Xiaomi 17T ও Xiaomi 17T Pro দুর্দান্ত Leica ট্রিপল ক্যামেরা, 100W পর্যন্ত ফাস্ট চার্জিংয়ের সঙ্গে লঞ্চ হল

Xiaomi 17T সিরিজে Leica Summilux অপটিক্যাল লেন্স আছে।

Xiaomi 17T ও Xiaomi 17T Pro দুর্দান্ত Leica ট্রিপল ক্যামেরা, 100W পর্যন্ত ফাস্ট চার্জিংয়ের সঙ্গে লঞ্চ হল

Photo Credit: Xiaomi

Xiaomi 17T and 17T Pro are equipped with Leica-tuned triple rear cameras

হাইলাইট
  • Xiaomi 17T, Xiaomi 17T Pro Leica-টিউনড ট্রিপল ব্যাক ক্যামেরা পেয়েছে
  • Xiaomi 17T Pro মডেলে 100W ফাস্ট চার্জিং ও 7,000mAh ব্যাটারি আছে
  • Xiaomi 17T ফোনে 6.59 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে
বিজ্ঞাপন

Xiaomi 17T series অবশেষে লঞ্চ হল। Xiaomi 17T এবং Xiaomi 17T Pro মডেলের দুই সাব-ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করেছে চীনা সংস্থাটি। নতুন ফোনগুলি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ ও Leica Summilux অপটিক্যাল লেন্স দিয়ে সজ্জিত। Xiaomi 17T সিরিজে 100W পর্যন্ত ফাস্ট চার্জিং, Dolby Atmos সাপোর্ট, ডুয়াল স্পিকার, 8K ভিডিও রেকর্ডিং, NFC, ও IP68 ওয়াটার প্রোটেকশন রেটিংয়ের মতো বৈশিষ্ট্য আছে। এছাড়াও, Xiaomi 17T ও Xiaomi 17T Pro শক্তিশালী Dimensity চিপসেট, Hyper AI ফিচার্স, 3D IceLoop ভেপার চেম্বার কুলিং সিস্টেম, এবং TÜV Rheinland-এর একাধিক সার্টিফিকেশনের সঙ্গে এসেছে।

Xiaomi 17T ও Xiaomi 17T Pro স্পেসিফিকেশন, ফিচার্স

শাওমি 17টি ও শাওমি 17টি প্রো Leica-টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম পেয়েছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 5x অপটিক্যাল জুমযুক্ত 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, ও 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স নিয়ে গঠিত। সেলফি এবং ভিডিও কলের জন্য, সামনে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা আছে।

দুই ফোনের ক্যামেরা সমান বলে মনে হলেও, কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। Xiaomi 17T Pro মডেলে 1/1.31 ইঞ্চি Light Fusion 950 ইমেজ সেন্সর ব্যবহার করেছে। অন্য দিকে, স্ট্যান্ডার্ড মডেলে তুলনামূলক ছোট 1/1.55 ইঞ্চি সাইজের Light Fusion 800 সেন্সর আছে। তবে উভয় ফোনের প্রাইমারি ক্যামেরায় 1G + 6P হাইব্রিড Leica Summilux লেন্স ও Leica UltraPure অপটিক্যাল ডিজাইন দেওয়া হয়েছে।

Xiaomi 17T মডেলে 6.59 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি 1.5K রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, 3,500 নিট পিক ব্রাইটনেস, HDR10+, এবং Dolby Vision সাপোর্ট করে। Xiaomi 17T Pro বড় 6.83 ইঞ্চি স্ক্রিন পেয়েছে, যা 144 হার্টজ রিফ্রেশ রেট ও স্ট্যান্ডার্ড মডেলের সমস্ত ডিসপ্লে ফিচার অফার করে। শাওমির উভয় ফোনে Android 16 ভিত্তিক HyperOS 3 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড আছে।

পারফরম্যান্স নিয়ে বললে, Xiaomi 17T Pro রান করে Dimensity 9500 প্রসেসরে। এটি 7,000mAh ব্যাটারি, 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 50W ফাস্ট ওয়্যারলেস চার্জিংয়ের সঙ্গে এসেছে। Xiaomi 17T চলে Dimensity 8500 Ultra চিপসেটে। এতে 6,500mAh ব্যাটারি ও শুধু 67W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে।

Xiaomi 17T ও Xiaomi 17T Pro দাম

Xiaomi 17T ফোনের 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ ও 12 জিবি র‍্যাম এবং 512 জিবি স্টোরেজ কনফিগারেশনের মূল্য যথাক্রমে 749 ইউরো (প্রায় 83,500 টাকা) এবং 799 ইউরো (প্রায় 89,000 টাকা) রাখা হয়েছে। এটি জুন 4 ভারতে লঞ্চ হচ্ছে।

Xiaomi 17T Pro তিনটি স্টোরেজ অপশনে উপলব্ধ। 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ, 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ, এবং 12 জিবি র‍্যাম + 1 টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম থাক্রমে 899 ইউরো (প্রায় 1,02,000 টাকা), 999 ইউরো (প্রায় 1,11,400 টাকা), ও 1,099 ইউরো (প্রায় 1,22,500 টাকা)।

  • KEY SPECS
Display 6.59-inch
Processor MediaTek Dimensity 8500 Ultra
Front Camera 32-megapixel
Rear Camera 50-megapixel + 50-megapixel + 12-megapixel
RAM 12GB
Storage 256GB
Battery Capacity 6500mAh
OS Android 16
Resolution 1268x2756 pixels
  • KEY SPECS
Display 6.83-inch
Processor MediaTek Dimensity 8500 Ultra
Front Camera 32-megapixel
Rear Camera 50-megapixel + 50-megapixel + 12-megapixel
RAM 12GB
Storage 256GB
Battery Capacity 7000mAh
OS Android 16
Resolution 1280x2772 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. Honor Win Turbo বিশাল 10,000mAh ব্যাটারি ও 16GB র‍্যাম-সহ লঞ্চ হল, দাম জেনে নিন
  2. Oppo Find X10 সিরিজ বিশ্বের প্রথম 100MP চৌকো সেলফি ক্যামেরার সঙ্গে বাজারে আসতে পারে
  3. Vivo T5 বিশাল 7,200mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার সঙ্গে লঞ্চ হল, দাম জেনে নিন
  4. Xiaomi 17T ও Xiaomi 17T Pro দুর্দান্ত Leica ট্রিপল ক্যামেরা, 100W পর্যন্ত ফাস্ট চার্জিংয়ের সঙ্গে লঞ্চ হল
  5. Jio-এর এক্সক্লুসিভ 4G রিচার্জ প্ল্যান সমস্ত ফোনে চালু হল, মাত্র 123 টাকায় 28 দিন আনলিমিটেড কলিং ও ডেটা
  6. OnePlus 16 স্মুথ 185Hz স্ক্রিন, 200MP ক্যামেরা, ও 9,000mAh ব্যাটারি সহ লঞ্চ হতে পারে
  7. Jio OTT Pass: জিওর বড় ঘোষণা, 200 টাকার রিচার্জে দেখা যাবে 15টি OTT অ্যাপ ও 1000+ লাইভ টিভি চ্যানেল
  8. 8,000mAh ব্যাটারির সঙ্গে Realme 16T 5G-এর সেল শুরু, 3,000 টাকার বেশি ছাড়ে কেনার সুযোগ
  9. Jio, Airtel-এর ঘুম কেড়ে 51 টাকার প্ল্যান আনল BSNL, আনলিমিটেড কল ও রোজ 2GB ডেটা 28 দিনের জন্য
  10. Xiaomi আনল চমকপ্রদ গ্যাজেট, গরম জল ও ঠান্ডা বরফ তৈরি হবে একসাথেই
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »