এক জোড়া বিরল গ্রাহাণু আবিষ্কার করলেন বিজ্ঞানীরা

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 14 জুলাই 2018 15:59 IST
হাইলাইট
  • 21 থেকে 26 জুন এর মধ্যে এই গ্রহাণু দুটি পর্যবেক্ষণ করা হয়েছে
  • দুটি গ্রহাণু একে অপরকে কেন্দ্র করে ঘোরে
  • নিজেদের মধ্যে নির্দিষ্ট একটি দুরত্ব বজার রেখে গ্রহাণু দুটি পাক খেতে থাকে

Photo Credit: NASA/JPL-Caltech

বিরল প্রকৃতির একজোড়া গ্রহাণু আবিষ্কার করল NASA। 21 থেকে 26 জুন এর মধ্যে এই গ্রহাণু দুটি পর্যবেক্ষণ করা হয়েছে। NASA জানিয়েছে প্রত্যেক 20 থেকে 24 ঘন্টায় এই দুটি গ্রহাণু একে অপরকে কেন্দ্র করে পাক খায়। প্রত্যেকটি গ্রহাণুর আকার প্রায় 900 মিটার।

মরোক্কোর ঔকাইমেনডেন মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র থেকে 2017 সালের 21 ডিসেম্বব প্রথম এই 2017 YE5, গ্রহাণু দেখা গিয়েছিল। কিন্তু এই বছর জুন মাসের আগে এই গ্রহাণু সম্পর্কে কোন তথ্য জানা যায়নি।

21 জুন এই গ্রহাণু পৃথিবীর সবথেকে কাছে এসেছিল। পৃথিবী থেকে মাত্র 60 লক্ষ কিমি দূরে এই গ্রহাণুকে দেখা গিয়েছিল। যা চাঁদ থেকে পৃথিবীর দুরত্বের ছয় গুন।

21 ও 22 জুন ক্যালিফোর্নিয়ায় NASA গোল্ডস্টোন সোলার সিস্টেম রাডার থেকে এই গ্রহাণু পর্যবেক্ষণ করা হয়।

এই পর্যবেক্ষণ থেকে জানা গিয়েছে এই দুটি গ্রহাণু একে অপরকে কেন্দ্র করে ঘোরে।  নিজেদের মধ্যে নির্দিষ্ট একটি দুরত্ব বজার রেখে গ্রহাণু দুটি পাক খেতে থাকে।

Advertisement

24 জুন পশ্চিম ভার্জিনিয়ার গ্রিন ব্যাঙ্ক অবসারভিটরিতে দল বেঁধে মহাকাশ বিজ্ঞানীরা একাধিক আধুনিক যন্ত্রের সাহায্যে এই গ্রহাণু দুটির পর্যবেক্ষ্ণ করেন।

সবাই একসাথে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে এরা দুটি আলাদা গ্রহাণু। পরে 26 জুন সব বিজ্ঞানীরা মেনে নেন যে এরা একে অপরকে কেন্দ্র করে পাক খাচ্ছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Asteroid, 2017YE5, NASA
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.