কবে বিক্রি শুরু হচ্ছে Redmi Note 8 Pro? লঞ্চের আগে দেখে নিন সম্ভাব্য দাম আর স্পেসিফিকেশন

16 অক্টোবর ভারতে লঞ্চ হবে Redmi Note 8 Pro। মিডরেঞ্জ সেগমেন্টে কোম্পানির জমি শক্ত করতে এই ফোন লঞ্চ করছে Xiaomi। সম্প্রতি Redmi Note 8 Pro ফোনের টিজার প্রকাশ করেছে Amazon।

কবে বিক্রি শুরু হচ্ছে Redmi Note 8 Pro? লঞ্চের আগে দেখে নিন সম্ভাব্য দাম আর স্পেসিফিকেশন

Redmi Note 8 Pro ফোনে রয়েছে 4,500 mAh ব্যাটারি আর Helio G90T চিপসেট

হাইলাইট
  • Redmi Note 8 Pro ফোনে 64 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে
  • 16 অক্টোবর ভারতে লঞ্চ হবে এই ফোন
  • রয়েছে 4,500 mAh ব্যাটারি আর Helio G90T চিপসেট
বিজ্ঞাপন

16 অক্টোবর ভারতে লঞ্চ হবে Redmi Note 8 Pro। মিডরেঞ্জ সেগমেন্টে কোম্পানির জমি শক্ত করতে এই ফোন লঞ্চ করছে Xiaomi। সম্প্রতি Redmi Note 8 Pro ফোনের টিজার প্রকাশ করেছে Amazon। Mi.com আর Amazon.in থেকে এই ফোন পাওয়া যাবে। 17 অক্টোবর Amazon Great Indian Festival সেলে বিক্রি শুরু হবে Redmi Note 8 Pro। Redmi Note 8 Pro ফোনে রয়েছে 4,500 mAh ব্যাটারি আর Helio G90T চিপসেট।

বিনামূল্যে ফোন করার দিন শেষ, এবার প্রতি মিনিটে পয়সা গুনতে হবে Jio গ্রাহকদের

Redmi Note 8 Pro এর সম্ভাব্য দাম

চিনে 6GB RAM + 128GB স্টোরেজে Redmi Note 8 Pro এর দাম 1,799 ইউয়ান (প্রায় 18,000 টাকা)। 8GB RAM + 128GB  স্টোরেজে Redmi Note 8 Pro কিনতে 2,099 ইউয়ান (প্রায় 21,000 টাকা) খরচ হবে।

Flipkart Big Diwali Sale: স্মার্টফোনের সেরা অফারগুলি দেখে নিন

Redmi Note 8 Pro স্পেসিফিকেশন

Redmi Note 8 Pro ফোনে থাকবে একটি 6.53 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 10 স্কিন চলবে। ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ নচ আর Goriilla Glass 5 এর সুরক্ষা। ফোনের ভিতরে থাকবে একটি MediaTek Helio G90T চিপসেট। 6GB RAM আর 8GB RAM ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। সাথে থাকবে 64GB আর 128GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Redmi Note 8 Pro ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে এই ক্যামেরায় থাকবে একটি 64 MP Samsung GW1 সেন্সর। সাথে থাকবে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। এই ফোনে থাকবে একটি 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

লঞ্চের আগে ফাঁস হয়ে গেল Realme X2 Pro ফোনের ছবি ও স্পেসিফিকেশন

Redmi Note 8 Pro ফোনের ভিতরে থাকবে একটি 4,500 mAh ব্যাটারি। সাথে থাকবে 18W ফাস্ট চার্জ সাপোর্ট। কানেক্টিভিটির জন্য থাকছে USB Type-C আর 3.5 মিমি অডিও জ্যাক। Redmi Note 8 Pro ফোনে থাকছে লিকুইড কুলিং প্রযুক্তি।

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Great performance
  • Versatile cameras
  • Premium build quality
  • HDR display
  • Bad
  • Gets warm under load
  • Sub-par low-light video performance
Display 6.53-inch
Processor MediaTek Helio G90T
Front Camera 20-megapixel
Rear Camera 64-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 4500mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  2. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  3. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  4. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  5. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  6. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  7. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  8. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  9. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
  10. iPhone 17 Pro মাত্র 56,900 টাকায়, অবিশ্বাস্য অফার দিচ্ছে Reliance
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »