Oppo Find X9 Ultra মডেলে দুটি 200 মেগাপিক্সেল ও দুটি 50 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।
Photo Credit: Vivo
ফোনে ভাল ক্যামেরা থাকার অর্থ এই নয় যে, সেটি উচ্চমানের ভিডিও রেকর্ড করতে পারবে। ছবি তোলার ক্ষমতা ও ভিডিও শুট করার দক্ষতা সম্পুর্ণ আলাদা প্রযুক্তির উপর নির্ভর করে। তাই অনেক স্মার্টফোন চমৎকার ছবি তুললেও ভিডিওর বেলায় বেশ পিছিয়ে থাকতে দেখা যায়। তবে বর্তমানে বেশ কিছু ফ্ল্যাগশিপ ফোন আছে, যেগুলো হাই-কোয়ালিডি ভিডিও রেকর্ড করার জন্য বিশেষভাবে তৈরি। বহুমুখী ক্যামেরার সঙ্গে সেই সমস্ত ফোনে উন্নত স্ট্যাবিলাইজেশন, উজ্জ্বল এবং প্রাণবন্ত রঙ, কম আলোতে ভাল রেকর্ডিং, ও 120fps-এ 4K ভিডিও তোলার সুবিধা মেলে। আজকের প্রতিবেদনে ভিডিও রেকর্ডিংয়ের জন্য উপযুক্ত সেরা পাঁচটি ফোনের তালিকা রইল।
পেশাদার মানের ভিডিও রেকর্ড ক্ষেত্রে iPhone 17 Pro Max-এর জুড়ি মেলা ভার। সেই কারণে এই ফোন প্রায় সমস্ত কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগারদের হাতে থাকতে দেখা যায়। এতে 48 মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা, 4x অপটিক্যাম জুমের সঙ্গে 48 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স, এবং 48 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। সেলফি ক্যামেরা 18 মেগাপিক্সেলের। ফোনটি ডলবি ভিশনের সঙ্গে 120fps-এ 4K ভিডিও রেকর্ড করতে পারে। ফলে ফ্রেম বাদ না দিয়েই মসৃণ ও স্থির ভিডিও ওঠে। বর্তমানে iPhone 17 Pro Max-এর দাম 1,49,900 টাকা (256 জিবি)।
উচ্চমানের ভিডিও তোলার জন্য আরেকটি সেরা ফোন হল Samsung Galaxy S26 Ultra। এতে OIS প্রযুক্তির 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 3x অপটিক্যাল জুম-সহ 10 মেগাপিক্সেল টেলিফটো, 5x অপটিক্যাল জুমযুক্ত 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স, এবং 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। সামনে 12 মেগাপিক্সেল ক্যামেরা। ব্যাক ক্যামেরা 8K ভিডিও শুট করতে সক্ষম। ফোনে হরাইজন্টাল লক-সহ সুপার স্টেডি ভিডিও রেকর্ডিং ফিচার আছে। এছাড়াও, এটি উচ্চমানের ভিডিও ধারণের জন্য অ্যাডভ্যান্সড প্রফেশনাল ভিডিও স্ট্যান্ডার্ড সাপোর্ট করে। ফোনের দাম 1,30,999 টাকা (12 জিবি + 256 জিবি) থেকে শুরু।
Oppo Find X9 Ultra-তে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 10x অপটিক্যাল জুমের সাথে 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, 200 মেগাপিক্সেলের আরেকটি পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, এবং 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা রয়েছে। সেলফি ক্যামেরা 50 মেগাপিক্সেল। ব্যাক ক্যামেরা 30fps-এ 8K এবং 120fps-এ 4K Dolby Vision HDR ভিডিও শুট করতে সক্ষম। এটি O-Log2 রেকর্ডিং, ACES কালার উইন্ডো, ও রিয়েল টাইম 3D LUT প্রিভিউ সাপোর্ট করে। ফোনের দাম 1,69,999 টাকা (12 জিবি র্যাম ও 512 জিবি স্টোরেজ)।
Vivo X300 Ultra হ্যান্ডসেটের ব্যাক প্যানেলে 200 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 200 মেগাপিক্সেল Samsung HPO পেরিস্কোপ টেলিফটো লেন্স ও 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। সেলফি ক্যামেরা 50 মেগাপিক্সেলের। ফোনটি 30fps-এ 80K, 4K 120fps 10-বিট লগ ভিডিও, মাল্টি-ফোকাল 4K 120fps Dolby Vision ভিডিও, ও মাল্টি-ফোকাল 4K মাস্টার কালার ভিডিও অফার করে। 16 জিবি র্যাম এবং 512 জিবি স্টোরেজের দাম 1,59,999 টাকা।
ভিডিও তোলার ক্ষেত্রে অন্যতম সেরা ফোন Xiaomi 17 Ultra। এটি LOFIC HDR প্রযুক্তি ও 1 ইঞ্চি সেন্সর-সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 75-100 মিমি মেকানিক্যাল অপটিক্যাল জুম-সহ 200 মেগাপিক্সেল Leica APO পেরিস্কোপ টেলিফটো লেন্স, এবং 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা দিয়ে সজ্জিত৷ ফ্রন্ট ক্যামেরা 50 মেগাপিক্সেল। এটি 30fps-এ 8K এবং 120fps-এ 4K Dolby Vision HDR ভিডিও রেকর্ড করতে পারে৷ ফোনটি 16 জিবি র্যাম ও 512 জিবি স্টোরেজের একটাই অপশনে উপলব্ধ, যার দাম 1,39,999 টাকা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Redmi 17C vs Poco M8x vs OnePlus N6x: Price in India, Specifications Compared
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale