ট্রিপল রিয়ার ক্যামেরা সহ লঞ্চ হল Vivo Y5s: দাম ও স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 7 নভেম্বর 2019 10:05 IST
হাইলাইট
  • Vivo Y5s ফোনে থাকবে একটি 6.53 ইঞ্চি FHD+ ডিসপ্লে
  • ফোনের ভিতরে থাকবে MediaTek Helio P65 চিপসেট
  • ফোনের ভিতরে একটি 5,000 mAh ব্যাটারি থাকবে

Vivo Y5s ফোনে MediaTek Helio P65 চিপসেট থাকছে

লঞ্চ হল নতুন Vivo Y5s। বুধবার চিনে নতুন এই ফোন লঞ্চ করেছে Vivo। সম্প্রতি থাইল্যান্ডে লঞ্চ হয়েছিল Vivo Y19। নাম বদলে চিনে Vivo Y5s লঞ্চ করল Vivo। সম্প্রতি চিনে লঞ্চ হওয়া Vivo U3 ফোনের সাথেও Vivo Y5s ফোনের স্পেসিফিকেশন হুবহু মিলে যাচ্ছে। Vivo U3 ফোনে ব্যবহার হয়েছিল Snapdragon 675 চিপসেট, অন্যদিকে Vivo Y5s ফোনে থাকছে MediaTek Helio P65 চিপসেট। এছাড়া Vivo U3 আর Vivo Y5s ফোনের স্পেসিফিকেশনে কোন পার্থক্য নেই।

Vivo Y5s এর দাম

Vivo Y5s এর দাম 1,498 ইউয়ান (প্রায় 15,000 টাকা)। 6GB RAM + 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। নীল, কালো ও সবুজ রঙে পাওয়া যাবে Vivo Y5s। আপাতত চিনে পাওয়া যাবে Vivo Y5s। চিনের বাইরে Vivo Y19 নামে এই ফোন লঞ্চ হতে পারে।

Vivo Y5s স্পেসিফিকেশন

Vivo Y5s ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির Funtouch OS 9 স্কিন চলবে।  এই ফোনে থাকবে একটি 6.53 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকবে ওয়াটার ড্রপ নচ। Vivo Y5s ফোনের ভিতরে থাকবে MediaTek Helio P65 চিপসেট। সাথে থাকবে 6GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।

Vivo Y5s ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ব্যবহার করেছে Vivo। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা

Vivo Y5s ফোনের ভিতরে একটি 5,000 mAh ব্যাটারি থাকবে। সাথে থাকছে 18W ফাস্ট চার্জ সাপোর্ট। এই ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে FuntouchOS 9.1 স্কিন।

আরও পড়ুন:

সস্তা হল এই দুই Vivo স্মার্টফোন

Jio Phone অফারের মেয়াদ বাড়ল এক মাস

এবার স্মার্টফোন লঞ্চ করল TikTok, চোখ ধাঁধানো ফিচারগুলি দেখে নিন

 
KEY SPECS
Display 6.53-inch
Processor MediaTek Helio P65
Front Camera 16-megapixel
Rear Camera 16-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 5000mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Vivo Y5s, Vivo Y5s price, Vivo Y5s specifications
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iQOO 15 Ultra বাজার কাঁপিয়ে লঞ্চ হল, 24GB র‍্যাম, 100W ফাস্ট চার্জিং, 144Hz ডিসপ্লে-সহ দুর্ধর্ষ ফিচার্স
  2. Airtel সুখবর শোনালো, আনলিমিটেড 4G ও 5G ডেটা এবার 28 দিনের রিচার্জ প্ল্যানে
  3. 3,000 টাকা ছাড়ে 200MP ক্যামেরার Redmi Note 15 Pro 5G সিরিজের সেল শুরু হল
  4. 8849 Tank X: এমন ফোন বিশ্বে প্রথম, ইন-বিল্ট প্রজেক্টর, 17600mAh ব্যাটারি, নাইট ভিশন ক্যামেরা, কী নেই!
  5. Nothing Phone 4a সিরিজ আসছে মার্চে, লঞ্চের তারিখ ফাঁস হল, থাকবে স্ন্যাপড্রাগন প্রসেসর
  6. Redmi K90 Ultra এর ফিচার্সে বড় চমক, থাকতে পারে 8500mAh ব্যাটারি, কুলিং ফ্যান, 100W ফাস্ট চার্জিং
  7. 2 বছর ওয়ারেন্টি ও 5000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্টের সাথে দুর্ধর্ষ ক্যামেরার Vivo X200T ফোনের সেল শুরু হল
  8. 50MP ট্রিপল ক্যামেরা ও দুর্দান্ত ফিচার্সের Nothing স্মার্টফোনে মিলছে লোভনীয় ছাড়, কিনবেন নাকি
  9. iQOO 15R ভারতের সবচেয়ে পাতলা 7600mAh ব্যাটারি ফোন হতে চলেছে
  10. Xiaomi, Redmi, ও Poco-এর একাধিক স্মার্টফোনে Android 16 এবং HyperOS 3 আপডেট আসছে, দেখুন তালিকা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.