আগামী বছর পৃথিবীর বুকে আছড়ে পড়তে পারে বিশাল এক গ্রহাণু

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 18 অগাস্ট 2019 16:18 IST
হাইলাইট
  • আগামী বছর এপ্রিলে আছড়ে পড়তে পারে 1998 OR2 গ্রহাণু
  • এটা মহাকাশের অন্যতম উজ্জ্বল ও বড় গ্রহাণু
  • পৃথিবীর আবহাওয়া ও বায়ুমন্ডলীয় অবস্থায় বড় পরিবর্তন আসতে পারে

Photo Credit: JPL / NASA

মহাকাশে ছোট অথবা বড় মাপের বিভিন্ন পাথরের টুকরো ঘুরে বেড়াচ্ছে। এই ধরনের বস্তু গ্রহাণু নামে পরিচিত। এমনই এক গ্রহাণু পৃথিবীর বুকে আছড়ে পড়ার পর ডায়ানোসর বিলুপ্ত হয়েছিল। সম্প্রতি বিজ্ঞানীরা জানিয়েছেন আগামী বছর পৃথিবীর দিকে ধেয়ে আসছে 1998 OR2 নামের এক গ্রাহাণু। আগামী বছর এপ্রিল মাসে পৃথিবীর সঙ্গে এই গ্রহাণুর সংঘাত হতে পারে। ইতিমধ্যেই এই গ্রহাণুটি পর্যবেক্ষণ শুরু করেছেন নাসার বিজ্ঞানীরা।

নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন 1998 OR2 গ্রহাণুর ব্যাস 13,500 ফুট। 2020 সালের 29 এপ্রিল পৃথিবীর গা ঘেঁষে চলে যেতে পারে এই গ্রহাণু। ঐ দিন ভারতীয় সময় বিকাল 3 টে 26 মিনিটে পৃথিবীর সবথেকে কাছে থাকবে 1998 OR2। পৃথিবীর কেন্দ্রবিন্দু থেকে 39 লক্ষ মাইল দূরে থাকবে এই গ্রাহাণুটি। এই দূরত্ব শুনে নিজেকে সুরক্ষিত মনে করছেন? বিভিন্ন কারণে মহাকাশে গ্রহাণুর পথ পরিবর্তন হয়। আর তা হলে পৃথিবীর বুকে আছড়ে পরতে পারে বিশাল এই গ্রহাণুটি।

এর মধ্যে প্রথম কারণ হল ইয়ার্কোভসি এফেক্ট। যা গ্রহাণুর সেমি মেজর অ্যাক্সিসে প্রভাব ফেলতে পারে। বাহ্যিক বা অভ্যন্তরীণভাবে উৎপাদিত তেজস্ক্রিয়তার কারণে গ্রহাণুর তাপমাত্রায় পরিবর্তনের ফলে এই ঘটনা ঘটতে পারে। এর ফলে গ্রহাণুটি ঘুরে যেতে পারে, এমনকী, কক্ষপথের পরিবর্তন হতে পারে। 1998 OR2 মহাকাশের অন্যতম উজ্জ্বল ও বড় গ্রহাণু।

এছাড়াও মহাকাশে অন্যান্য গ্রহের পাশ থেকে যাওয়ার সময় সেই গ্রহের মাধ্যাকর্ষণ শক্তির কারণে গ্রহাণুর পথ পরিবর্তন হতে পারে। এই গ্রহাণু পৃথিবীতে আঘাত করলে পৃথিবীর আবহাওয়া ও বায়ুমন্ডলীয় অবস্থায় বড় পরিবর্তন আসতে পারে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Asteroid, 1998 OR2, NASA
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.