Xring O3: স্মার্টফোনের জগতে তৈরি হল নয়া রেকর্ড, নিজস্ব প্রসেসরে ইতিহাস সৃষ্টি শাওমির

Xring O3 চিপসেট তৈরি করতে শাওমির 459 দিন সময় লেগেছে।

Xring O3: স্মার্টফোনের জগতে তৈরি হল নয়া রেকর্ড, নিজস্ব প্রসেসরে ইতিহাস সৃষ্টি শাওমির

Photo Credit: Unsplash/BoliviaInteligente

Xiaomi Xring O3 has crossed the 5-million mark on AnTuTu

হাইলাইট
  • Xring O3 প্রসেসর AnTuTu বেঞ্চমার্কে 50 লক্ষের বেশি স্কোর করেছে
  • চিপটিতে 16টি কোরের G2 Ultra NX GPU দেওয়া হয়েছে
  • Xiaomi 18 Fold ও Pad 9 Pro Max এই চিপসেটের সঙ্গে সেপ্টেম্বরে লঞ্চ হবে
বিজ্ঞাপন

Xiaomi এখন আর শুধু অন্য সংস্থার তৈরি চিপসেটের উপর নির্ভর হয়ে থাকতে চাইছে না। টেক জায়ান্টটি তিন নতুন প্রসেসর লঞ্চের ঘোষণা করেছে। যেগুলি হল Xring O3, Xring O100, ও Xring D100। বর্তমানে এই চিপগুলির মধ্যে ফ্ল্যাগশিপ Xring O3 আলোচনার কেন্দ্রবিন্দুতে। কারণ এটি AnTuTu বেঞ্চমার্কে 50 লক্ষের বেশি স্কোর করেছে, যা প্ল্যাটফর্মটির ইতিহাসে সর্বপ্রথম ঘটনা। নতুন প্রসেসরকে হাই-পারফরম্যান্স ফোনের পাওয়ারহাউস হিসেবে তুলে ধরছে শাওমি। তারা চিপটি তৈরির জন্য তাইওয়ানের TSMC-এর সঙ্গে চুক্তি করেছে। আর্কিটেকচার এবং ডিজাইন শাওমির নিজস্ব বলে জানানো হয়েছে।

Xiaomi লঞ্চ করল Xring O3 প্রসেসর

শাওমি সোশ্যাল মিডিয়া মারফত জানিয়েছে যে, Xring O3 প্রসেসরে পাওয়ার এফিশিয়েন্ট ইমেজ প্রসেসিং ও উন্নত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্ষমতা আনার দিকে জোর দেওয়া হয়েছে। এটি তিন ন্যানোমিটার ফেব্রিকেশন প্রযুক্তি ব্যবহার করে তৈরি হয়েছে। এই চিপের মধ্যে 24 বিলিয়ন ট্রানজিস্টর রয়েছে। এতে 10টি কোর নিয়ে গঠিত সিপিইউ আছে। যার মধ্যে চারটি পারফরম্যান্স কোর ও ছয়টি এফিশিয়েন্সি কোর। তবে সবচেয়ে বড় আকর্ষণ হল জিপিইউ।

Xring O3

Xring O3
Photo Credit: Xiaomi

Xring O3 চিপসেটে 16টি কোরের G2 Ultra NX GPU দেওয়া হয়েছে। শাওমির দাবি, চিপটি আনটুটু বেঞ্চমার্কে 5.22 মিলিয়ন স্কোর করেছে। ফলে এটি প্ল্যাটফর্মটিতে 5 মিলিয়নের গন্ডি অতিক্রম করা প্রথম মোবাইল প্রসেসরে পরিণত হয়েছে। Qualcomm বা MediaTek এখনও এমন কৃতিত্ব অর্জন করতে পারেনি।

বেঞ্চমার্ক স্কোর সবসময় অবশ্য কোনও স্মার্টফোনের সত্যিকারের পারফরম্যান্স তুলে ধরে না। সফটওয়্যার অপ্টিমাইজেশন, কুলিং সিস্টেম, পাওয়ার ম্যানেজমেন্ট, ও ডিভাইসের অন্যান্য হার্ডওয়্যার বাস্তব পারফরম্যান্সের উপর প্রভাব ফেলে। কিন্তু 5 মিলিয়ন বেঞ্চমার্কের সীমা পার করা কোনও ছোটখাট ব্যাপার নয়।

শাওমির নতুন মোবাইল প্রসেসরে LPDDR6 মেমোরি সাপোর্ট আছে। এটি সর্বোচ্চ 113.8 জিবি/সেকেন্ড মেমোরি ব্যান্ডউইথ ডেলিভার করতে পারবে। এতে 200 TOPS পর্যন্ত Tensor পারফরম্যান্স ও 3.13 TFLOPS Vector পারফরম্যান্স পাওয়া যাবে। এই সবকিছুই দুর্দান্ত AI ক্ষমতার দিকে ইঙ্গিত করছে। চিপের CPU, GPU, ISP, DPU, এবং ADSP-এর মতো একাধিক অংশে এআই অ্যাক্সিলারেশন ছড়িয়ে দেওয়া হয়েছে।

Xring O3 তৈরি করতে শাওমির প্রায় 459 দিন সময় লেগেছে। এই চিপসেট সর্বপ্রথম ফ্ল্যাগশিপ Xiaomi 18 Fold স্মার্টফোন ও Pad 9 Pro Max ট্যাবলেটে ব্যবহার করা হবে। দুটি ডিভাইসই সেপ্টেম্বরে আত্মপ্রকাশ করবে বলে নিশ্চিত করা হয়েছে। তবে এখনও লঞ্চ ডেট ঘোষণা হয়নি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »