1,000 টাকা সস্তা হল এই দুই Vivo স্মার্টফোন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 31 অগাস্ট 2019 19:04 IST
হাইলাইট
  • Vivo Y15 (2019) আর Vivo Y17 ফোনের দাম কমলো
  • এই দুই ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা থাকছে
  • ফোনের ভিতরে থাকছে 5,000 mAh ব্যাটারি

Vivo Y15 (2019) ফোনের ভিতরে রয়েছে একটি MediaTek Helio P22

Vivo Y15 (2019) আর Vivo Y17 ফোনের দাম কমলো। শনিবার এই দুই স্মার্টফোনের দাম কমিয়েছে Vivo। এই দুই ফোনেই 1,000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। মে মাসে ভারতে লঞ্চ হয়েছিল Vivo Y15 (2019)। Vivo Y17 ভারতে এসেছিল এপ্রিল মাসে। এই দুই ফোনের পিছনে তিনটি করে ক্যামেরা আর 5,000 mAh ব্যাটারি রয়েছে।

Vivo Y15 (2019) আর Vivo Y17 এর দাম

12,990 টাকায় পাওয়া যাচ্ছে Vivo Y15 (2019)। 4GB RAM আর 64GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। Vivo Y17 এর দাম কমে হয়েছে 14,990 টাকা। ইতিমধ্যেই Amazon, Flipkart, Paytm সহ সব অনলাইন পোর্টালে নতুন দামে এই দুই ফোন বিক্রি আউরু হয়েছে।

Vivo Y15 (2019) স্পেসিফিকেশন

ডুয়াল সিম Vivo Y15 (2019) ফোনে Android 9 Pie  অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির Funtouch 9 স্কিন। এই ফোনে রয়েছে একটি 6.39 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে একটি MediaTek Helio P22 চিপসেট 4GB RAM আর 64GB  স্টোরেজ।

Vivo Y15 (2019) ফোনে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। ফোনের সামনে থাকছে একটি 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Vivo Y15 (2019) ফোনে রয়েছে 4G VoLTE, dual-band Wi-Fi, Bluetooth 5, Micro-USB পোর্ট আর  GPS/ A-GPS। Vivo Y15 (2019) এর ওজন 190.5 গ্রাম। ফোনের ভিতরে থাকছে একটি 5,000 mAh ব্যাটারি।

Vivo Y17 স্পেসিফিকেশন

Vivo Y17 ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির Funtouch OS 9 স্কিন চলবে। এই ফোনে থাকছে একটি 6.35 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি MediaTek Helio P35 চিপসেট, 4GB RAM আর স্টোরেজ।

Advertisement

Vivo Y17 প্রধান আকর্ষন এই ফোনের ট্রিপল ক্যামেরা। Vivo Y17 ফোনের ট্রিপল রিয়ার ক্যামেরায় থাকছে একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 8 মেগাপিক্সেল আর 2 মেগাপিক্সেল সেন্সার। Y17 রিয়ার ক্যামেরায় থাকছে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স আর HDR সাপোর্ট। ফোনের সামনে থাকছে একটি 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

 Vivo Y17 ফোনে রয়েছে 5,000 mAh ব্যাটারি আর ফাস্ট চার্জ সাপোর্ট

কানেক্টিভিটির জন্য Vivo Y17 ফোনে থাকছে ডুয়াল ব্যান্ড Wi-Fi, Bluetooth 5.0, Micro-USB সাথে OTG, GPS, FM রেডিও। ফোনের ভিতরে থাকছে একটি বিশাল 5,000 mAh ব্যাটারি। এই প্রথম কোন Vivo ফোনে এত বড় ব্যাটারি দেখা গেল। 5,000 mAh ব্যাটারির সাথে Vivo Y17 ফোনে থাকছে 18W ফাস্ট চার্জ সাপোর্ট।

Advertisement
 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Great battery life
  • Looks good
  • Lots of storage space
  • Useful features in Funtouch OS
  • Bad
  • Weak processor
  • Average display quality
  • Mediocre photo and video quality
 
KEY SPECS
Display 6.35-inch
Processor MediaTek Helio P35
Front Camera 20-megapixel
Rear Camera 13-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 128GB
Battery Capacity 5000mAh
OS Android Pie
Resolution 720x1544 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung-এর নতুন ফ্ল্যাগশিপ ফোনের হদিস, প্রথমবার প্রকাশ্যে Galaxy S27
  2. Apple Maps: পথ দেখানোর পাশাপাশি এবার সেরা খাবার ও ঘোরার জায়গাও চিনিয়ে দেবে অ্যাপল ম্যাপস
  3. OnePlus Turbo 6X সিরিজ লঞ্চ হল, শুধু ক্যামেরা বা প্রসেসর নয়, এবার অন্য অস্ত্রে বাজিমাত ওয়ানপ্লাসের
  4. Xiaomi 17T-এর প্রথম সেল শুরু, 5,000 টাকা ডিসকাউন্টে Leica ক্যামেরার ফোন
  5. Realme P4R 5G: 20,000 টাকার মধ্যে দেশের প্রথম 8,000mAh ব্যাটারির ফোন আনল রিয়েলমি
  6. Samsung Galaxy A27-এর দাম প্রকাশ্যে, ট্রিপল রিয়ার ক্যামেরা এবং Snapdragon চিপসেটের সঙ্গে শীঘ্রই লঞ্চ
  7. Starlink: স্টারলিঙ্ক ইন্টারনেট নিয়ে সতর্ক কেন্দ্র, আটকে গেল ভারতে পরিষেবা চালুর চূড়ান্ত ছাড়পত্র
  8. Oppo Reno 16 স্মার্টফোনকে ঘিরে জোর জল্পনার সূত্রপাত, চীনে Dimensity, ভারতে Snapdragon
  9. Lava Bold N2 5G: প্রথম সেলেই ছাড়, 12 হাজার টাকারও কমে কিনুন দেশী 5G ফোন
  10. 20,000 টাকার মধ্যে দুর্দান্ত ফোন আনছে OnePlus, নতুন N সিরিজ লঞ্চ হতে পারে জুলাইয়ে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.