ট্রিপল রিয়ার ক্যামেরা আর বিশাল ব্যাটারি সহ লঞ্চ হল Vivo Y12

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 21 জুন 2019 08:29 IST
হাইলাইট
  • Vivo Y12 এর দাম 12,490 টাকা
  • এই ফোনে রয়েছে MediaTek Helio P22 চিপসেট
  • থাকছে 8 MP সেলফি ক্যামেরা

Vivo Y12 ফোনে থাকছে 5,000 mAh ব্যাটারি

ভারতে লঞ্চ হল Vivo Y12। Y সিরিজের নতুন ফোনে থাকছে HD+ ফুল ভিউ ডিসপ্লে। এই ফোনের ভিতরে রয়েছে একটি MediaTek Helio P22 চিপসেট। ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে এই ক্যামেরা কাজ করবে। এই ক্যামেরায় থাকছে একটি 13  মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সেলফি তোলার জন্য Y12 এ থাকছে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা। Vivo Y12 ফোনে রয়েছে একটি আল্ট্রা গেম মোড আর 5,000 mAh  ব্যাটারি।

Vivo Y12 এর দাম

ভারতে Vivo Y12 এর দাম 12,490 টাকা। 4GB RAM আর 32GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। ইতিমধ্যেই গোটা দেশে অফলাইন রিটেল স্টোরে এই ফোন বিক্রি শুরু হয়েছে।

Vivo Y12 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Vivo Y12 ফোনে Andorid Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে Funtouch OS 9 স্কিন। এই ফোনে রয়েছে একটি 6.35 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে MediaTek Helio P22 চিপসেট, 4GB RAM আর 32GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Vivo Y12 ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল আর 2 মেগাপিক্সেল সেন্সর। এই ক্যামেরায় আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে একগুচ্ছ ফিচার থাকছে। সেলফি তোলার জন্য Vivo Y12 এ থাকছে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Vivo Y12 ফোনে রয়েছে 4G LTE, dual-band Wi-Fi, Bluetooth v5.0, GPS/ A-GPS, FM radio, Micro-USB পোর্ট। ফোনের ভিতরে থাকছে একটি 5,000 mAh ব্যাটারি। Vivo Y12 এর ওজন 190.5 গ্রাম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. সেপ্টেম্বরে লঞ্চের আগেই ফাঁস Samsung Galaxy S26 FE-র সম্পূর্ণ স্পেসিফিকেশন
  2. Redmi K100 Pro এবং K100 Pro Max বাজার কাঁপিয়ে লঞ্চ হল, 200MP ট্রিপল ক্যামেরা ও 9,070mAh ব্যাটারি আছে
  3. 79,999 টাকার Google Pixel 10 এখন স্রেফ 25,078 টাকায়, কীভাবে পাবেন এই অবিশ্বাস্য অফার
  4. YouTube থেকে টাকা আয় কঠিন হল, ক্রিয়েটরদের জন্য আসছে নতুন নিয়ম
  5. 3,000 টাকা দাম কমে বাজেটে চলে এল CMF Headphone Pro, বাম্পার অফার Flipkart ফ্রিডম সেলে
  6. MySpace: আধুনিক সোশ্যাল মিডিয়ার পথিকৃৎ ফিরছে নতুন রূপে, টক্কর দেবে ফেসবুক-ইনস্টাগ্রামকে?
  7. Amazon Great Freedom সেলে 3,000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে দারুণ ফিচার্সের Samsung Galaxy A37 5G
  8. Amazon গ্রেট ফ্রিডম সেলে 10,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে 200MP ক্যামেরার দুর্ধর্ষ Xiaomi ফোন
  9. Airtel গ্রাহকদের জন্য জরুরি খবর, হঠৎই বন্ধ এই দুই রিচার্জ প্ল্যান
  10. Lava Smart 4 স্রেফ 8,499 টাকায় দেশে লঞ্চ হল, এত সস্তায় কেমন ফিচার্স দেখুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.