আট হাজার টাকার কম দামে প্রিমিয়াম ডিজাইনের স্মার্টফোন নিয়ে আসছে Vivo

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 8 মার্চ 2019 08:19 IST
হাইলাইট
  • Vivo Y91i ফোনে থাকছে ছোট নচ আর গ্রেডিয়েন্ট ব্যাক
  • 7,990 টাকা থেকে এই ফোনের দাম শুরু হচ্ছে
  • থাকছে MediaTek Helio P22 চিপসেট, 2GB RAM

Vivo Y91i ফোনে রয়েছে 6.22 ইঞ্চি HD+ ডিসপ্লে

ভারতে আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে চিনের স্মার্টফোন ব্র্যান্ড Vivo। নতুন Vivo Y91i ফোনে থাকছে ছোট নচ আর গ্রেডিয়েন্ট ব্যাক। ইতিমধ্যেই থাইল্যান্ড ও মালোয়েশিয়ায় লঞ্চ হয়েছে এই স্মার্টফোন। এই বছরের শুরুতে লঞ্চ হওয়া Vivo Y91 ফোনের সাথে Y91i ফোনের হার্ডওয়্যারে বিশেষ তফাৎ নেই। সম্প্রতি 1,000 টাকা সস্তা হয়েছে Vivo Y91। এর ঠিক পরেই ভারতে আসছে Vivo Y91i।

ভারতে Vivo Y91i এর দাম

ভারতে Vivo Y91i ফোনের দাম শুরু হচ্ছে 7,990 টাকা থেকে।  এই দামে Y91i ফোনের 2GB RAM আর 16GB স্টোরেজ ভেরিয়েন্ট পাওয়া যাবে।  32GB স্টোরেজে Y91i কিনতে 8,490 টাকা খরচ হবে। তবে কবে এই ফোন বিক্রি শুরু হবে জানা যায়নি।

Advertisement

Vivo Y91i স্পেসিফিকেশান

Vivo Y91i ফোনে রয়েছে 6.22 ইঞ্চি HD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ছোট নচ। ফোনের ভিতরে থাকছে MediaTek Helio P22 চিপসেট, 2GB RAM আর 16GB অথবা 32GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Vivo Y91i ফোনে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ফোনের প্রাইমারি ক্যামেরাটি 13 মেগাপিক্সেল। সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। ফোনের সামনে থাকছে একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Vivo Y91i ফোনে থাকছে 4G, Wi-Fi, Bluetooth 5.0, GLONASS, GPS আর Wi-Fi 2.4G। এই ফোনের ভিতরে একটি 4,030 mAh ব্যাটারি ব্যবহার হয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 200MP ক্যামেরা নিয়ে লঞ্চ হল Poco F9 Pro ও F9 Ultra, 100W চার্জিং ও 185Hz ডিসপ্লের মতো দুর্ধর্ষ ফিচার্স
  2. 10,000mAh ব্যাটারির Redmi স্মার্টফোন ভারতে আসছে? জল্পনা বাড়াল টিজার
  3. Instagram-এর বড় পদক্ষেপ, মানুষ সেজে থাকা AI অ্যাকাউন্ট চিনতে পারবেন সহজে
  4. Android ব্যবহারকারীরা সাবধান, ফোনে ঢুকতে পারে ম্যালওয়্যার ভর্তি অ্যাপ, সতর্ক করল সরকার
  5. Apple-এর নেতৃত্ব বদলের নতুন অধ্যায় শুরু, CEO টিম কুকের পর এবার ফিল সিলার
  6. বারবার দাম বাড়ার পর এবার 6,200 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে Nothing Phone 4a Pro
  7. UPI AutoPay: খুশির খবর, পুজোর আগে ইউপিআই অটোপে সিস্টেমে আসছে বড় সুবিধা
  8. আগস্ট 31-এর 50টি নতুন BGMI রিডিম কোড দেখুন, Dracostride জিতে নিন
  9. iPhone Ultra ভাঙলে মাথায় হাত! শুধু স্ক্রিন বদলাতেই 1 লাখের বেশি খরচ হতে পারে
  10. Samsung Galaxy S26 FE আসতেই 12,000 টাকা সস্তা হল Galaxy S25 FE
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.