এখনই শেষ হচ্ছে না! Jio Phone অফারের মেয়াদ বাড়ল এক মাস

Jio Phone অফার লঞ্চের সময় কোম্পানি জানিয়েছিল 31 অক্টোবর মাস পর্যন্ত এই অফার বৈধ থাকবে। সম্প্রতি এই অফারের মেয়াদ এক মাস বাড়িয়ে দিল Reliance Jio। কোম্পানি জানিয়েছে 30 নভেম্বর পর্যন্ত Jio Phone অফারের মেয়াদ বাড়ানো হয়েছে।

এখনই শেষ হচ্ছে না! Jio Phone অফারের মেয়াদ বাড়ল এক মাস

এই অফারে 699 টাকায় Jio Phone কেনা যাবে

হাইলাইট
  • এই অফারে 699 টাকায় Jio Phone কেনা যাবে
  • 30 নভেম্বর পর্যন্ত এই অফারের মেয়াদ বাড়ানো হয়েছে
  • সাথে প্রায় 700 টাকা মূল্যের ডেটা বিনামূল্যে পাওয়া যাবে
বিজ্ঞাপন

অক্টোবর মাসে বিশেষ Jio Phone অফার সামনে এসেছিল। এই অফারে মাত্র 699 টাকা দামে Jio Phone কেনার সুযোগ করে দিয়েছিল Jio। Jio Phone অফার লঞ্চের সময় কোম্পানি জানিয়েছিল 31 অক্টোবর মাস পর্যন্ত এই অফার বৈধ থাকবে। সম্প্রতি এই অফারের মেয়াদ এক মাস বাড়িয়ে দিল Reliance Jio। কোম্পানি জানিয়েছে 30 নভেম্বর পর্যন্ত Jio Phone অফারের মেয়াদ বাড়ানো হয়েছে।

এই অফারে 699 টাকায় Jio Phone কেনা যাবে। এই অফারে গ্রাহক প্রায় 700 টাকার অতিরিক্ত ডেটার সুবিধা পাবেন। প্রথম সাতটি রিচার্জের সাথে 99 টাকা মূল্যের ডেটা অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। প্রথম সাতটা রিচার্জে অতিরিক্ত ডেটা দেবে Jio। 30 নভেম্বর পর্যন্ত Jio Phone অফারের মেয়াদ বাড়ানো হয়েছে।

সম্প্রতি Jio Phone গ্রাহকদের জন্য একাধিক নতুন ‘অল-ইন-ওয়ান' প্ল্যান লঞ্চ হয়েছিল। এই প্ল্যানগুলির সাথে আনলিমিটেড জিও নেটওয়ার্কে কল। 500 মিনিট অন্য নেটওয়ার্কে কল আর দিনে নির্দিষ্ট পরিমাণ ডেটা ব্যবহার করার সুবিধা পাওয়া যাবে। কোম্পানির দাবি প্রতিযোগীদের থেকে 25 গুণ সস্তা নতুন প্ল্যানগুলি। 75 টাকা, 125 টাকা, 155 টাকা আর 185 টাকায় Jio Phone এর নতুন ‘অল-ইন-ওয়ান' প্ল্যান সামনে এসেছে।

Jio Phone স্পেসিফিকেশন

Jio Phone এ রয়েছে KAI OS, 1.2GHz ডুয়াল কোর প্রসেসর,  512MB of RAM, 2.4 ইঞ্চি ডিসপ্লে ও 4GB ইন্টারনাল স্টোরেজ। এর সাথেই Jio Phone এ রয়েছে microSD সাপোর্ট WiFi ও 2000 mAh ব্যাটারি।

22 টি প্রাদেশিক ভাষায় Jio Phone ব্যবহার করা যায়। এর সাথে Jio Phone এ রয়েছে Google Assistant সাপোর্ট। এছাড়াও Jio Phone এ Whatsapp, Youtube, Facebook, Google Maps, JioCinema, JioMusic, JioTV ও JioXpressNews অ্যাপগুলি ব্যবহার করা যায়।

আরও পড়ুন:

ধামাকা অফার! Jio রিচার্জে 50 টাকা ছাড় পাবেন কীভাবে?

JioPhone গ্রাহকদের জন্য এসে গেল চারটি নতুন ‘অল-ইন-ওয়ান' প্ল্যান

মিনিটে 6 পয়সা খরচ করতে হবে না! উল্টে ফোন করলে আপনাকে মিনিটে 6 পয়সা দেবে BSNL

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »