আজ গেমারদের জন্য নতুন স্মার্টফোন আনছে Xiaomi: লঞ্চ লাইভ দেখুন এখানে

Mi Play তে থাকছে ওয়াটার ড্রপ নচ আর ডুয়াল ক্যামেরা। সাথে এই ফোনের পিছনে গ্রেডিয়েন্ট ফিনিশ ব্যবহার করেছে Xiaomi। এই লঞ্চ ইভেন্ট অনলাইনে লাইভ স্ট্রিম করবে কোম্পানি।

আজ গেমারদের জন্য নতুন স্মার্টফোন আনছে Xiaomi: লঞ্চ লাইভ দেখুন এখানে

Photo Credit: Xiaomi

Mi Play তে থাকছে ওয়াটার ড্রপ নচ আর ডুয়াল ক্যামেরা

হাইলাইট
  • মঙ্গলবার লঞ্চ হচ্ছে Xiaomi Mi Play
  • সকাল 11 টা 30 মিনিটে এই লঞ্চ ইভেন্ট শুরু হবে
  • থাকছে ওয়াটারড্রপ নচ ডিসপ্লে আর ডুয়াল ক্যামেরা
বিজ্ঞাপন

মঙ্গলবার গেমারদের কথা মাথায় রেখে নতুন স্মার্টফোন লঞ্চ করছে Xiaomi। নতুন এই স্মার্টফোনের নাম Xiaomi Mi Play। আপাতত শুধুমাত্র চিনে এই স্মার্টফোন লঞ্চ করবে Xiaomi। ইতিমধ্যেই প্রতিবেশী দেশে প্রকাশিত টিজার থেকে জানা গিয়েছে Xiaomi Mi Play তে থাকছে ওয়াটার ড্রপ নচ আর ডুয়াল ক্যামেরা। সাথে এই ফোনের পিছনে গ্রেডিয়েন্ট ফিনিশ ব্যবহার করেছে Xiaomi। এই লঞ্চ ইভেন্ট অনলাইনে লাইভ স্ট্রিম করবে কোম্পানি।

Xiaomi Mi Play লঞ্চ লাইভ দেখবেন কীভাবে?

কোম্পানির ওয়েবসাইট থেকে Xiaomi Mi Play লঞ্চ লাইভ স্ট্রিম করবে Xiaomi। ভারতীয় সময় সকাল 11 টা 30 মিনিটে এই লঞ্চ ইভেন্ট শুরু হবে।

সম্প্রতি চিনে এই ফোনের টিজার প্রকাশিত হয়েছে। সেখানে জানা গিয়েছে Xiaomi Mi Play তে থাকছে ওয়াটারড্রপ নচ ডিসপ্লে আর ডুয়াল ক্যামেরা। Xiaomi Play ফোনে থাকবে Snapdragon চিপসেট। নাম শুনে মনে হচ্ছে গেমিং এর কথা মাথায় রেখে এই ফোন ডিজাইন করেছে Xiaomi। এছাড়াও টিজার থেকে জানা গিয়েছে এই ফোনে ভালো অডিও পাওয়া যাবে।

সম্প্রতি TENAA সার্টিফিকেশান ওয়েবসাইটে একটি Xiaomi স্মার্টফোন দেখা গিয়েছিল। এই ফোনের সাথে নতুন Xiaomi Play ফোনের ডিজাইন হুবহু মিলে যাচ্ছে। তখন অনেকেই এই ফোনকে Redmi 7 Pro ফোন মনে করলেও এখন মনে হচ্ছে সেটি ছিল Xiaomi Play।

 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  2. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  3. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  4. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  5. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  6. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  7. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  8. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  9. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে,সপ্তমীতে লঞ্চ
  10. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »