বিনামূল্যে ফোন করার দিন শেষ, এবার প্রতি মিনিটে পয়সা গুনতে হবে Jio গ্রাহকদের

এবার থেকে অন্য নেটওয়ার্কে কল করলে Jio গ্রাহকদের প্রতি মিনিটে 6 পয়সা খরচ হবে। বুধবার এই ঘোষণা করেছে Reliance Jio। টেলিকম রেগুলেটারি অথরিটি অফ ইন্ডিয়ার (TRAI) ঠিক করে দেওয়া ইন্টারকানেক্ট ইউসেজ চার্জের (IUC) জন্য গ্রাহকদের অন্য নেটওয়ার্কে কল করার জন্য অতিরিক্ত  দাম দিতে হবে।

বিনামূল্যে ফোন করার দিন শেষ, এবার প্রতি মিনিটে পয়সা গুনতে হবে Jio গ্রাহকদের

অন্য নেটওয়ার্কে কল করতে অতিরিক্ত দাম দিতে হবে

হাইলাইট
  • অন্য নেটওয়ার্কে কল করার সময় এই খরচ ধার্য করা হয়েছে
  • প্রতি মিনিটে 6 পয়সা খরচ হবে
  • নতুন টপ-আপ প্ল্যান নিয়ে এসেছে Jio
বিজ্ঞাপন

এবার থেকে অন্য নেটওয়ার্কে কল করলে Jio গ্রাহকদের প্রতি মিনিটে 6 পয়সা খরচ হবে। বুধবার এই ঘোষণা করেছে Reliance Jio। টেলিকম রেগুলেটারি অথরিটি অফ ইন্ডিয়ার (TRAI) ঠিক করে দেওয়া ইন্টারকানেক্ট ইউসেজ চার্জের (IUC) জন্য গ্রাহকদের অন্য নেটওয়ার্কে কল করার জন্য অতিরিক্ত  দাম দিতে হবে।

শুধুমাত্র অন্য নেটওয়ার্কে কল করার সময় এই খরচ ধার্য করা হয়েছে। Jio নেটওয়ার্কে অউটগোইং কল, ইনকামিং কল অথবা ল্যান্ডলাইন কল সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে।

আইইউসি চার্জ নেওয়ার জন্য 10 টাকা থেকে 100 টাকার মধ্যে একাধিক টপ আপ প্ল্যান লঞ্চ করেছে মুকেশ আম্বানির কোম্পানি। এছাড়াও পোস্টপেড গ্রাহকদের প্রতি মিনিটে 6 পয়সা হারে মাসিক বিলে যোগ হবে। 

গোটা বিশ্বকে চমকে দিয়ে আসছে সম্পূর্ণ নতুন ডিজাইনের স্মার্টফোন, দেখে নিন

টপ আপ ভাউচার(টাকা) মিনিট (অন্য নেটওয়ার্কে) বিনামূল্যে ডেটা (GB)
10 124 1
20 249 2
50 656 5
100 1,362 10

বুধবার এক বিবৃতিতে Jio জানিয়েছে, আইইউসি এর জন্য কোম্পানিকে আউটগোইং কলে গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত দাম নিতে বাধ্য করা হচ্ছে। কোম্পানি জানিয়েছে এই কারণে গত তিন বছরে অন্য অপারেটারদের প্রায় 13,500 কোটি টাকা দেওয়া হয়েছে।

Jio জানিয়েছে যতদিন TRAI এর ইন্টারকানেক্ট ইউসেজ চার্জ লাগু থাকবে ততদিন গ্রাহকদের অন্য নেটওয়ার্কে কল করতে প্রতি মিনিটে 6 পয়সা খরচ করতে হবে।

64MP ক্যামেরা সহ চলতি মাসে ভারতে আসছে Redmi Note 8 Pro: আর কী থাকছে?

“আমাদের আশা 31 ডিসেম্বরের আগে ইন্টারকানেক্ট ইউসেজ চার্জের নিয়ম শেষ হয়ে যাবে। তার পরে আবার বিনামূল্যে কল করতে পারবেন গ্রাহকরা।” জানিয়েছে Jio।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Jio-কে পিছনে ফেলে Airtel ব্রডব্যান্ড পরিষেবায় সেরার খেতাব দখল করল
  2. 1Gbps স্পিডে মিলবে 5G, নেটওয়ার্ক উন্নত করতে হাজির Jio Pico Small Cell
  3. Samsung Galaxy S27+ ভারতের BIS ওয়েবসাইটে লিস্টেড হল, লঞ্চ শীঘ্রই
  4. মাত্র 10,239 টাকায় 5G ফোন, সেল শেষ হওয়ার পরেও অ্যামাজনে বাম্পার অফার
  5. স্মার্টফোন নয়, এবার AI গ্যাজেট আনছে Nothing, প্রকাশ্যে এল প্রথম ছবি
  6. AI হাতের বাইরে চলে গেলেই বন্ধ করে দেবে OpenAI, চালু হল কন্ট্রোল রুম
  7. মাত্র 99 টাকায় চ্যাটজিপিটির পেইড সাবস্ক্রিপশন, বড় অফার দিচ্ছে OpenAI
  8. Vivo আনছে 12,000mAh ব্যাটারি ফোন, একবার চার্জ দিলে চলবে দিনের পর দিন
  9. BGMI 4.7 আপডেট আসছে এই তারিখ, গেমে এবার নর্স পুরাণের ভয়ঙ্কর সামুদ্রিক দানব
  10. 13 বছর অপেক্ষার অবসান, ভারতে শুরু হল GTA 6 ভিডিও গেমের প্রি-লোডিং
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »