HyperOS 3 আপডেট নিয়ে এল Xiaomi, অ্যান্ড্রয়েড ফোনকেই মনে হবে আইফোন!

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 29 অগাস্ট 2025 12:47 IST
হাইলাইট
  • আজ থেকে HyperOS 3 বিটা আপডেট রোলআউট হবে
  • অ্যাপলের ডায়নামিক আইল্যান্ডের আদলে সুপার আইল্যান্ড রয়েছে
  • Xiaomi ডিভাইসের মাধ্যমে ম্যাক বা আইপ্যাড আনলক করা যাবে

Xiaomi HyperOS 3 আপডেটের মুখ্য আকর্ষণ সুপার আইল্যান্ড

Photo Credit: Xiaomi

Xiaomi HyperOS 3 গতকাল চীনে একটি অনুষ্ঠানে লঞ্চ হয়েছে। এটি লেটেস্ট Android 16 ভার্সনের উপর ভিত্তি করে তৈরি ও শাওমির মোবাইল অপারেটিং সিস্টেমের তৃতীয় প্রজন্ম। 2023 সালে Xiaomi 14 সিরিজের সঙ্গে HyperOS আত্মপ্রকাশ করেছিল। তার আগে MIUI দীর্ঘ 13 বছর পর ধরে শাওমির কাস্টম সফটওয়্যার ছিল। বিশ্বজুড়ে সংস্থাটির স্মার্টফোন, স্মার্টওয়াচ ও স্মার্ট টিভি সহ বিভিন্ন ডিভাইস নতুন সফটওয়্যার আপডেট পাবে। HyperOS 3 এর অন্যতম নজরকাড়া ফিচার হল সুপার আইল্যান্ড, যা অ্যাপলের ডায়নামিক আইল্যান্ডের আদলে তৈরি একটি নতুন নোটিফিকেশন সিস্টেম। সংস্থাটি তাদের নতুন কাস্টম সফটওয়্যারে মসৃণ অ্যানিমেশন এবং স্মার্ট AI থাকার কথা জানিয়েছে। Gadgets 360 বাংলার এই প্রতিবেদনে Xiaomi HyperOS 3 আপডেট রোলআউট এবং ফিচার্স সম্পর্কে বিস্তারিত তথ্য রইল।

Xiaomi HyperOS 3 কোন কোন ডিভাইস পাবে

শাওমি জানিয়েছে, আজ থেকেই হাইপারওএস 3 বিটা পরীক্ষকদের কাছে উপলব্ধ হবে। প্রাথমিকভাবে চীনে Xiaomi 15 সিরিজ, Redmi K80 লাইনআপ সহ কোম্পানির কয়েকটি নির্বাচিত ট্যাবলেট ও টিভির জন্য রোলআউট করা হবে। আগস্ট 29 থেকে Xiaomi 15 Ultra, Xiaomi 15S Pro, Xiaomi 15 Pro, Xiaomi 15, Redmi K80 Pro, Redmi K80 Ultimate এডিশন,  Xiaomi Pad 7S Pro 12.5, এবং Xiaomi Pad 7 Pro নতুন আপডেট পাবে।

সেপ্টেম্বর 17 এর আগে Xiaomi MIX Flip 2, Redmi K80, Xiaomi Pad 7 Ultra, Xiaomi Pad 7, Redmi K Pad, এবং Xiaomi TV S Pro Mini LED 2025 সিরিজ ও Xiaomi TV S Pro Mini LED লাইনআপের টিভিতে HyperOS 3 রিলিজ হবে। এছাড়াও, সেপ্টেম্বর 30 এর মধ্যে Xiaomi MIX Fold 4, Xiaomi MIX Flip, Xiaomi 14 Ultra, Xiaomi 14 Ultra Titanium স্পেশাল এডিশন, Xiaomi 14 Pro, Xiaomi 14 Pro Titanium এডিশন, Xiaomi 14, Redmi K70 Pro, Redmi K70 Ultimate এডিশন, Redmi K70, Redmi K70E স্মার্টফোন, এবং Xiaomi Pad 6S Pro 12.4 ট্যাবলেটে HyperOS 3 আপডেট ঢুকবে।

Xiaomi Hyper OS 3 ফিচার্স

শাওমির নতুন সফটওয়্যারের অন্যতম আকর্ষণ সুপার আইল্যান্ড, যা অ্যাপলের ডায়নামিক আইল্যান্ডের আদলে তৈরি একটি নতুন নোটিফিকেশন সিস্টেম। এটি স্ক্রিনের উপরের দিকে থাকে এবং নোটিফিকেশন দেখানোর পাশাপাশি লাইভ উইজেটের মতো কাজ করে। রিয়েল টাইমে ফ্লাইটের আপডেট, মিউজিক কন্ট্রোল, টাইমার, নেভিগেশন, ও মেসেজ নোটিফিকেশন চোখের সামনে তুলে ধরে। আইল্যান্ডটি প্রয়োজন অনুসারে বড় থেকে ছোট বা ছোট থেকে বড়ো হতে সক্ষম। ফিচারটির বড় সুবিধা হল, আপনি অ্যাপ না খুলেই সমস্ত জরুরী আপডেট দেখে নিতে পারবেন।

Photo Credit: Xiaomi

HyperOS 3 এর আইকনগুলি আগের ভার্সনের তুলনায় আরও আধুনিক ও সুন্দর। তবে এগুলি দেখতে অনেকটা iOS 18-এর আইকনের মতো। এই সফটওয়্যারে স্ট্যাটাস বার নতুনভাবে ডিজাইন করা হয়েছে। নয়া আপডেট লক স্ক্রিন কাস্টমাইজেশনে প্রচুর নতুনত্ব নিয়ে এসেছে। ডায়নামিক AI ওয়ালপেপার, সিনেমাটিক ইফেক্টস, ও নতুন এডিটিং টুল ব্যবহার করে লক স্ক্রিন ইচ্ছামতো সাজানো যাবে। কন্ট্রোল সেন্টারের ডিজাইন বলতে গেলে iOS 18 এর মতো হয়ে গিয়েছে।

শাওমির নতুন সফটওয়্যার গুগলের ডায়ালার অ্যাপকে বিদায় জানিয়ে নিজস্ব ডায়ালার চালু করেছে। এটি নতুন ফটোস অ্যাপও এনেছে। অ্যালবাম থেকে সরাসরি ছবি বা ভিডিও কপি করে অন্যের অ্যালবামে পেস্ট করার সুবিধা দিচ্ছে সংস্থা। আইফোন, আইপ্যাড, এবং ম্যাকের সঙ্গে কানেক্ট করে ডেটা শেয়ার করা যাবে। এমনকি, শাওমির ডিভাইসের মাধ্যমে ম্যাক বা আইপ্যাড আনলক করা যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi, Xiaomi HyperOS 3, HyperOS 3, Redmi
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo X300 Ultra-এর গ্লোবাল দাম ফাঁস, আইফোনকে চ্যালেঞ্জ বিশ্বের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোনের
  2. 82,900 টাকার iPhone 17 মাত্র 37,900 টাকায়, Apple-এর 50তম বর্ষপূর্তি সেলে অবিশ্বাস্য অফার
  3. Oppo K15 Pro সিরিজ ঠান্ডা পাখার সাথে ভারতে আসছে, লঞ্চ নিয়ে বড় আপডেট
  4. 9,020mAh ব্যাটারি সহ Vivo T5 Pro 5G এর টিজার প্রকাশ, ভিভোর বৃহত্তম ব্যাটারির ফোন এই মাসে ভারতে আসছে
  5. 13,000 টাকার কমে শুরু হল Redmi 15A 5G স্মার্টফোনের সেল, 6,300mAh ব্যাটারি, 6.9 ইঞ্চি ডিসপ্লে আছে
  6. WhatsApp: প্রোফাইলে ছবি না থাকলেও দেখা যাবে ডিপি, হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে চমক
  7. Honor X80i লঞ্চ হল 7,000mAh ব্যাটারি, 120Hz OLED ডিসপ্লে, 12GB র‍্যামের সাথে
  8. Realme এপ্রিলে একাধিক ফোনের দাম বাড়াল, কিনতে 6,000 টাকা পর্যন্ত বেশি খরচ
  9. Oppo F33 সিরিজের দুই নতুন স্মার্টফোন এপ্রিলে ভারতে আসছে, এক্স-ফ্যাক্টর হবে এই জোড়া ফিচার
  10. Redmi Note 15 SE 5G লঞ্চ হল ভারতে, দাম ও ফোনে ইউনিক কী আছে জেনে নিন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.