtel বাম্পার অফার আনল, একটা রিচার্জের সঙ্গে পরের মাস সম্পূর্ণ ফ্রি
  6. Flipkart দিওয়ালি সেল কালকেই শেষ, হাজার হাজার টাকা ছাড়ে ফোন কেনার শেষ সুযোগ
  7. Jio-র বড় চমক, 3 বছর রিচার্জ লাগবে না, নতুন আনলিমিটেড প্ল্যানের ঘোষণা
  8. GPT-6 Cyber: OpenAI-এর বড় চমক, প্রকাশ হল অসীম ক্ষমতাশালী AI মডেল
  9. লঞ্চের আগে Vivo V80 FE দেখা গেল গিকবেঞ্চে, থাকছে তিনটি 50MP Zeiss ক্যামেরা
  10. জল্পনা সত্যি করে OnePlus 16 ভারতে লঞ্চ হতে পারে, দামও প্রকাশ্যে এল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.