GPT Rosalind: রোগ সারবে দ্রুত, ওষুধ আবিষ্কারে সাহায্য করতে অত্যাধুনিক AI মডেল আনল OpenAI

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 17 এপ্রিল 2026 11:58 IST
হাইলাইট
  • GPT Rosalind গবেষণার প্রাথমিক ধাপ দ্রুত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে
  • এটি রোগের নতুন ওষুধ আবিষ্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে
  • OpenAI-এর নতুন AI মডেলের নামকরণ রোজালিন্ড ফ্রাঙ্কলিনের নামে হয়েছে

GPT-Rosalind will accelerate scientific research and drug discovery

Photo Credit: Unsplash/ National Cancer Institute

OpenAI তাদের নতুন AI মডেল GPT Rosalind লঞ্চের ঘোষণা করল। চ্যাটজিপিটির নির্মাতা দাবি করছে, এই নয়া অত্যাধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল বৈজ্ঞানিক গবেষণা আরও দ্রুত এবং কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এটি গবেষণার প্রাথমিক ধাপে বৈজ্ঞানিকদের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। মডেলটি রোগের নতুন ওষুধ আবিষ্কারে সহায়ক ভূমিকা পালন করবে। GPT-Rosalind কেমিস্ট্রি, প্রোটিন ইঞ্জিনিয়ারিং, ও জিনোমিক্সের মতো জটিল ক্ষেত্রগুলি নির্ভুলভাবে গভীর বিশ্লেষণ করতে সক্ষম। এই নতুন মডেলের মাধ্যমে গবেষকরা কম সময়ে ডেটা বোঝা এবং সম্পুর্ণ অ্যানালাইজ করার মতো সুবিধা পাবেন।

GPT-Rosalind কী কী কাজ করতে সক্ষম

ওপেনএআই তাদের ব্লগ পোস্টে লিখেছে, নতুন ওষুধ তৈরি করা অত্যন্ত দীর্ঘ এবং জটিল প্রক্রিয়া৷ প্রাথমিক আবিষ্কার থেকে চূড়ান্ত অনুমোদন পেতে 10 থেকে 15 বছর সময় লেগে যায়। প্রক্রিয়াটিকে দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে জিপিটি রোজালিন্ড মডেলের আবির্ভাব। আমরা এমন উন্নত এআই তৈরি করেছি, যা গবেষণার প্রাথমিক কাজ সহজ করে দেয়।

সংস্থা বিবৃতিতে যোগ করেছে, এমন ধরনের এআই সিস্টেম এভিডেন্স সিন্থেসিস, উন্নত হাইপোথিস তৈরি, এবং এক্সপেরিমেন্টাল প্ল্যানিংয়েয়ে গবেষকদের সহকারী ভূমিকা পালনের মাধ্যমে তাদের কাজ সহজ করে তুলবে। এই প্রযুক্তি কাজের গতি বাড়িয়ে ভবিষ্যতে বৈজ্ঞানিক গবেষণার এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে, যা পুর্বে সম্ভব ছিল না।

OpenAI তাদের নতুন AI মডেলের নামকরণ ব্রিটিশ রসায়নবিদ রোজালিন্ড ফ্রাঙ্কলিনের নামে করেছে। যিনি DNA-এর গঠন আবিষ্কার এবং আধুনিক মলিকিউলার বায়োলজির ভিত্তিপ্রস্তর স্থাপনে বড় ভূমিকা নিয়েছিলেন। জিপিটি-রোজালিন্ড গবেষকদের জন্য সায়েন্টিফিক পেপার বিশ্লেষণ, ডেটাবেস অনুসন্ধান, ও নতুন পরীক্ষার কাজ সহজ করবে। মডেলটির মাধ্যমে নতুন গবেষণা টুলসও তৈরি করা যাবে।

GPT-Rosalind বর্তমানে রিসার্চ প্রিভিউ হিসেবে ChatGPT, Codex, ও API-এর মাধ্যমে নির্দিষ্ট ব্যবহারকারীদের জন্য উপলব্ধ। OpenAI ইতিমধ্যেই GPT Rosalind মডেলকে বাস্তব গবেষণার কাজে ব্যবহারের জন্য বিভিন্ন প্রথম সারির প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে। সেই তালিকায় Amega, Moderna, Allen Institute, এবং Thermo Fisher Scientific-এর নাম রয়েছে।

এছাড়াও, সংস্থা কোডেক্সের জন্য একটি ফ্রি লাইফ সায়েন্স রিসার্চ প্লাগইন তৈরি করেছে, যা পঞ্চাশের বেশি বৈজ্ঞনিক টুল ও ডেটার উৎসের সঙ্গে সংযোগ স্থাপন করবে। প্রসঙ্গত, OpenAI তাদের কোডিং অ্যাসিস্ট্যান্ট কোডেক্সে বড় আপডেট যুক্ত করেছে। কোডেক্স এখন কম্পিউটারের স্ক্রিন দেখতে পারে। এটি নিজস্ব কারসর দিয়ে ক্লিক ও টাইপ করতে সক্ষম। মডেলটি বিভিন্ন অ্যাপের মধ্যে কাজ করতে পারে। যেমন, অ্যাপ টেস্টিং, ফ্রন্টএন্ড ডিজাইন ঠিক করা বা API না থাকা টুলের ব্যবহার।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ফ্রি NetFlix থেকে Prime Video, সস্তায় Vi, Jio, ও Airtel-এর সেরা OTT প্ল্যানের খোঁজ
  2. Liquid Computer: জল দিয়েই চলবে কম্পিউটার? জার্মান গবেষকদের নতুন প্রযুক্তি বদলে দিতে পারে ভবিষ্যৎ!
  3. 7,000 টাকা ছাড়ে দুর্দান্ত ফিচার্সের Oppo স্মার্টফোন কেনার সুযোগ, পয়লা আগস্টে ধামাকা অফার
  4. Friendship Day 2026: ফ্রেন্ডশিপ ডে-তে বন্ধুকে চমকে দিন, কম বাজেটে 5 ইউনিক ডিজিটাল গিফটের খোঁজ
  5. নয়টি JBL স্পিকারের সঙ্গে Moto Pad 70 Groove ট্যাব এল ভারতে, ফোনের কাছে আনলে বদলে যাবে ব্লুটুথ স্পিকারে
  6. ফের আগস্ট থেকে ফোনের দাম বাড়াচ্ছে Redmi ও Nothing, নতুন মূল্য জেনে নিন
  7. Jio 449 নাকি Vi 451, মাত্র 2 টাকার পার্থক্যে কোন প্ল্যান বেশি লাভজনক?
  8. Vivo S2 নস্ট্যালজিয়া ফিরিয়ে আগস্ট 6 ভারতে অফিসিয়ালি লঞ্চ হচ্ছে, 2020 সালে এসেছিল শেষ মডেল
  9. OnePlus N6x সস্তায় 7,000mAh ব্যাটারি ও 5G সাপোর্টের সঙ্গে ভারতে লঞ্চ হল, দাম 20,000 টাকার কম
  10. 12,500 টাকা সস্তায় বিক্রি হচ্ছে Pixel 10, আগস্টে Pixel 11 সিরিজ লঞ্চের আগে বড় চমক গুগলের
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.