Xiaomi 17T Pro মডেলে হাই-পারফরম্যান্সের জন্য MediaTek Dimensity 9500 চিপসেট থাকতে পারে।
Photo Credit: Xiaomi
Xiaomi 15T has a 5,500mAh battery with 90W wired charging support
Xiaomi 17T সিরিজকে ঘিরে বড় খবর সামনে এল। নতুন ফ্ল্যাগশিপ লাইনআপের অধীনে Xiaomi 17T ও Xiaomi 17T Pro বাজারে আসতে চলেছে। ফোনগুলি ইতিমধ্যেই সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গিয়েছে। আর এখন প্রো ভ্যারিয়েন্টের জল ও ধুলো প্রতিরোধী রেটিং, ব্যাটারি, চার্জিং স্পিড, এবং প্রসেসর সম্পর্কিত তথ্য ফাঁস হয়েছে। জানা গিয়েছে যে, Xiaomi 17T Pro মডেলে 8,500 মিলি অ্যাম্পিয়ার আওয়ার (mAh) ক্যাপাসিটি ব্যাটারি থাকতে পারে। এছাড়াও, ফোনটি হাই রিফ্রেশ রেট ডিসপ্লে, ইন-বিল্ট কুলিং ফ্যান, ও ডুয়াল সিমেট্রিকাল স্টেরিও স্পিকার সহ একাধিক উন্নত ফিচার্স থাকতে পারে।
চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন একটি আসন্ন ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন ফাঁস করেছেন। যদিও ফোনের নাম সরাসরি উল্লেখ হয়নি, তবে লেটেস্ট লিস্টিং ও ইউজারদের মন্তব্য শাওমি 17টি প্রো এর দিকে ইঙ্গিত করছে। এই ফোনে IP68 + IP69 জল ও ধুলো প্রতিরোধী রেটিং থাকবে। অর্থাৎ ধুলো ফোনের ভিতরে প্রবেশ করতে পারবে না। আবার 1.5 মিটার গভীর জলে 30 মিনিট ডুবে থাকলেও কোনও ক্ষতি হবে না।
Xiaomi 17T Pro মডেলে হাই-পারফরম্যান্সের জন্য MediaTek Dimensity 9500 চিপসেট থাকতে পারে। এটি Vivo X300, X300 Pro, Oppo Find X9, ও Find X9 Pro এর মতো জনপ্রিয় ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলিতে ব্যবহার হয়েছে। ডিভাইসে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করবে 8,500mAh ব্যাটারি, যার সাথে 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে।
শাওমির আসন্ন হ্যান্ডসেটে হাই রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে থাকার দাবি করা হয়েছে, যা 144 হার্টজ বা 165 হার্টজ হওয়ার সম্ভাবনা আছে। স্ক্রিনের নিচে 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হতে পারে। ফাঁস হওয়া তথ্য আরও বলছে, ফোনটি ইন্টার্নাল কুলিং ফ্যানের সাথে আসতে পারে। অর্থাৎ লম্বা সময় ধরে গেম খেলা বা ভারী কাজ করলেও ফোন ঠিন্ডা থাকবে।
প্রসঙ্গত, Xiaomi 15T Pro গত বছর সেপ্টেম্বরে Xiaomi 15T এর সাথে বাজারে এসেছে। প্রো মডেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম আছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 12 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স, ও 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স নিয়ে গঠিত। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য সামনে 50 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান।
ফোনটিতে 6.83 ইঞ্চি AMOLED ডিসপ্লে, Dimensity 9400+ প্রসেসর, 12 জিবি র্যাম, 1 টিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ, 5,500mAh ব্যাটারি, 90W ওয়্যার্ড, 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং, 8K ভিডিও রেকর্ডিং, এবং Leica লেন্সের মতো বৈশিষ্ট্য আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Z Flip 8 Could Mark the End of Flip the Company's Foldables, Tipster Claims
WhatsApp Might Be Working on a Birthday Notification Feature for Saved Contacts
Samsung Galaxy Tab S12+ Listed on Safety Korea Certification Database With Live Images: Report