ছোট্ট ‘ডিসপ্লে নচ’ সহ লঞ্চ হল Xiaomi Mi Play: সাথে বিনামূল্যে থাকছে 120GB ডাটা

Xiaomi Mi Play এর দাম 1,099 ইউয়ান (প্রায় 11,100 টাকা)। 4GB RAM আর 64GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। তিনটি আলাদা রঙে পাওয়া যাবে Mi Play।

ছোট্ট ‘ডিসপ্লে নচ’ সহ লঞ্চ হল Xiaomi Mi Play: সাথে বিনামূল্যে থাকছে 120GB ডাটা

Xiaomi Mi Play will go on sale in China starting December 25

হাইলাইট
  • চিনে Xiaomi Mi Play এর দাম 1,099 ইউয়ান (প্রায় 11,100 টাকা)
  • 4GB RAM আর 64GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে।
  • প্রথম এক বছর গ্রাহককে প্রতি মাসে 10GB ডাটা দেবে কোম্পানি
বিজ্ঞাপন

চিনে লঞ্চ হল Xiaomi Mi Play। কোম্পানির Play সিরিজে এটাই প্রথম স্মার্টফোন। এই প্রথম কোন Xiaomi ফোনে থাকছে ছোট ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। আর ফোনের পিছনে ডুয়াল ক্যামেরার সাথে থাকছে গ্রেডিয়েন্ট ফিনিশ। Mi Play ফোনে MediaTek Helio P35 চিপসেট ব্যবহার করেছে Xiaomi। চিনে Mi Play কিনলে প্রথম এক বছর গ্রাহককে প্রতি মাসে 10GB ডাটা দেবে কোম্পানি।

 

আরও পড়ুন: শিঘ্রই ভারতে আসছে Xiaomi –র পরবর্তী Poco স্মার্টফোন

Xiaomi Mi Play এর দাম

চিনে Xiaomi Mi Play এর দাম 1,099 ইউয়ান (প্রায় 11,100 টাকা)। 4GB RAM আর 64GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। তিনটি আলাদা রঙে পাওয়া যাবে Mi Play। 25 ডিসেম্বর থেকে প্রতিবেশী দেশে বিক্রি শুরু হবে এই ফোন। গ্রাহকরা প্রথম এক বছর প্রতি মাসে 10GB ডাটা বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।

 

আরও পড়ুন:  Poco F1 এর দাম পাকাপাকিভাবে কমালো Xiaomi

Xiaomi Mi Play স্পেসিফিকেশান

ডুয়াল সিম Xiaomi Mi Play তে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব MIUI 10 ইউজার ইন্টারফেস। Mi Play তে থাকবে 5.84 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19:9। ফোনের ভিতরে থাকছে MediaTek Helio P35 চিপসেট, 4GB RAM আর 64GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Mi Play তে থাকছে 12MP+2MP ডুয়াল ক্যামেরা সেট আপ। সাথে থাকছে LED ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য Mi Play এর সামনে থাকছে 8MP ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Mi Play তে থাকছে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v4.2, GPS/ A-GPS আর USB Type-C। ফোনের ভিতরে রয়েছে একটি 3,000 mAh ব্যাটারি। ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

 

  • KEY SPECS
  • NEWS
Display 5.84-inch
Processor MediaTek Helio P35 (MT6765)
Front Camera 8-megapixel
Rear Camera 12-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 3000mAh
OS Android 8.1 Oreo
Resolution 1080x2280 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »