Vivo Y11 5G ও Vivo Y21 5G-এর মধ্যে প্রাইমারি ক্যামেরা ও চার্জিং স্পিড ছাড়া বেশি পার্থক্য নেই।
Photo Credit: Vivo
Vivo Y11 5G and Vivo V21 5G Both phones offer a 6,500mAh battery
Vivo T5x 5G চলতি সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছে। দাম 18,999 টাকা থেকে শুরু হচ্ছে। ভিভো এবার 20,000 টাকার নিচে আরও দুই ফোন এ দেশে আনার প্রস্তুতি নিচ্ছে। Vivo Y11 5G ও Vivo Y21 5G ভারতে আসার আগে দাম ও স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। সংস্থার Y সিরিজের নতুন মডেলের দাম 14,999 টাকা থেকে শুরু হবে বলে বলে জানা গিয়েছে। ফোনগুলি 6,500mAh ব্যাটারি, IP65 স্তরের জল ও ধুলোরোধী রেটিং, মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, MediaTek Dimensity 6300 চিপসেট, এবং 8 জিবি পর্যন্ত র্যাম অফার করবে।
91মোবাইলসের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, Vivo Y11 5G ভারতে দুইটি স্টোরেজ অপশনে লঞ্চ হবে। 4 জিবি র্যাম + 64 জিবি স্টোরেজের বেস মডেলের দাম 14,999 টাকা হবে। 4 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ কিনতে খরচ হবে 16,999 টাকা। Vivo Y21 5G তিনটি ভ্যারিয়েন্টে বিক্রি হবে। 18,499 টাকা থেকে দাম স্টার্ট হবে৷ টপ 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ 22,499 টাকায় পাওয়া যাবে।
প্রাইমারি ক্যামেরা ও চার্জিং স্পিড বাদ দিলে ভিভোর দুই ফোনের মধ্যে বেশি পার্থক্য নেই। আসন্ন ফোনগুলির সামনে ওয়াটারড্রপ নচের সাথে 6.74 ইঞ্চি এলসিডি ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট এবং 1,200 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। ভিভো ওয়াই11 5G শানশাইন গোল্ড ও মিডনাইট ব্লু রঙের বিকল্পে উপলব্ধ হবে। অন্য দিকে, ভিভো ওয়াই21 5G শ্যাম্পেন গোল্ড এবং মিডনাইট ব্লু কালার অপশনে বিক্রি হবে।
Vivo Y11 5G এবং Vivo Y21 5G ছয় ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর ব্যবহার করেছে। বর্তমানে 20,000 টাকার নিচে বেশিরভাগ নতুন ফোন এই চিপসেটে রান করছে। দুই ফোনেই 6,500mAh ব্লু ভোল্ট ব্যাটারি দেওয়া হয়েছে। তবে Vivo Y11 5G মডেলে 15W চার্জিং সাপোর্ট আছে, যেখানে Y21 5G ফাস্ট 44W ওয়্যার্ড চার্জিং অফার করে।
Y11 5G ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম পেয়েছে। এতে 13 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং QVGA সেন্সর থাকছে। Y21 5G-এর প্রাইমারি ক্যামেরার একটি 50 মেগাপিক্সেল সেন্সর বর্তমান। উভয় মডেলের সামনে একটি 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। এতে অপারেটিং সিস্টেম হিসেবে Android ভিত্তিক Origin OS 6 প্রি-ইনস্টলড করা থাকবে। সিকিউরিটি সামলাবে ফেস আনলক ও সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
iPhone 20 Pro Could Get a Major Display Redesign With Quad-Curved Panel