শীঘ্রই আসছে একদম নতুন প্রযুক্তি যুক্ত শাওমি মিক্স ফ্লিপ যা স্ন্যাপড্রাগন 8 Gen 3 চিপ দ্বারা চালিত।

বিজ্ঞাপন
Gadgets 360 Staff, আপডেট: 13 অগাস্ট 2024 12:57 IST
হাইলাইট
  • শাওমি নিশ্চিত করেছে মিক্স ফ্লিপ স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট দ্বারা চালিত
  • এটির পাশাপাশি মিক্স ফোল্ড4, রেডমী K70 Ultra এবং অন্যান্য ডিভাইসের পাশাপা
  • শাওমি মিক্স ফ্লিপ একাধিক ফিনিশ এবং কালারেতে নিয়ে আসার জন্য ব্যবস্থা করা

Photo Credit: X/Lie Jun

বিগত 2021 সালে শাওমির কোম্পানী তাদের লাস্ট ফোল্ডাবল ফোন লঞ্চ হয়েছিলো। প্রায় 3 বছর পর 2024-এ শাওমি, একটি ইভেন্টের মাধ্যমে প্রকাশ করে তাদের এই নতুন ধামাকা- শাওমি মিক্স ফ্লিপ। আগামী 19 জুলাই এই মিক্স ফ্লিপ ফোনটি বাজারে আসতে চলেছে। মিক্স ফ্লিপ ফোনটি স্ন্যাপড্রাগন 8 ও জেন 3 চিপসেট দ্বারা চালিত হবে যা শাওমি 14 কে আরও উন্নত মানের করে তুলবে। কোম্পানী আরও বলেছে যে এর পাশাপাশি শাওমি কোম্পানীর মিক্স ফোল্ড 4, রেডমী  K70 আল্ট্রা,  S4 স্পোর্ট ওয়াচ, বাডস 5, এবং স্মার্ট ব্যান্ড 9 সহ আরও বেশ কয়েকটি পণ্য তারা আত্মপ্রকাশ করবে।

শাওমি মিক্স ফ্লিপ ফোনটির ডিজাইন:

কোম্পানী নিশ্চিত করেছে যে, এই ফোনটি কোয়ালালাম এর সর্বাধুনিক প্রোসেসর স্ন্যাপ ড্রাগন 8 জেন 3 দ্বারা পরিচালিত হবে। এটিতে ক্যামেরার চারপাশ দিয়ে ঘেরা একটি বড়ো কভার ডিসপ্লে আছে। এবং ক্যামেরা মডিউলের সাথে দুটি সেন্সর ও আছে। এটিতে লম্বালম্বি ভাবে Leica-টিউনড ডুয়াল ক্যামেরা রয়েছে, নীচের লেন্সে একটি LED ফ্ল্যাশ লাইটও রয়েছে। হ্যান্ডসেটের নীচে স্পিকার মাইক্রোফোন, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং সিম-ট্রে পাওয়া যাবে। পাওয়ার এবং ভলিউম বোতামগুলি ফোনটির ডান পাশে রাখা হয়েছে।
কালার: আন্দাজ করা হচ্ছে যে, শাওমি মিক্স ফ্লিপ ফোনটি কালো, বেগুনি এবং সিলভার/সাদা সহ একাধিক রঙে আসতে পারে। এটিতে টেক্সচার যুক্ত ব্যাক প্যানেল রয়েছে, এবং অন্যদিকে একটি মসৃণ পৃষ্ঠ রয়েছে বলে মনে হচ্ছে।

অন্যান্য বিবরন:

আসন্ন শাওমি মিক্স ফ্লিপ হন্ডসেটটিতে একটি উন্নত মানের 1.5K রেজোলিউশনের ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। অপটিক্সের ক্ষেত্রে, এই ফোনটিতে একটি উন্নতমানের 50-মেগাপিক্সেল OV50E প্রাথমিক সেন্সর এবং 2x অপটিক্যাল জুম সহ একটি 60-মেগাপিক্সেল ও OV60A সেকেন্ডারি সেন্সর যুক্ত একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ তৈরী করতে পারে। এটির সামনে একটি 32-মেগাপিক্সেল সেলফি ক্যামেরার জন্যও বলা হয়েছে। হ্যান্ডসেটটি 67W দ্রুত চার্জিংয়ের সমর্থন করে। এটিতে একটি 4,700mAh ব্যাটারির কথাও বলা হয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.