মঙ্গলবার লঞ্চ হবে Xiaomi Mi A2 আর Mi A2 Lite: লঞ্চের আগে এই দুটি ফোনেরর সব খবর

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 23 জুলাই 2018 16:43 IST
হাইলাইট
  • আগামীকাল 24 জুলাই লঞ্চ হবে Mi A2 আর Mi A2 Lite
  • Mi 6X এর উত্তরসূরী Mi A2
  • ইতিমধ্যেই Mi A2 আর Mi A2 Lite ফোনের দাম প্রকাশিত হয়েছে

লঞ্চের আগেই চিনের জনপ্রিয় ই-কমার্স ওয়েবসাইট Aliexpress.com এ Mi A2 Lite ফোনটি দেখা গিয়েছে। 

Photo Credit: AliExpress

আগামীকাল 24 জুলাই লঞ্চ হবে Mi A2 আর Mi A2 Lite। এই কথা জানিয়েছে চিনের স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা Xiaomi। টুইটারে Xiaomi জানিয়েছে আগামীকাল 24 জুলাই স্পেনে গ্লোবাল ইভেন্টে Mi A2 আর Mi A2 Lite ফোন দুটি লঞ্চ করবে কোম্পানি। গত বছরে লঞ্চ হওয়া Mi A1 এর উত্তরসুরি Mi A2 ফোন নিয়ে অনেকদিন ধরেই কানাঘুঁষো চলছিল। ইতিমধ্যেই চিনের এই ই-কমার্স পোর্টালে Mi A2 Lite বিক্রি শুরু হয়ে গিয়েছে। এই দুটি ফোনই Google-এর Android One এর অধীনে লঞ্চ হবে। লঞ্চের আগেই চিনের জনপ্রিয় ই কমার্স ওয়েবসাইট Aliexpress.com এ Mi A2 Lite ফোনটি দেখা গিয়েছে। 

Xiaomi Mi A2, Mi A2 Lite এর দাম

রোমানিয়ার ওয়েবসাইটে ইতিমধ্যেই  Mi A2 আর Mi A2 Lite ফোনের দাম প্রকাশিত হয়েছে। রোমানিয়ার জনপ্রিয় ইকমার্স ওয়েবসাইট QuickMobile.ro আর PCGarage.ro. ওয়েবসাইটে এই দুই ফোনের দাম প্রকাশ পেয়েছে। QuickMobile ওয়েবসাইটে Xiaomi Mi A2 ফোনের 4GB RAM আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1,288 রোমানিয়ান লিউ (প্রায় 22,200 টাকা)। একই ওয়েবসাইটে 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের Mi A2 এর দাম 1,424 রোমানিয়ান লিউ (প্রায় 24,600 টাকা)। এই একই ওয়েবসাইটে Mi A2 Lite এর 3GB RAM আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 943 রোমানিয়ান লিউ (প্রায় 16,200 টাকা)। আর 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের Mi A2 Lite এর দাম 1,143 রোমানিয়ান লিউ (প্রায় 19,700 টাকা)।

রোমানিয়ার অন্য এক ওয়েবসাইট PCGarage তেও এই দুটি ফোনের দাম প্রকাশ পেয়েছে। PCGarage তে Xiaomi Mi A2 ফোনের 4GB RAM আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1,400 রোমানিয়ান লিউ (প্রায় 24,200 টাকা)। একই ওয়েবসাইটে 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের Mi A2 এর দাম 1,600 রোমানিয়ান লিউ (প্রায় 27,600 টাকা)। এই একই ওয়েবসাইটে Mi A2 Lite এর 3GB RAM আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1000 রোমানিয়ান লিউ (প্রায় 17,200 টাকা)। আর 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের Mi A2 Lite এর দাম 1,200 রোমানিয়ান লিউ (প্রায় 20,700 টাকা)।

Mi A2 আর Mi A2 Lite স্পেসিফিকেশান

Mi A2 তে থাকবে লেটেস্ট Android Ore 8.1 স্টক অ্যানড্রয়েড। Mi A2 তে থাকবে একটি 5.99 ইঞ্চি Full HD+ ডিসপ্লে। এছাড়াও থাকবে একটি Snapdragon 660 চিপসেট, 4GB RAM আর 32GB/ 64GB/ 128GB স্টোরেজ।

Mi A2 তে থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরা প্রাইমারি সেন্সার 12MP। ফোনের সামনে থাকবে একটি 20MP সেলিফি ক্যামেরা। এছাড়াও Mi A2 এর ভিতরে থাকবে একটি 3010 ব্যাটারি। এর সাথেই থাকবে Quick Charge 3.0 সাপোর্ট। কানেক্টিভিটির জন্য Mi A2 তে থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0 আর USB Type-C পোর্ট।

অন্যদিকে Mi A2 Lite এ থাকবে 5.84 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এর সাথেই থাকবে Snapdragon 625 চিপসেট 3GB/4GB RAM আর 64GB পর্যন্ত স্টোরেজ। এর সাথেই Mi A2 Lite এ থাকবে একটি 12MP ও একটি 5MP ডুয়াল ক্যামেরা সেট আপ। আর একটি 5MP সেলফি ক্যামেরা। Mi A2 Lite এ একটি 4000 mAh ব্যাটারি থাকবে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent value-for-money
  • Good camera performance
  • Bad
  • Below-average battery life
  • Non-expandable storage
 
KEY SPECS
Display 5.99-inch
Processor Qualcomm Snapdragon 660
Front Camera 20-megapixel
Rear Camera 12-megapixel + 20-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 3000mAh
OS Android 8.1 Oreo
Resolution 1080x2160 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 6999 টাকায় শুরু হল Lava Bold N2 Lite স্মার্টফোনের সেল, ডুয়াল ক্যামেরা, 64GB স্টোরেজ রয়েছে
  2. Nothing-এর নতুন ফোন CMF Phone 3 Pro শীঘ্রই বাজারে আসছে, লঞ্চের আগেই স্পেসিফিকেশন ফাঁস
  3. Huawei Pura 90 Pro সিরিজ এপ্রিল 20 লঞ্চ হচ্ছে, ডিজাইন ও ক্যামেরার কম্বিনেশন মুগ্ধ করবে
  4. Oppo Find X9 Ultra: ওপ্পো ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন আনার ঘোষণা করল, এপ্রিলে লঞ্চ
  5. 5000 টাকা ছাড়ে দুই নতুন Samsung 5G ফোনের সেল শুরু, 2 বছর পর্যন্ত নো-কস্ট EMI অফার
  6. Google Pay বড় চমক আনল, অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে করা যাবে UPI পেমেন্ট
  7. Ai+ PulseTab ভারতে 9999 টাকায় লঞ্চ হল, 8000mAh ব্যাটারি, কোয়াড স্পিকার, 10.95 ইঞ্চি FHD+ ডিসপ্লে আছে
  8. Realme C100 4G শক্তিশালী 8000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
  9. Ai+ Nova Flip 5G: দেশের সবচেয়ে সস্তা ফোল্ডেবল ফোন লঞ্চ হল, দাম এত কম
  10. দেদার ডিসকাউন্টে 9,000mAh ব্যাটারির OnePlus Nord 6 স্মার্টফোনের সেল শুরু
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.