Redmi R70 5G এবং Redmi R70m 5G প্রায় একই ডিজাইন এবং কোর ফিচার্সের সাথে লঞ্চ হয়েছে। উভয় স্মার্টফোনে 6.9 ইঞ্চির এলসিডি ডিসপ্লে, বিশাল ব্যাটারি, Unisoc T8300 প্রসেসর, তিনটি কালার অপশন, ও Android 16 OS রয়েছে। রেডমির দুই ফোনের পার্থক্য শুধু ব্যাটারি ক্যাপাসিটি এবং মেমোরি কনফিগারেশনে। এক ক্লিকে Redmi R70 5G ও Redmi R70m 5G-এর দাম এবং খুঁটিনাটি জেনে নিন।
Redmi A7 Pro 5G-এর দাম 11,499 টাকা থেকে শুরু হচ্ছে। এতে Android 16 ভিত্তিক HyperOS 3, 120Hz ডিসপ্লে, 6,300mAh ব্যাটারি, গুগলের সার্কেল টু সার্চ, বেসিক জল ও ধুলো প্রতিরোধী (IP52) রেটিং, ডুয়াল AI রিয়ার ক্যামেরা, 200 শতাংশ অডিও বুস্ট ফিচার আছে। চলুন এই নতুন ফোনের দাম ও সমস্ত খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
Redmi A7 Pro 5G-এর ডিজাইনের পাশাপাশি বেশ কিছু ফিচার্স প্রকাশ হয়েছে। এটি 6,300mAh ব্যাটারি ও 6.9 ইঞ্চি ডিসপ্লের সাথে আসবে। এতে Android 16 ভিত্তিক HyperOS 3 প্রি-ইনস্টল থাকবে। ছবি ও ভিডিও তোলার জন্য 32 মেগাপিক্সেল ডুয়াল AI ক্যামেরা নিশ্চিত করা হয়েছে। এছাড়াও, শাওমি হাইপারল্যান্ড এবং গুগলের সার্কেল টু সার্চ ফিচার থাকছে।
Redmi A7 Pro স্মার্টফোনের তিন মুখ্য ফিচার্স হল 6.9 ইঞ্চির বড় ডিসপ্লে, শক্তিশালী 6,000mAh ব্যাটারি, ও মসৃণ 120Hz রিফ্রেশ রেট। এতে ফেস আনলক, সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 200 শতাংশ ভলিউম বুস্টার, 3.5 মিমি হেডফোন জ্যাক, AI স্কাই, এবং সার্কেল টু সার্চ ফিচার রয়েছে। ফোনটি কম দামে বাজারে এলেও, ডিজাইনের দিক থেকে প্রিমিয়াম।
Xiaomi-এর মূল বাজার চীন, তাই গ্লোবাল ভ্যারিয়েন্টের আগে চীনে নতুন আপডেট এসেছে। সংস্থাটি 2026 সালের মার্চের মধ্যে সমস্ত যোগ্য স্মার্টফোন ও ট্যাবের সিস্টেম আপগ্রেড করার লক্ষ্য নিয়েছে। HyperOS 3 লেটেস্ট Android 16 সংস্করণের উপর ভিত্তি করে তৈরি কাস্টম সফটওয়্যারটির রোলআউট প্রায় 95 শতাংশ সম্পূর্ণ হয়েছে।
Xiaomi 16 এবং Xiaomi 16 Pro উভয় মডেলে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা মিলবে। ফোনগুলির ব্যাক ক্যামেরায় Leica এর অত্যাধুনিক প্রযুক্তি থাকবে বলে আশা করা যায়।
HyperOS 3 এর সুপার আইল্যান্ড রিয়েল টাইমে ফ্লাইটের আপডেট, মিউজিক কন্ট্রোল, টাইমার, নেভিগেশন, এবং মেসেজ নোটিফিকেশন তুলে ধরে। ফিচারটির বড় সুবিধা হল, আপনি অ্যাপ না খুলেই সমস্ত জরুরী আপডেট দেখে নিতে পারবেন
HyperOS 3 ব্যবহারকারীদের মসৃণ ও প্রতিক্রিয়াশীল অভিজ্ঞতা দেবে। এটি অ্যাপ স্যুইচ করার সময় ও হোম স্ক্রিনে সোয়াইপ করার সময় তুলনামূলকভাবে আরও সহজ ট্রানজিশন আনতে পারে।