12GB RAM সহ ভারতে লঞ্চ হল Xiaomi -র গেমিং ফোন Black Shark 2

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 27 মে 2019 21:29 IST
হাইলাইট
  • দুটি রঙে পাওয়া যাবে Xiaomi Black Shark 2
  • মার্চ মাসে চিনে লঞ্চ হয়েছিল এই স্মার্টফোন
  • রয়েছে Snapdragon 855 চিপসেট, 12GB RAM আর Liquid Cool 3.0 প্রযুক্তি

Xiaomi Black Shark 2 ফোনে থাকছে AMOLED ডিসপ্লে

ভারতে কোম্পানির প্রথম গেমিং ফোন  লঞ্চ করল Xiaomi। মার্চ মাসে চিনে লঞ্চ হয়েছিল Black Shark 2। অবশেষে ভারতে এল এই স্মার্টফোন। Xiaomi Black Shark 2 গেমিং ফোনে রয়েছে Snapdragon 855 চিপসেট, 12GB পর্যন্ত RAM আর Liquid Cool 3.0 প্রযুক্তি। 4 জুন ভারতে বিক্রি শুরু হবে এই ডিভাইস। Xiaomi Black Shark 2 ফোনে রয়েছে একটি 240 Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে।

Xiaomi Black Shark 2 এর দাম

Xiaomi Black Shark 2 এর দাম শুরু হচ্ছে 39,999 টাকা থেকে। 6GB RAM+128GB স্টোরেজ ভেরিয়েন্টে এই টাকা খরচ হবে। 12GB RAM+256GB স্টোরেজে এই ফোন কিনতে 49,999 টাকা খরচ হবে। 4 জুন শুধুমাত্র Flipkart থেকে পাওয়া যাবে Black Shark 2।

Xiaomi Black Shark 2 স্পেসিফিকেশন

Xiaomi Black Shark 2 ফোনে রয়েছে 6.39 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 855 চিপসেট, Adreno 640 GPU, 12GB RAM আর 256GB স্টোরেজ।

Xiaomi Black Shark 2 ফোনের পিছনে থাকছে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 12 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। । সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে  একটি 20 মেগাপিক্সেল ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Xiaomi Black Shark 2 ফোনে রয়েছে  4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS আর USB Type-C পোর্ট। ফোনের ভিততে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি। Black Shark 2 ফোনে রয়েছে বিশেষ লিকুইড কুল প্রযুক্তি। এর ফলে দীর্ঘক্ষণ গেম খেললেও ফোন গরম হয়ে যাবে না।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Solid build quality
  • Excellent performance
  • Good pressure-sensitive display
  • Bad
  • No dust or water resistance
  • Large and bulky
  • Underwhelming cameras
 
KEY SPECS
Display 6.39-inch
Processor Qualcomm Snapdragon 855
Front Camera 20-megapixel
Rear Camera 48-megapixel + 12-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 4000mAh
OS Android 9.0 Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. XChat: হোয়াটসঅ্যাপকে টেক্কা দিতে লঞ্চ হল ইলন মাস্কের এক্সচ্যাট মেসেজিং অ্যাপ, কি কি ফিচার দেখুন
  2. নতুন Redmi ফোনের সেল শুরু, 120Hz ডিসপ্লে ও 6300mAh ব্যাটারি মাত্র 10499 টাকায়
  3. Meta লঞ্চ করল নতুন সোশ্যাল মিডিয়া অ্যাপ Instants, ইনস্টাগ্রাম ও ফেসবুক থেকে কতটা আলাদা
  4. Redmi Note 17 Pro Max অসাধারণ 200MP ক্যামেরা ও বিশাল 10000mAh+ ব্যাটারির সাথে লঞ্চ হতে পারে
  5. Google-এর এক আপডেটে বদলে গেল Android স্মার্টফোন, আর লাগবে বা OTP
  6. Vivo Y6 5G বিশাল 7200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে লঞ্চ হল, দাম-ফিচার্স জেনে নিন
  7. 12,000 টাকার মধ্যে 6 জিবি র‍্যামের Bold স্মার্টফোন আনল দেশীয় কোম্পানি Lava
  8. Gas Battery: দূষিত বাতাস থেকেই তৈরি হবে বিদ্যুৎ, নতুন প্রযুক্তিতে বিশ্বজুড়ে চর্চা
  9. AC Cooling Tips: এসি চালিয়েও ঘর ঠান্ডা হচ্ছে না? এই 5 কারণ জানলেই ফিরবে কুলিং
  10. OnePlus Nord CE6-এর আরও ফিচার্স প্রকাশ্যে, বিশাল 8,000mAh ব্যাটারি সহ দুর্দান্ত ক্যামেরা থাকবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.