লঞ্চের আগেই ফাঁস হল Redmi 8A ফোনের ছবি ও স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 19 অগাস্ট 2019 21:02 IST
হাইলাইট
  • Redmi 8A ফোনে থাকছে 5,000mAh ব্যাটারি
  • ফোনের ভিতরে থাকবে Snapdragon 439 চিপসেট
  • সেলফি তোলার জন্য থাকছে 8 মেগাপিক্সেল ক্যামেরা

Redmi 8A ফোনের পিছনে থাকবে 12 মেগাপিক্সেল ক্যামেরা

Photo Credit: SlashLeaks

বেশ কয়েক দিন ধরেই Redmi 8 সিরিজ লঞ্চের খবর সামনে আসছে। সম্প্রতি TENAA সার্টিফিকেশন ওয়েবসাইটে Redmi 8 ফফোনের স্পেসিফিকেশন সামনে এসেছিল। এবার Redmi 8 সিরিজের আরও একটি নতুন ফোন সামনে এল। সম্প্রতি Redmi 8A ফোনের ছবি সামনে এসেছে। ইন্টারনেটে প্রকাশিত ছবিতে লাল রঙে এই ফোন দেখা গিয়েছে। এই ফোনের পিছনে থাকছে দুটি ক্যামেরা আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ছবি ছাড়াও সোমবার এই ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছে।

Redmi 8A ফোনে থাকবে একটি 5,000 mAh ব্যাটারি। সাথে থাকছে Snapdragon 439 চিপসেট। সম্প্রতি SlashLeaks ওয়েবসাইটে এই বাজেট স্মার্টফোনের ছবি ফাঁস হয়েছে। লাল রঙের এই ফোনের পিছনে গ্লসি ফিনিশ দেখা গিয়েছে। এছাড়াও ফোনের পিছিনে থাকছে ডুয়াল ক্যামেরা আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এর সাথেই তজাকছে Redmi ব্র্যান্ডিং। প্রুকাশিত ছবি থেকেই এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে একাধিক তথ্য জানা গিয়েছে। Xiaomi -র নতুন এই বাজেট স্মার্টফোনের ভিতরে থাকবে একটি 2.0 GHz ক্লক স্পিডের Snapdragon 439 চিপসেট।

Advertisement

এছাড়াও Redmi 8A ফোনে থাকছে 4GB পর্যন্ত RAM আর 64GB পর্যন্ত স্টোরেজ। এই ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির MIUI স্কিন। M1908C3IH মডেল নম্বরে লঞ্চ হবে এই ফোন। ফোনের ভিতরে থাকবে একটি 5,000 mAh ব্যাটারি। অনেকেই মনে করছেন TENAA ওয়েবসাইটে প্রকাশিত সেই ফোন আসলে Redmi 8A।

এই সিরিজের Redmi 7 ফোনে Snaodragon 632 চিপসেট ব্যবহার করেছিল বেজিং এর কোম্পানিটি। এই সিরিজের পরবর্তী স্মার্টফোনে Snapdragon 400 সিরিজ চিপসেট দেখে অনেকে বিস্মিত হয়েছেন।

সম্প্রতি TENAA সার্টিফিকেশন ওয়েবসাইট থেকে জানা গিয়েছিল এই ফোনে থাকবে একটি 6.21 ইঞ্চি HD+ ডিসপ্লে। 2GB RAM + 16GB স্টোরেজ, 3GB RAM + 32GB স্টোরেজ আর 4GB RAM + 64GB  স্টোরেজ ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। ফোনের পিছনে থাকছে 12 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সাথে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। Redmi 8A এর ওজন 190 গ্রাম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi, Redmi, Redmi 8A, Redmi 8A Specifications
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  2. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  3. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  4. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  5. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  6. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  7. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  8. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  9. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  10. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.