Vivo Y11d ও Vivo Y21 5G এর মডেল নম্বর যথাক্রমে V2555 ও V2533।
Photo Credit: Vivo
Vivo Y500i comes with a 7,200mAh battery
Vivo তাদের Y সিরিজের অধীনে প্রধানত বাজেট ফোন বাজারে বিক্রি করে। চাইনিজ সংস্থাটি এই লাইনআপের অধীনে একজোড়া নতুন স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। Vivo Y21 5G ও Vivo Y11d শীঘ্রই আত্মপ্রকাশ করবে বলে মনে করা হচ্ছে। কারণ উভয় ডিভাইস মালয়েশিয়ার SIRIM সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গিয়েছে। ফলে আশা করা হচ্ছে যে, ভিভোর নতুন দুই ফোন ফেব্রুয়ারি কিংবা মার্চে লঞ্চ হয়ে যাবে। সম্প্রতি Vivo Y সিরিজের অধীনে একঝাঁক মোবাইল ফোন মার্কেটে এসেছে, যার মধ্যে ক্রেতাদের থেকে ভাল সাড়া পেয়েছে Vivo Y500i। ফোনটিতে পাওয়ারফুল 7,200mAh ব্যাটারি রয়েছে।
Vivo Y21 5G ও Vivo Y11d যে মালয়েশিয়ার SIRIM সার্টিফিকেশন ওয়েবসাইটে লিস্টেড আছে, তা প্রথম প্রকাশ্যে এনেছেন টেক ব্লগার আনভিন। তিনি X (আগের নাম টুইটার) প্ল্যাটফর্মে স্ক্রিনশট শেয়ার করে ফোনগুলির অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত করেছেন। তাঁর পোস্ট থেকে জানা গিয়েছে, Vivo Y11d এর মডেল নম্বর হল V2555৷ অন্য দিকে, Vivo Y21 5G ফোনটি V2533 মডেল নম্বরের সাথে আসছে।
SIRIM সার্টিফিকেশন ভিভোর দুই আসন্ন স্মার্টফোনের ডিজাইন, স্পেসিফিকেশন, বা ফিচার্সের বিষয়ে কোনও তথ্য প্রকাশ করেনি। শুধুমাত্র মডেল নম্বর জানা গিয়েছে৷ তবে সার্টিফায়েড হওয়ার অর্থ হল Vivo Y21 5G ও Vivo Y11d লঞ্চের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। এখন বাজেট ফোনে 6,500mAh থেকে 7,000mAh ব্যাটারি সাধারণ বৈশিষ্ট্যে পরিণত হয়েছে। এর ফলে ফোনগুলি এমনই ব্যাটারি ক্যাপাসিটি অফার করবে বলে আশা করা যায়।
প্রসঙ্গত, Vivo V70 এবং Vivo V70 Elite ফেব্রুয়ারিতে ভারতে আসতে চলেছে। উভয় ফোনে Zeiss-টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, এবং Sony ইমেজিং সেন্সর থাকার কথা নিশ্চিত করা হয়েছে। স্ট্যান্ডার্ড V70 মডেলে Snapdragon 7 Gen 4 চিপসেট আছে। আর V70 Elite চলবে ফ্ল্যাগশিপ কিলার Snapdragon 8s Gen 3 প্রসেসরে। V70 সিরিজে 6,500mAh ব্লু ভোল্ট ব্যাটারি ও 90W ফ্ল্যাশ চার্জ প্রযুক্তি থাকছে।
Vivo V70 ও V70 Elite এর সামনে OLED ডিসপ্লে থাকবে। এটি 1.5K রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, এবং 5,000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। Vivo V70 সিরিজে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ মিলবে। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহ 50 মেগাপিক্সেল Zeiss প্রাইমারি ক্যামেরা, 3x অপটিক্যাল জুম এবং 100x ডিজিটাল জুমের সাথে 50 মেগাপিক্সেল Zeiss টেলিফটো ক্যামেরা, এবং একটি আল্ট্রা-ওয়াইড লেন্স থাকবে। ব্যাক ক্যামেরা 4K 60fps ভিডিও রেকর্ড করতে সক্ষম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Vivo Y600K Turbo Surfaces on Google Play Console; Launch Seems Imminent
BGMI Redeem Codes for September 21: How to Get Secret Legacy Backpack and Other Free Rewards