Xiaomi 18 Fold লঞ্চ হল 200MP Leica ক্যামেরা ও 7.58 ইঞ্চি ফোল্ডেবল ডিসপ্লের সঙ্গে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 7 সেপ্টেম্বর 2026 19:49 IST
হাইলাইট
  • Xiaomi 18 Fold ব্র্যান্ডের প্রথম ওয়াইড ফোল্ডিং স্মার্টফোন
  • এটি 200 মেগাপিক্সেল Leica ক্যামেরার সঙ্গে এসেছে
  • Xiaomi 18 Fold ডেকা-কোর Xring O3 প্রসেসর ব্যবহার করে

Xiaomi 18 Fold uses Xring O3 flagship chipset

Photo Credit: Xiaomi

Xiaomi 18 Fold সোমবার চীনে লঞ্চ হল। এটি বুধবার আত্মপ্রকাশ করতে চলা Apple-এর প্রথম ফোল্ডেবল আইফোনকে টেক্কা দিতে বাজারে আনা হয়েছে। ফোনটি Samsung Galaxy Z Fold 8-এর সঙ্গেও প্রতিযোগিতা করবে। Xiaomi 18 Fold ব্র্যান্ডের প্রথম ওয়াইড ফোল্ডিং স্মার্টফোন। একটি সাধারণ ফোল্ডেবল ফোন ভাঁজ করা অবস্থায় লম্বা এবং সরু থাকলেও, ওয়াইড ফোল্ডেবল ডিজাইনের স্মার্টফোন বন্ধ অবস্থায় খাটো ও চওড়া হয়। দেখতে নোটবুক বা পাসপোর্টের মতো লাগে। শাওমির নতুন ফোল্ডেবল ডিভাইসে কোম্পানির নিজস্ব Xring O3 চিপসেট আছে। এটি 200 মেগাপিক্সেল ক্যামেরা, 67W ফাস্ট চার্জিং, Leica Summilux লেন্স, Dolby Atmos, ও 6,000mAh সিলিকন কার্বন ব্যাটারির সঙ্গে এসেছে।

Xiaomi 18 Fold স্পেসিফিকেশন ও ফিচার্স

শাওমি 18 ফোল্ড 7.58 ইঞ্চি ফোল্ডেবল অ্যামোলেড ইর্ন্টানাল ডিসপ্লে পেয়েছে। এটি 2,364 x 1,6722 পিক্সেল রেজোলিউশন, ডলবি ভিশন, 4,000 নিট পিক ব্রাইটনেস, HDR10+, 120 হার্টজ ভ্যারিয়েবল রিফ্রেশ রেট, এবং HDR Vivid সাপোর্ট করে। বাইরের অ্যামোলেড কভার স্ক্রিনের দৈর্ঘ্য 5.38 ইঞ্চি। এটি 1,168 x 1,712 পিক্সেল রেজোলিউশন এবং প্রাইমারি ডিসপ্লের অন্যান্য বৈশিষ্ট্য অফার করে।

Xiaomi 18 Fold মডেলের ব্যাক প্যানেল তিনটি Leica টিউনড ক্যামেরা দিয়ে সজ্জিত। এই সেটআপে f/1.7 অ্যাপারচার, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন, ও 1/1.56 ইঞ্চি সেন্সর-সহ 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, f/2.8 অ্যাপারচার ও 3.5x অপটিক্যাল জুম সাপোর্টযুক্ত 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, ও 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স বর্তমান। পিছনের ক্যামেরা 8K ভিডিও রেকর্ড করতে সক্ষম।

শাওমি ডিভাইসের কভার এবং ভিতরের স্ক্রিনে দুটি 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রেখেছে। পারফরম্যান্সের জন্য এই ফোনে তিন ন্যানোমিটার ফেব্রিকেশনে নির্মিত Xring O3 প্রসেসর আছে। এতে 10টি কোর নিয়ে গঠিত সিপিইউ রয়েছে। যার মধ্যে চারটি পারফরম্যান্স কোর ও ছয়টি এফিশিয়েন্সি কোর। তবে সবচেয়ে বড় আকর্ষণ জিপিইউ-তে। এতে 16টি কোরের G2 Ultra NX GPU দেওয়া হয়েছে।

শাওমির ফোল্ডেবল ফোনে HyperOS 4 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড আছে। হ্যান্ডসেটে 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্টও মিলবে। ফোনটি 16 জিবি পর্যন্ত র‍্যাম এবং সর্বোচ্চ 1 টিবি স্টোরেজ কনফিগারেশনের মধ্যে বেছে নেওয়া যাবে। এটি ভাঁজ খোলা অবস্থায় 5.02 মিমি পুরু।

Advertisement

Xiaomi 18 Fold দাম

চীনে Xiaomi 18 Fold মডেলের বেস 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 10,099 ইউয়ান রাখা হয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 1,54,775 টাকার সমান। অন্য দিকে, 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ, 16 জিবি র‍্যাম + 512 টিবি স্টোরেজ, ও 16 জিবি র‍্যাম + 1 টিবি স্টোরেজের দাম যথাক্রমে 11,999 ইউয়ান (প্রায় 1,68,850 টাকা), 12,999 ইউয়ান (প্রায় 1,82,920 টাকা), ও 14,999 ইউয়ান (প্রায় 2,11,065 টাকা)।

ডিভাইসের 16 জিবি র‍্যাম এবং 1 টিবি স্টোরেজের Ceramic স্পেশাল এডিশনের দাম 15,999 ইউয়ান (প্রায় 2,25135 টাকা)। ফোনটি তিনটি রঙের বিকল্পে উপলব্ধ। এটি চীনের বাইরে লঞ্চ হবে কিনা, তা জানা যায়নি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Xiaomi 18 Fold লঞ্চ হল 200MP Leica ক্যামেরা ও 7.58 ইঞ্চি ফোল্ডেবল ডিসপ্লের সঙ্গে
  2. সেপ্টেম্বরে ভারতে আসছে ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন OnePlus N6 Lite
  3. ভারতে 10,000mAh ব্যাটারির সঙ্গে Oppo F35 Pro শীঘ্রই লঞ্চ হতে পারে
  4. Motorola Edge 70 Neo ভারতে লঞ্চের ঘোষণা হল, ছোট ফোনে মিলতে পারে বড় ফিচার
  5. কাল থেকে বহু ফোনে WhatsApp বন্ধ হয়ে যাচ্ছে, আপনার ডিভাইসে কি চলবে? দেখুন
  6. iQOO Z11xa 5G ভারতে 32MP সেলফি ক্যামেরা ও 7,200mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হয়েছে
  7. 10 বছর পূর্তিতে 120 জিবি ডেটা ফ্রি-তে দিচ্ছে Jio, কীভাবে পাবেন জেনে নিন
  8. 10,000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে 200MP ক্যামেরার Vivo স্মার্টফোন, অফার কোথায় দেখুন
  9. বুধবার লঞ্চের আগেই Apple Foldable iPhone-এর দাম ও স্পেসিফিকেশন ফাঁস
  10. BGMI নতুন করে আরও 50টি রিডিম কোড প্রকাশ করল, এবারের রিওয়ার্ডে বড় চমক
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.