Vivo Y11 5G ও Vivo Y21 5G কম দামে 6,500mAh ব্যাটারি এবং তিনটি ক্যামেরা নিয়ে ভারতে লঞ্চ হল

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 25 মার্চ 2026 15:10 IST
হাইলাইট
  • Vivo Y21 5G ও Vivo Y11 5G শক্তিশালী 6,500mAh ব্যাটারির সাথে এসেছে
  • উভয় স্মার্টফোনে Android 16 ভিত্তিক Origin OS 6 প্রি-ইনস্টলড আছে
  • ফোনগুলি অক্টা-কোর MediaTek Dimensity 6300 প্রসেসর দ্বারা চালিত

Vivo Y21 5G and Vivo Y11 5G comes with a same 6,500mAh battery

Photo Credit: Vivo

Vivo Y21 5G ও Vivo Y11 5G আজ ভারতে লঞ্চ হয়েছে। Vivo Y সিরিজের নতুন দুই মডেল দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ, ডিউরাবিলিটি, এবং দৈনন্দিন কাজের জন্য নিভর্রযোগ্য পারফরম্যান্সকে নজরে রেখে তৈরি হয়েছে। উভয় স্মার্টফোনে 120Hz ডিসপ্লে, 6,500mAh ব্যাটারি, অক্টা-কোর MediaTek Dimensity 6300 প্রসেসর, IP65 স্তরের জল ও ধুলো প্রতিরোধী রেটিং, 8 জিবি পর্যন্ত র‍্যাম, লেটেস্ট Android 16 OS, ও সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। চলুন Vivo Y11 5G ও Vivo Y21 5G মডেলের দাম, স্পেসিফিকেশন, এবং ফিচার্সের খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Vivo Y11 5G ও Vivo Y21 5G দাম

Vivo Y11 5G ভারতে দুইটি স্টোরেজ অপশনে লঞ্চ হয়েছে। 4 জিবি র‍্যাম + 64 জিবি স্টোরেজের দাম 14,999 টাকা রাখা হয়েছে। 4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ কিনতে খরচ হবে 16,999 টাকা। এটি মিডনাইট ব্লু ও সানরাইজ গোল্ড কালার অপশনে এসেছে। সংস্থা বেশ কিছু ব্যাংকের কার্ডে 1,000 টাকা ডিসকাউন্ট দেওয়ার কথা জানিয়েছে।

অন্য দিকে, Vivo Y21 5G তিনটি ভ্যারিয়েন্টে বিক্রি হবে। 4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ 18,499 টাকায় পাওয়া যাবে। 6 জিবি + 128 জিবি ও 8 জিবি + 128 জিবি স্টোরেজ ভার্সনের দাম যথাক্রমে 20,999 টাকা এবং 22,999 টাকা। সংস্থা এই ফোনে নির্বাচিত কার্ডে 1,500 টাকা ডিসকাউন্ট অফার করছে। উভয় ফোন ফ্লিপকার্ট ও ভিভো ইন্ডিয়ার অনলাইন স্টোর থেকে কেনা যাচ্ছে।

Vivo Y11 5G ও Vivo Y21 5G ফিচার্স, স্পেসিফিকেশন

প্রাইমারি ক্যামেরা এবং চার্জিং স্পিড বাদ দিলে দুই ফোনের মধ্যে বেশি পার্থক্য নেই। ভিভো ওয়াই11 5G ও ওয়াই21 5G-এর সামনে ওয়াটারড্রপ নচের সাথে 6.74 ইঞ্চি এলসিডি ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট এবং 1,200 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। স্ক্রিনটি TÜV Rheinland-এর লো ব্লু লাইট সার্টিফায়েড। অর্থাৎ এটি স্ক্রিন থেকে নির্গত ক্ষতিকর নীল আলো কমিয়ে চোখের ক্লান্তি দূর করবে।

ফটোগ্রাফির জন্য, Vivo Y11 5G এবং Vivo Y21 5G ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম পেয়েছে। Y21 5G-এর প্রাইমারি ক্যামেরার একটি 50 মেগাপিক্সেল সেন্সর দেওয়া হয়েছে, যেখানে Y11 5G পেয়েছে একটি 13 মেগাপিক্সেল মেইন ক্যামেরা। সেকেন্ডারি ক্যামেরায় QVGA সেন্সর থাকছে। উভয় ফোনের সামনে একটি 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

ফোনগুলি মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 5G প্রসেসর পেয়েছে। দুই ফোনেই 6,500mAh ব্লু ভোল্ট ব্যাটারি দেওয়া হয়েছে। তবে Y21 5G ভ্যারিয়েন্টে 44W ওয়্যার্ড চার্জিং সাপোর্ট আছে, যেখানে Vivo Y11 5G শুধু 15W চার্জিং অফার করে। অপারেটিং সিস্টেম হিসেবে Android 16 ভিত্তিক Origin OS 6 প্রি-ইনস্টলড করা আছে।

 
KEY SPECS
Display 6.74-inch
Processor MediaTek Dimensity 6300
Front Camera QVGA-megapixel
Rear Camera 13-megapixel
RAM 4GB
Storage 64GB, 128GB
Battery Capacity 6500mAh
OS Android 16
 
NEWS
KEY SPECS
Display 6.74-inch
Processor MediaTek Dimensity 6300
Front Camera QVGA-megapixel
Rear Camera 50-megapixel
RAM 4GB, 6GB, 8GB
Storage 128GB
Battery Capacity 6500mAh
OS Android 16
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Jio গ্রাহকদের জন্য জরুরি সতর্কবার্তা, বন্ধ হতে পারে সিম, এখনই জানুন কী করবেন
  2. XChat: হোয়াটসঅ্যাপকে টেক্কা দিতে লঞ্চ হল ইলন মাস্কের এক্সচ্যাট মেসেজিং অ্যাপ, কি কি ফিচার দেখুন
  3. নতুন Redmi ফোনের সেল শুরু, 120Hz ডিসপ্লে ও 6300mAh ব্যাটারি মাত্র 10499 টাকায়
  4. Meta লঞ্চ করল নতুন সোশ্যাল মিডিয়া অ্যাপ Instants, ইনস্টাগ্রাম ও ফেসবুক থেকে কতটা আলাদা
  5. Redmi Note 17 Pro Max অসাধারণ 200MP ক্যামেরা ও বিশাল 10000mAh+ ব্যাটারির সাথে লঞ্চ হতে পারে
  6. Google-এর এক আপডেটে বদলে গেল Android স্মার্টফোন, আর লাগবে বা OTP
  7. Vivo Y6 5G বিশাল 7200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে লঞ্চ হল, দাম-ফিচার্স জেনে নিন
  8. 12,000 টাকার মধ্যে 6 জিবি র‍্যামের Bold স্মার্টফোন আনল দেশীয় কোম্পানি Lava
  9. Gas Battery: দূষিত বাতাস থেকেই তৈরি হবে বিদ্যুৎ, নতুন প্রযুক্তিতে বিশ্বজুড়ে চর্চা
  10. AC Cooling Tips: এসি চালিয়েও ঘর ঠান্ডা হচ্ছে না? এই 5 কারণ জানলেই ফিরবে কুলিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.