Vivo Y51 Pro 5G ভারতে 50MP ক্যামেরা, 256GB স্টোরেজ, ও 7200mAh ব্যাটারির সাথে লঞ্চ হল

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 11 মার্চ 2026 16:38 IST
হাইলাইট
  • Vivo Y51 Pro 5G শক্তিশালী 7,200mAh ব্যাটারির সাথে এসেছে
  • ফোনের পিছনে 50 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা আছে
  • এটি Android 16 ভিত্তিক OriginOS 6 কাস্টম স্কিন পেয়েছে

Vivo Y51 Pro 5G packs a 7,200mAh battery with support for 44W wired fast charging

Photo Credit: Vivo

Vivo আজ তাদের Y সিরিজের অধীনে একটি নতুন মোবাইল ফোন ভারতে লঞ্চ করেছে, যার নাম হল Vivo Y51 Pro 5G। নতুন মিড-রেঞ্জ স্মার্টফোনে পাওয়ারফুল 7,200mAh ব্যাটারি ব্যবহার করেছে কোম্পানি। এটি MediaTek Dimensity 7360 Turbo প্রসেসরে রান করে। Vivo Y51 Pro 5G-এর উল্লেখযোগ্য ফিচার্সের মধ্যে রয়েছে IP68 + IP69 স্তরের জল এবং ধুলোরোধী রেটিং, 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট, অরিজিন আইল্যান্ড, আই ফ্রেন্ডলি ডিসপ্লে, মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স, 400 শতাংশ ভলিউম, প্রিমিয়াম মেটালিক ক্যামেরা মডিউল, ডুয়াল স্টেরিও স্পিকার, AI সুপারলিঙ্ক, লাইভ ফটো ক্যাপচার, ইত্যাদি।

Vivo Y51 Pro 5G দাম ও অফার

Vivo Y51 Pro 5G ভারতে দু'টি স্টোরেজ অপশনে বিক্রি হবে। বেস 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভার্সনের দাম 24,999 টাকা। 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ কিনতে খরচ হবে 27,999 টাকা। ফোনটি নোবেল গোল্ড এবং ফেস্টিভ রেড কালার অপশনে উপলব্ধ। ফ্লিপকার্ট, ভিভোর অফিসিয়াল ওয়েবসাইট, ও সংস্থার বিভিন্ন পার্টনার রিটেল স্টোরে মার্চ 11 থেকে বিক্রি  হবে।

Advertisement

ভিভো তাদের নতুন ফোনে বেশ কিছু লঞ্চ অফার দিচ্ছে, যার মধ্যে রয়েছে 2,500 টাকার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। তবে ক্যাশব্যাক অফারটি মার্চ 16 পর্যন্ত চলবে। ফোনটিকে 10 মাসের জিরো-কস্ট EMI প্ল্যানেও কেনা যাবে। এছাড়াও, স্ক্রিন ড্যামেজ প্রোটেকশন এবং এক্সটেন্ডেড ওয়্যারেন্টি প্ল্যানে যথাক্রমে 40 শতাংশ ও 70 শতাংশ ছাড় মিলবে।

Vivo Y51 Pro 5G স্পেসিফিকেশন ও ফিচার্স

ভিভো ওয়াই51 প্রো 5G-এর পিছনে 50 মেগাপিক্সেল AI ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও 2 মেগাপিক্সেল বোকেহ সেন্সর আছে। এটি 4K রেজোলিউশনে ভিডিও রেকর্ড করতে সক্ষম। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য, সামনে একটি 8 মেগাপিক্সেল (f/2.05 অ্যাপারচার) ক্যামেরা আছে। হ্যান্ডসেটে পাওয়ার ব্যাকআপ দেয় 7,200mAh ব্যাটারি৷ এটি 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

ভিভোর নয়া ফোনের সামনে 6.75 ইঞ্চি LCD ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট ও 1,250 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। স্ক্রিনটি TUV Rheinland লো ব্লু লাইট সার্টিফিকেশন ও অ্যাডজাস্টেবল আই প্রোটেকশন মোড অফার করে। ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 7360 টার্বো প্রসেসর দ্বারা চালিত। চিপটি 8 জিবি পর্যন্ত LPDDR4x র‍্যাম ও 256 জিবি UFS 3.1 স্টোরেজের সঙ্গে যুক্ত।

Advertisement

Vivo Y51 Pro 5G-এর র‍্যাম ভার্চুয়ালি 16 জিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে। ডিভাইসটিতে Android 16 ভিত্তিক OriginOS 6 কাস্টম সফটওয়্যার প্রি-ইনস্টলড আছে। এতে অরিজিন আইল্যান্ড, AI ট্রান্সক্রিপ্ট  অ্যাসিস্ট, AI ক্যাপশন, প্রাইভেট সেফ, এবং AI ক্রিয়েশনের মতো সফটওয়্যার ফিচার্স যুক্ত হয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. এক হাতে iPhone, অন্য হাতে AI, নতুন CEO জন টার্নাসের সামনে Apple-এর ভবিষ্যৎ তৈরির কঠিন চ্যালেঞ্জ
  2. বারবার দাম বাড়ার পর এবার 6,200 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে Nothing Phone 4a Pro
  3. UPI AutoPay: খুশির খবর, পুজোর আগে ইউপিআই অটোপে সিস্টেমে আসছে বড় সুবিধা
  4. আগস্ট 31-এর 50টি নতুন BGMI রিডিম কোড দেখুন, Dracostride জিতে নিন
  5. iPhone Ultra ভাঙলে মাথায় হাত! শুধু স্ক্রিন বদলাতেই 1 লাখের বেশি খরচ হতে পারে
  6. Samsung Galaxy S26 FE আসতেই 12,000 টাকা সস্তা হল Galaxy S25 FE
  7. বাস-ট্রেনে ব্লুটুথ অন রেখে গান শোনা কতটা নিরাপদ, ফোন হ্যাক হতে পারে কি?
  8. 5G-এর স্পিড এবং কভারেজ বাড়াতে বড় পদক্ষেপ, পুজোর আগেই চালু নতুন নিয়ম
  9. Oppo Find X10 সিরিজ পুজোর সময় ভারতে লঞ্চ হবে, প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন?
  10. Android System Intelligence: ফোনে লুকিয়ে থাকা এই অ্যাপের কাজ কী, বন্ধ থাকলে স্মার্টফোন কি অচল হবে?
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.