Openai

Openai - ख़बरें

  • GPT-5.6: চ্যাটজিপিটি একাই করবে সব কাজ, OpenAI-এর নতুন AI মডেল অসীম ক্ষমতা নিয়ে হাজির
    GPT 5.6 সিরিজের সবচেয়ে শক্তিশালী মডেল GPT 5.6 Sol। এটি জ্ঞানভিত্তিক কাজ, সাইবার সিকিউরিটি, বৈজ্ঞানিক গবেষণা, ও জটিল যুক্তিনির্ভর কাজের জন্য তৈরি। GPT 5.6 Terra অফিসের দৈনন্দিন কাজ, ডকুমেন্ট তৈরি, কনটেন্ট লেখা, এবং সাধারণ পেশাগত কাজ সম্পন্ন করার জন্য নির্মিত। GPT 5.6 Luna দ্রুত ও কম খরচে AI ব্যবহারের জন্য নির্মিত। ChatGPT Work বিভিন্ন কাজের জন্য আলাদা আলাদা সফটওয়্যারের প্রয়োজন কমিয়ে দেবে। একই জায়গায় এআই-কে বিস্তারিত রিপোর্ট তৈরি, ডেটাবেস অ্যানালাইজ, সফটওয়্যার কোডিং, প্রেজেন্টেশন তৈরি, ওয়েব ডেভেলপমেন্ট, ও বিভিন্ন কাজ স্বয়ংক্রিয় করতে (ওয়ার্কফ্লো অটোমেশন) বলা যাবে।
  • OpenAI আনল নতুন GPT Live মডেল, এবার বন্ধুর মতো মন দিয়ে শুনবে ও কথা বলবে ChatGPT
    জিপিটি লাইভ ভয়েস মডেলের সাহায্যে চ্যাটজিপিটি মানুষের মতো কথা শুনবে এবং বলবে। আপনার মনে হবে, কোনও কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে নয়, একজন সত্যিকারের রক্তমাংসের মানুষের সাথে কথোপকথন করছেন। পূর্বে ChatGPT Voice-এ আপনাকে কথা শেষ করতে হত, তারপর AI উত্তর দিত। চ্যাটজিপিটি-কে আরও মানবসুলভ করে তুলতে একই সময়ে কথা শোনা ও বলার ক্ষমতা যুক্ত করা হয়েছে। এটি কথোপকথনের মাঝেই ওয়েদার, ম্যাচের স্কোর, শেয়ারবাজার, ও বিভিন্ন বিষয় সম্পর্কিত তথ্য ভিজ্যুয়াল কার্ড বানিয়ে দেখাতে পারবে।
  • OpenAI আনল নিজেদের প্রথম AI চিপ Jalapeno, ক্ষমতা বাড়বে চ্যাটজিপিটির?
    OpenAI তাদের প্রথম কাস্টম-ডিজাইন করা AI চিপ প্রকাশ্যে আনল, যার নাম Jalapeno। নতুন চিপটি ChatGPT ও অন্যান্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক পরিষেবাকে আরও দ্রুত এবং কম খরচে পরিচালনা করার জন্য তৈরি হয়েছে। চিপটি Broadcom-এর সঙ্গে যৌথভাবে তৈরি করেছে। চিপটির ইঞ্জিনিয়ারিং স্যাম্পেল ইতিমধ্যেই সংস্থার রিসার্চ ল্যাবে বিভিন্ন ওয়ার্কলোড পরিচালনা করছে। এর মধ্যে GPT 5.3 Codex Spark মডেলও রয়েছে। মাত্র নয় মাসের মধ্যে Jalapeno-এর প্রাথমিক নকশা থেকে উৎপাদন পর্যায় পর্যন্ত কাজ সম্পন্ন হয়েছে।
  • ChatGPT-এর থেকেও আরও বড় চমক, OpenAI-এর নতুন ঘোষণায় বিশ্বজুড়ে তোলপাড়
    OpenAI-এর সিইও স্যাম অল্টম্যান জানিয়েছেন, নতুন গঠিত ওপেনএআই রোবোটিক্স টিমে হার্ডওয়্যার, মেশিন লার্নিং, সিস্টেম, ও অপারেশন-সহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষ ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে। প্রথমদিকে মানুষের বিকল্প নয়, বরং সহকারী হিসেবে কাজ করার উপযুক্ত রোবট বানাবে তাঁর সংস্থা। যেমন, নির্মাণকাজ, উৎপাদন শিল্প, এবং লজিটিক্সের মতো খাত। তিনি এমন এক ভবিষ্যৎ কল্পনা করছেন, যেখানে প্রত্যেক মানুষের একটি নিজস্ব পার্সোনাল রোবট থাকবে, যা প্রয়োজনমতো যে কোনও ধরনের কাজ করবে।
  • OpenAI আনছে AI স্মার্টফোন, Android ও iPhone ছাড়িয়ে ভবিষ্যতের দুনিয়া দেখবে বিশ্ব
    বর্তমানে স্মার্টফোনের জন্য বিভিন্ন অ্যাপের মধ্যে ঘুরতে হয়। যেমন চ্যাটের জন্য WhatsApp, ঠিকানা খোঁজার জন্য Maps, এবং অনলাইন শপিং, ফুড ডেলিভারি, ও বুকিংয়ের জন্য আলাদা প্ল্যাটফর্ম। কিন্তু OpenAI-এর স্মাটফোনে অ্যাপ মাধ্যম হিসেবে থাকবে না। আলাদা আলাদা অ্যাপ খোলার বদলে এআই এজেন্টকে দিয়ে সমস্ত কাজ করানো যাবে। যেমন আপনি বললেন, জোমাটোতে কলকাতার সবচেয়ে ভাল রেটিং থাকা রেস্টুরেন্ট থেকে মাটন বিরিয়ানি অর্ডার করো। ফোন সেই নির্দেশ মেনে নিজে থেকেই অর্ডার, পেমেন্ট, ও অন্যান্য সেটআপ করে দেবে।
  • GPT Rosalind: রোগ সারবে দ্রুত, ওষুধ আবিষ্কারে সাহায্য করতে অত্যাধুনিক AI মডেল আনল OpenAI
    ওপেনএআই জানিয়েছে, নতুন ওষুধ তৈরি করা অত্যন্ত দীর্ঘ এবং জটিল প্রক্রিয়া৷ প্রাথমিক আবিষ্কার থেকে চূড়ান্ত অনুমোদন পেতে 10 থেকে 15 বছর সময় লেগে যায়। প্রক্রিয়াটিকে দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে জিপিটি রোজালিন্ড মডেলের আবির্ভাব। এটি গবেষণার প্রাথমিক ধাপে কাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। মডেলটি রোগের নতুন ওষুধ আবিষ্কারে সহায়ক ভূমিকা পালন করবে। GPT-Rosalind এখন রিসার্চ প্রিভিউ হিসেবে ChatGPT, Codex, এবং API-এর মাধ্যমে নির্দিষ্ট ব্যবহারকারীদের জন্য উপলব্ধ।
  • JioHotstar ChatGPT: বিনোদনের জগতে বিপ্লব, জিওহটস্টারে যুক্ত হল চ্যাটজিপিটি
    জিওহটস্টার অ্যাপে চ্যাটজিপিটি চালিত ভয়েস এবং টেক্সট অ্যাসিস্ট্যাস্ট যুক্ত হচ্ছে। আর টাইপ করে কনটেন্ট খুঁজতে হবে না। স্বাভাবিক ভাষায় কথা বলে সিনেমা, ওয়েব সিরিজ, বা স্পোর্টস খুঁজে পাবেন। যদি কেউ বলে, "আজ বন্ধুদের নিয়ে দেখার মতো মজার একটা সিনেমা দেখাও", বা "বরুণ চক্রবর্তীর গতকালের ম্যাচের বোলিং-এর হাইলাইট চালিয়ে দাও", তাহলে চ্যাটজিপিটি চালিত সেই এআই ভয়েস কমান্ডের অর্থ বুঝে প্রাসঙ্গিক কনটেন্ট চোখের সামনে হাজির করবে।
  • ChatGPT Plus Free: 1,999 টাকা দামের চ্যাটজিপিটি প্লাস সাবস্ক্রিপশন ফ্রিতে দিচ্ছে OpenAI
    চ্যাটজিপিটি প্লাসের ফ্রি ট্রায়াল শুধু নতুন ইউজারদের জন্য চালু হয়নি। যারা ইতিমধ্যেই 12 মাস বিনামূল্যে গো সাবস্ক্রিপশন পেয়েছেন, তারাও প্লাসের ফ্রি ট্রায়াল নিতে পারবেন। এটি চ্যাটজিপিটির প্রধান সাবস্ক্রিপশন প্ল্যান, যা বেসিক সংস্করণ ও Go প্ল্যানের তুলনায় গুচ্ছের সুবিধা প্রধান করে। এতে কোডেক্স এজেন্ট ও সোরা AI ভিডিও জেনারেশন মডেলের অ্যাক্সেস পাওয়া যায়।
  • ChatGPT Images: নতুন বছরের আগে বিপ্লব ঘটাল চ্যাটজিপিটি, হলদেটে AI ছবির যুগ শেষ
    ওপেনএআই দাবি করছে, নতুন মডেল পূর্বসূরীর চেয়ে প্রায় চার গুণ দ্রুত গতিতে ছবি তৈরি করতে সক্ষম৷ তবে শুধু গতি নয়, এডিটের সময় আলো, কম্পোজিশন, মানুষের চেহারা ও মুখাবয়ব এক রেখে ছবি বানাতে পারবে। পেশাদাররা প্রোডাক্ট ফটোও বানাতে পারবে। নিজের ঘরের ছবি আপলোড করেও দেখতে পারবেন, কোন জিনিস কোথায় রাখলে শোভা বাড়বে।
  • ChatGPT Group Chats: হোয়াটসঅ্যাপের সুবিধা এবার চ্যাটজিপিটিতে, চালু হল গ্রুপ চ্যাটস ফিচার
    চ্যাটজিপিটিতে গ্রুপ চ্যাট শুরু করতে হলে ডানদিকের সাইডবারে থাকা পিপল আইকনে ক্লিক করুন। এরপর একটি গ্রুপ ইনভাইট লিঙ্ক তৈরি করে শেয়ার করতে পারবেন। গ্রুপ তৈরি বা যোগ দিতে হলে সবাইকে অবশ্যই অ্যাকাউন্টে লগ ইন করে রাখতে হবে। এই মুহূর্তে একটি গ্রুপে সর্বাধিক 20 জন সদস্য যোগ করা যাবে।
  • GPT-5.1: চ্যাটজিপিটির মানবিক ভার্সন লঞ্চ হল, মানুষের মতোই মিষ্টি কথার জাদুতে মুগ্ধ করবে
    GPT-5.1 এর ইনস্ট্যান্ট এবং থিঙ্কিং উভয় মডেলে আপগ্রেড এসেছে। ইনস্ট্যান্ট মডেল থেকেই আমরা সাধারণ প্রশ্নেগুলির উত্তর পাই। কিন্তু অভিযোগ ছিল, উত্তর বড্ড যান্ত্রিক ও মনুষ্যসুলভ অনুভূতির অভাব। ওপেনএআই বলেছে, একে আরও আন্তরিক, বুদ্ধিমান, এবং দক্ষতার সঙ্গে উত্তর দেওয়া ও নির্দেশ মানার জন্য টিউন করা হয়েছে। অর্থাৎ, মানুষের স্বরেই কথা বলতে সক্ষম।
  • ChatGPT Go: প্রায় 4,800 টাকা দামের চ্যাটজিপিটি সাবস্ক্রিপশন আজ থেকে ফ্রি, কীভাবে পাবেন জেনে নিন
    ChatGPT Go একাধিক সুবিধা প্রদান করে, যেগুলি বেসিক প্ল্যানে নেই। যেমন আপনি 10 গুণ বেশি মেসেজ পাঠাতে পারবেন। 10 গুণ বেশি AI ছবি তৈরি করতে পারবেন। 10 গুণ বেশি ফাইল আপলোড করা যাবে। এছাড়াও, এই প্ল্যানে চ্যাটজিপিটির মেমোরি বা মনে রাখার ক্ষমতা দ্বিগুণ।
  • ChatGPT Go: চ্যাটজিপিটি সাবস্ক্রিপশন 1 বছরের জন্য ফ্রি! OpenAI-এর ঘোষণায় ইন্টারনেট তোলপাড়
    ChatGPT Go একাধিক সুবিধা প্রদান করে, যেগুলি বেসিক প্ল্যানে উপলব্ধ নেই। যেমন আপনি ফ্রি প্ল্যানের তুলনায় 10 গুণ বেশি মেসেজ পাঠাতে পারবেন। 10 গুণ বেশি ছবি তৈরি করতে (AI ইমেজ জেনারেশন) পারবেন। 10 গুণ বেশি ফাইল আপলোড করা যাবে। নতুন গো প্ল্যানের দাম রাখা হয়েছে প্রতি মাসে 399 টাকা।
  • OpenAI আনল যুগান্তকারী ChatGPT Atlas ব্রাউজার, এক ক্লিকে মিটবে সব কাজ! চাপে গুগল ক্রোম
    OpenAI তাদের Atlas ব্রাউজারে এমন একটি ফিচার রেখেছে, যে কাজে ChatGPT সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আর সেটা হল লেখা। এর জন্য আলাদা কোনও উইন্ডো ওপেন করতে হবে না বা নতুন ট্যাবে গিয়ে চ্যাটবট খুলতে হবে না। শুধু লেখা সিলেক্ট করুন, তারপর চ্যাটজিপিটি আইকনে ক্লিক করে লেখার টোন বা ভঙ্গী পাল্টানো অথবা সুন্দর করে সাজিয়ে দিতে বলতে পারবেন। ফলে সময় বাঁচবে।
  • আচমকা বন্ধ হচ্ছে WhatsApp-এর জনপ্রিয় ফিচার, ব্যবহারকারীদের জন্য খুব দুঃসংবাদ
    মেটার নতুন নীতিতে বলা হয়েছে, 'হোয়াটসঅ্যাপে মেটা ছাড়া অন্য সমস্ত জেনারেল পারপাস AI চ্যাটবট থাকবে না।' যে সব জেনারেটিভ AI মানুষের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলতে পারে, প্রশ্নের উত্তর খুঁজতে পারে, জটিল বিষয়ের পরামর্শ দেওয়া সহ বিভিন্ন কাজে লাগে, তাদের মেসেজিং প্ল্যাটফর্ম থেকে নিষিদ্ধ করা হচ্ছে।

Openai - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »