নতুন ভেরিয়েন্টে আরও শক্তিশালী হল Xiaomi Mi Play

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 26 ডিসেম্বর 2018 16:09 IST
হাইলাইট
  • সোমবার চিনে লঞ্চ হয়েছিল Xiaomi Mi Play
  • Play। কোম্পানির Play সিরিজে এটাই প্রথম স্মার্টফোন
  • 6GB RAM ভেরিয়েন্টে এই ফোন সামনে এল

লঞ্চের সময় Mi Play তে ছিল 4GB RAM

সোমবার চিনে লঞ্চ হয়েছিল Xiaomi Mi Play। কোম্পানির Play সিরিজে এটাই প্রথম স্মার্টফোন। লঞ্চের সময় Mi Play তে ছিল 4GB RAM। এবার 6GB RAM ভেরিয়েন্টে এই ফোন সামনে এল। এই প্রথম কোন Xiaomi ফোনে থাকছে ছোট ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। আর ফোনের পিছনে ডুয়াল ক্যামেরার সাথে থাকছে গ্রেডিয়েন্ট ফিনিশ। Mi Play ফোনে MediaTek Helio P35 চিপসেট ব্যবহার করেছে Xiaomi। চিনে Mi Play কিনলে প্রথম এক বছর গ্রাহককে প্রতি মাসে 10GB ডাটা দেবে কোম্পানি।

 

আরও পড়ুন: এই Xiaomi ফোনগুলিতে পাওয়া যাচ্ছে বিশাল ছাড়

Xiaomi Mi Play এর দাম

চিনে Xiaomi Mi Play এর দাম 1,099 ইউয়ান (প্রায় 11,100 টাকা)। এই দামে 4GB RAM আর 64GB স্টোরেজে পাওয়া যাবে এই ফোন। 6GB RAM আর 64GB ভেরিয়েন্টে এই ফোন কিনতে খরচ হবে 1,299 ইউয়ান (প্রায় 13,200 টাকা)। 6GB RAM আর 128GB স্টোরেজে Mi Play ফোনের দাম 1,599 ইউয়ান (প্রায় 16,300 টাকা)। তিনটি আলাদা রঙে পাওয়া যাবে Mi Play।

 

আরও পড়ুন: শিঘ্রই ভারতে আসছে Xiaomi –র পরবর্তী Poco স্মার্টফোন

Xiaomi Mi Play স্পেসিফিকেশান

ডুয়াল সিম Xiaomi Mi Play তে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব MIUI 10 ইউজার ইন্টারফেস। Mi Play তে থাকবে 5.84 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19:9। ফোনের ভিতরে থাকছে MediaTek Helio P35 চিপসেট, 4GB/6GB RAM আর 64GB/128GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Mi Play তে থাকছে 12MP+2MP ডুয়াল ক্যামেরা সেট আপ। সাথে থাকছে LED ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য Mi Play এর সামনে থাকছে 8MP ক্যামেরা।

Advertisement

কানেক্টিভিটির জন্য Mi Play তে থাকছে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v4.2, GPS/ A-GPS আর USB Type-C। ফোনের ভিতরে রয়েছে একটি 3,000 mAh ব্যাটারি। ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

 

 
KEY SPECS
Display 5.84-inch
Processor MediaTek Helio P35
Front Camera 8-megapixel
Rear Camera 12-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 3000mAh
OS Android 8.1 Oreo
Resolution 1080x2280 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi Mi Play, Xiaomi Mi Play 6GB RAM
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo ভারতে দুই দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা করল, ক্যামেরা DSLR-এর মতো ছবি তুলবে
  2. 10,000 টাকা ছাড়ে মিলছে OnePlus-এর 6,000mAh ব্যাটারি, 80W ফাস্ট চার্জিং, ও 50MP ট্রিপল ক্যামেরার ফোন
  3. GPT Rosalind: রোগ সারবে দ্রুত, ওষুধ আবিষ্কারে সাহায্য করতে অত্যাধুনিক AI মডেল আনল OpenAI
  4. Oppo Find X10 ডুয়াল 200MP ক্যামেরা, বিশাল 8000mAh ব্যাটারির সাথে লঞ্চ হতে পারে
  5. WhatsApp-এ স্প্যাম মেসেজে জেরবার? ইনবক্সে অচেনা নম্বর বিরক্ত করছে, এবার আসছে সমাধান
  6. OnePlus Pad 4 ট্যাব 13.2 ইঞ্চি ডিসপ্লে ও 13380mAh ব্যাটারি নিয়ে ভারতে আসছে, থাকছে আটটি স্পিকার
  7. Poco C81 Pro: আকর্ষণীয় বাজেট ফোন আনছে পোকো, লঞ্চের আগেই ফাঁস সমস্ত ফিচার্স
  8. Nothing Warp: এক ক্লিকেই ফোন থেকে PC-তে ছবি, ভিডিও, সমস্ত ফাইল পাঠাবে নাথিং-এর নতুন অ্যাপ
  9. Samsung বড় চমক নিয়ে হাজির, পয়লা বৈশাখে ফোনের দাম 30,000 টাকা কমলো
  10. Oppo F33 5G মজবুত ডিজাইন ও লম্বা ব্যাটারি লাইফ নিয়ে লঞ্চ হল, হাত থেকে পড়লেও ক্ষতি হবে না
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.