Xiaomi 17T Pro স্মার্টফোনের ফিচার্স লিক হল, 8500mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিং থাকতে পারে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 6 ফেব্রুয়ারি 2026 21:52 IST
হাইলাইট
  • Xiaomi 17T চলতে পারে ফ্ল্যাগশিপ MediaTek চিপসেটে
  • ফোনে 8,500mAh ব্যাটারির সাথে 100W ফাস্ট চার্জিং মিলতে পারে
  • এটি ইন-বিল্ট কুলিং ফ্যানের সাথে আসতে পারে

Xiaomi 15T has a 5,500mAh battery with 90W wired charging support

Photo Credit: Xiaomi

Xiaomi 17T সিরিজকে ঘিরে বড় খবর সামনে এল। নতুন ফ্ল্যাগশিপ লাইনআপের অধীনে Xiaomi 17T ও Xiaomi 17T Pro বাজারে আসতে চলেছে। ফোনগুলি ইতিমধ্যেই সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গিয়েছে। আর এখন প্রো ভ্যারিয়েন্টের জল ও ধুলো প্রতিরোধী রেটিং, ব্যাটারি, চার্জিং স্পিড, এবং প্রসেসর সম্পর্কিত তথ্য ফাঁস হয়েছে। জানা গিয়েছে যে, Xiaomi 17T Pro মডেলে 8,500 মিলি অ্যাম্পিয়ার আওয়ার (mAh) ক্যাপাসিটি ব্যাটারি থাকতে পারে। এছাড়াও, ফোনটি হাই রিফ্রেশ রেট ডিসপ্লে, ইন-বিল্ট কুলিং ফ্যান, ও ডুয়াল সিমেট্রিকাল স্টেরিও স্পিকার সহ একাধিক উন্নত ফিচার্স থাকতে পারে।

Xiaomi 17T Pro কেমন স্পেসিফিকেশন ও ফিচার্সের সাথে আসবে

চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন একটি আসন্ন ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন ফাঁস করেছেন। যদিও ফোনের নাম সরাসরি উল্লেখ হয়নি, তবে লেটেস্ট লিস্টিং ও ইউজারদের মন্তব্য শাওমি 17টি প্রো এর দিকে ইঙ্গিত করছে। এই ফোনে IP68 + IP69 জল ও ধুলো প্রতিরোধী রেটিং থাকবে। অর্থাৎ ধুলো ফোনের ভিতরে প্রবেশ করতে পারবে না। আবার 1.5 মিটার গভীর জলে 30 মিনিট ডুবে থাকলেও কোনও ক্ষতি হবে না।

Xiaomi 17T Pro মডেলে হাই-পারফরম্যান্সের জন্য MediaTek Dimensity 9500 চিপসেট থাকতে পারে। এটি Vivo X300, X300 Pro, Oppo Find X9, ও Find X9 Pro এর মতো জনপ্রিয় ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলিতে ব্যবহার হয়েছে। ডিভাইসে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করবে 8,500mAh ব্যাটারি, যার সাথে 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে।

শাওমির আসন্ন হ্যান্ডসেটে হাই রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে থাকার দাবি করা হয়েছে, যা 144 হার্টজ বা 165 হার্টজ হওয়ার সম্ভাবনা আছে। স্ক্রিনের নিচে 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হতে পারে। ফাঁস হওয়া তথ্য আরও বলছে, ফোনটি ইন্টার্নাল কুলিং ফ্যানের সাথে আসতে পারে। অর্থাৎ লম্বা সময় ধরে গেম খেলা বা ভারী কাজ করলেও ফোন ঠিন্ডা থাকবে। 

প্রসঙ্গত, Xiaomi 15T Pro গত বছর সেপ্টেম্বরে Xiaomi 15T এর সাথে বাজারে এসেছে। প্রো মডেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম আছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 12 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স, ও 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স নিয়ে গঠিত। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য সামনে 50 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান।

Advertisement

ফোনটিতে 6.83 ইঞ্চি AMOLED ডিসপ্লে, Dimensity 9400+ প্রসেসর, 12 জিবি র‍্যাম, 1 টিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ, 5,500mAh ব্যাটারি, 90W ওয়্যার্ড, 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং, 8K ভিডিও রেকর্ডিং, এবং Leica লেন্সের মতো বৈশিষ্ট্য আছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.