এটাই Xiaomi –র ফোল্ডেবেল স্মার্টফোন, দেখুন ভিডিও

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 28 মার্চ 2019 15:15 IST
হাইলাইট
  • অনেক দিন ধরেই ফোল্ডেবেল স্মার্টফোন তৈরীর কাজ করছে Xiaomi
  • নতুন ভিডিও প্রকাশ্যে নিয়ে এল চিনের কোম্পানিটি
  • Xiaomi ফোল্ডেবেল ফোনে দুটি ভাঁজ দেখা গিয়েছে

Xiaomi ফোল্ডেবেল ফোনে দুটি ভাঁজ দেখা গিয়েছে

Photo Credit: Weibo/ Xiaomi

অনেক দিন ধরেই ফোল্ডেবেল স্মার্টফোন তৈরীর কাজ করছে Xiaomi। কয়েক মাস আগে কোম্পানির সিইও ফোল্ডেবেল স্মার্টফোনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ঝড় তুলেছিল। এবার ফোল্ডেবেল স্মার্টফোনের নতুন ভিডিও প্রকাশ্যে নিয়ে এল চিনের কোম্পানিটি। অন্যান্য ফোল্ডেবেল ফোনে একটি ভাঁজ দেখা গেলেও Xiaomi ফোল্ডেবেল ফোনে দুটি ভাঁজ দেখা গিয়েছে। নতুন ভিডিও প্রকাশ করলেও কবে নতুন ফোল্ডেবেল স্মার্টফোন লঞ্চ হবে জানায়নি চিনের কোম্পানিটি।

চিনের এক সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে Xiaomi –র অফিশিয়াল পেজে নতুন ভিডিও পোস্ট করা হয়েছে। এই ভিডিওতে নতুন কোন ফিচার চোখে পরেনি। আগের ভিডিওতেও একই ফিচার দেখা গিয়েছিল। দুই দিক থেকে ভাঁজ করলে এই ফোন পোট্রেট মোডে কাজ করতে শুরু করবে।

Xiaomi ছাড়াও ইতিমধ্যেই ফোল্ডেবেল স্মার্টফোন লঞ্চ করেছে Samsung। Samsung Galaxy Fold ফোনে থাকছে একটি ফোল্ডেবেল ডিসপ্লে আত একটি সেকেন্ডারি ডিসপ্লে। এছাড়াও ফোল্ডেবেল স্মার্টফোন বাজারে এনেছে Huawei.কোম্পানির প্রথম ফোল্ডেবেল স্মার্টফোন Huawei Mate X। সেই ফোনে থাকছে একটি মাত্র ডিসপ্লে। এই ডিসপ্লে একবার ভাঁজ করা যাবে। কিন্তু Xiaomi –র ফোল্ডেবেল ফোনের ডিসপ্লে দুই দিক থেকে ভাঁজ করা যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi Foldable Phone, Foldable Phones, Xiaomi
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.