গোপন খবর ফাঁস হয়ে গেল, Xiaomi ফোনের ক্যামেরায় আসছে দুর্দান্ত এই ফিচার

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 12 অক্টোবর 2019 11:18 IST
হাইলাইট
  • MIUI Camera অ্যাপে ‘Tele 5X’ নামে একটি ক্যামেরা জুম রয়েছে
  • নতুন ফোনে 50X ডিজিটাল জুম থাকতে পারে
  • সাথে থাকতে পারে 5X অপ্টিকাল জুম

5X অপ্টিকাল জুম আর 50X ডিজিটাল জুম সহ স্মার্টফোন লঞ্চ করতে পারে Xiaomi

শিঘ্রই লঞ্চ হতে পারে Xiaomi -র 5X অক্টিকাল জুম ক্যামেরার স্মার্টফোন। এই ফোনে থাকতে পারে 50X পর্যন্ত ডিজিটাল জুম। Huawei P30 Pro আর Oppo Reno 2 এর সাথে প্রতিযোগিতায় এই ফোন নিয়ে আসতে চলেছে বেজিং এর কোম্পানিটি। সম্প্রতি একাধিক Xiaomi ফোনে MIUI 11 আপডেট পৌঁছেছে। MIUI 11 বিটা ভার্সানের ক্যামেরা অ্যাপের সোর্স কোড থেকে এই ফিচার সামনে এসেছে। টেক দুনিয়ায় কানাঘুষো Xiaomi -র সাথেই 5X অপ্টিকাল জুম ক্যামেরার স্মার্টফোন আনছে Google আর Samsung।

নতুন MIUI Camera অ্যাপে ‘Tele 5X' নামে একটি ক্যামেরা জুম রয়েছে। সম্প্রতি XDA Developers ফোরামে এই খবর প্রকাশিত হয়েছে। জানা গিয়েছে এই ফোনের ক্যামেরায় 5X অপ্টিকাল জুম থাকবে।

কবে ভারতে আসছে MIUI 11? জানিয়ে দিল Xiaomi

Xiaomi ফোনে "ultra tele" মোডে এই আইকন থাকবে 
ছবি: XDA Developers

Advertisement

XDA Developers ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে ‘Ultra Tele' নামে একটি ফিচার যোগ হয়েছে। সেখানে 50X ডিজিটাল জুম থাকতে পারে।

Advertisement

যদিও নতুন এই স্মার্টফোন সম্পর্কে এখনও মুখ খোলেনি Xioami। সম্প্রতি MIUI 11 ক্যামেরা অ্যাপের সোর্স কোড থেকে 8K ভিডিও রেকর্ডিং মোড সামনে এসেছিল। এবার 5X অপ্টিকাল জুম আর 50X ডিজিটাল জুমের খবর প্রকাশিত হল।

কবে বিক্রি শুরু হচ্ছে Redmi Note 8 Pro? লঞ্চের আগে দেখে নিন সম্ভাব্য দাম আর স্পেসিফিকেশন

গত মাসে Mi Mix Alpha লঞ্চ করেছিল Xiaomi। সেই ফোনে থাকবে 108 মেগাপিক্সেল ক্যামেরা। যদিও এই ফোনে থাকছে 8X ডিজিটাল জুম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi, MIUI 11, MIUI Camera app
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.