2,000 টাকা ছাড়ে মিলছে Vivo Y11 5G, আরও সস্তায় 6,500mAh ব্যাটারির ফোন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 16 অগাস্ট 2026 16:15 IST
হাইলাইট
  • Vivo Y11 5G এখন 2,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্টে বিক্রি হচ্ছে
  • ফোনটি 6,500mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লের সঙ্গে এসেছে
  • Vivo Y11 5G বেশ কিছু স্মার্ট AI ফিচার্স অফার করে

Vivo Y11 5G features a powerful 6500mAh battery

Photo Credit: Vivo

Vivo Y11 5G এখন 2,000 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে৷ যারা কম বাজেটে দৈনন্দিন কাজের জন্য বড় ব্যাটারিযুক্ত ফোন কিনতে চান, তাদের জন্য অফারটি উপযুক্ত হতে পারে। এই ফোনে শক্তিশালী 6,500mAh ব্যাটারি, মিলিটারি গ্রেড সার্টিফিকেশন, স্মার্ট AI ফিচার্স, এবং 120Hz ডিসপ্লে রয়েছে৷ Vivo Y11 5G অক্টা-কোর MediaTek Dimensity 6300 প্রসেসর ব্যবহার করেছে। এটি Android 16, একঝাঁক স্মার্ট AI ফিচার্স, ও সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে এসেছে। ফোনটি এখন কোথায় এবং কত টাকায় পাওয়া যাচ্ছে, তা বিস্তারিত জানতে এই প্রতিবেদন শেষ পর্যন্ত পড়ুন।

Vivo Y11 5G বিক্রি হচ্ছে 2,000 টাকা ছাড়ে

বর্তমানে Vivo Y11 5G দুইটি স্টোরেজ অপশনে ফ্লিপকার্টে লিস্টেড আছে। 4 জিবি র‍্যাম + 64 জিবি স্টোরেজের দাম 16,991 টাকা। 4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজের মূল্য 18,991 টাকা। কোম্পানি ব্যাঙ্ক ডিসকাউন্ট হিসেবে 2,000 টাকা অফার করছে। ফলে দুই মডেলের দাম যথাক্রমে 14,991 টাকা ও 16,991 টাকায় নেমে আসবে। এটি Flipkart Axis, Axis, এবং HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে নো-কস্ট EMI অপশনে পাওয়া যাচ্ছে।

ফ্লিপকার্ট থেকে জানা গিয়েছে যে, তিন মাসের প্ল্যান নির্বাচন করলে 2,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। প্রতি মাসে কিস্তির পিছনে 4,997 টাকা খরচ করতে হবে। এছাড়াও, Flipkart SBI ও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্রেডিট কার্ডে 3 মাস নো-কস্ট ইএমআই অপশনে 1,000 টাকা ছাড় দেওয়া হচ্ছে।

Vivo Y11 5G মিস্টিক ব্লু এবং কসমিক গোল্ড রঙের বিকল্পে উপলব্ধ। ফোনের সামনে ওয়াটারড্রপ নচযুক্ত 6.74 ইঞ্চি এলসিডি ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, HD+ রেজোলিউশন, ও 1,200 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। স্ক্রিনটি TÜV Rheinland-এর লো ব্লু লাইট সার্টিফায়েড। অর্থাৎ এটি স্ক্রিন থেকে নির্গত ক্ষতিকর নীল আলো কমিয়ে চোখের ক্লান্তি দূর করবে।

ভিভো ওয়াই11 5G একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 0.08 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর নিয়ে এসেছে। ফোনের সামনে একটি 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। ডিভাইসে ডাইমেনসিটি 6300 প্রসেসর আছে। ফোনটি 6,500mAh ব্লু ভোল্ট ব্যাটারি পেয়েছে, যা 15W চার্জিং অফার করে।

Advertisement

হ্যান্ডসেটে অপারেটিং সিস্টেম হিসেবে Android 16 ভিত্তিক Origin OS 6 প্রি-ইনস্টলড করা আছে। এছাড়াও, ভিভোর এই ফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ফিচার্সের মধ্যে রয়েছে এআই ক্রিয়েশন, এআই ফটো এনহ্যান্স, এআই ডকুমেন্টস, ও এআই স্ক্রিন ট্র্যান্সলেশন।

 
KEY SPECS
Display 6.74-inch
Processor MediaTek Dimensity 6300
Front Camera QVGA-megapixel
Rear Camera 13-megapixel
RAM 4GB
Storage 64GB, 128GB
Battery Capacity 6500mAh
OS Android 16
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 10,000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে 200MP ক্যামেরার Vivo স্মার্টফোন, অফার কোথায় দেখুন
  2. বুধবার লঞ্চের আগেই Apple Foldable iPhone-এর দাম ও স্পেসিফিকেশন ফাঁস
  3. BGMI নতুন করে আরও 50টি রিডিম কোড প্রকাশ করল, এবারের রিওয়ার্ডে বড় চমক
  4. iPhone 18 Pro সিরিজের সঙ্গে 7 ইঞ্চি টাচস্ক্রিনের নতুন HomePod? আগামী সপ্তাহের Apple ইভেন্টে বড় চমক
  5. GPT 6 Astra: বিশ্বের সবচেয়ে উন্নত AI মডেল প্রকাশ করল OpenAI, শুরু হবে AGI-এর যুগ?
  6. Poco X8 Power ভারতে 10,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হল, বাজারে এল নতুন X8 মডেলও
  7. Infinix Hot 70 Pro 5G ভারতে অভিনব ফিচারের সঙ্গে লঞ্চ হল, ফোনের পিছনে দেখা যাবে অ্যানিমেশন
  8. iPhone 18 Pro সিরিজে ফিরতে পারে সিলভার
  9. Vivo V80 Lite 5G: চীনের বাইরে ভিভোর প্রথম 10,000mAh ব্যাটারিযুক্ত স্মার্টফোন লঞ্চ হল
  10. পুজোর আগে Airtel-এর উপহার, 1 বছর বিনামূল্যে Super Duolingo সাবস্ক্রিপশন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.