ইনস্টাগ্রামে এক পোস্টে কত রোজগার করেন বিরাট, প্রিয়াঙ্কা?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 27 জুলাই 2019 14:06 IST
হাইলাইট
  • Hopper HQ নামের এক ব্রিটিশ কোম্পানি এই তালিকা প্রকাশ করেছে
  • একটা Instagram পোস্টের জন্য 196,000 মার্কিন ডলার রোজগার করেন বিরাট
  • ভারতীয়দের মধ্যে বিরাট আর প্রিয়াঙ্কা এই তালিকায় জাগয়া পেয়েছেন

Instagram -এ প্রিয়াঙ্কা চোপড়ার 4.3 কোটি ফলোয়ার রয়েছে

Photo Credit: Twitter/ Priyanka Chopra

ভারতের প্রায় সব সেলিব্রিটির Instagram প্রোফাইল থাকলেও সকলকে পিছিয়ে শীর্ষস্থান দখল করেছেন বিরাট কোহলি আর প্রিয়াঙ্কা চোপড়া। 2019 সালের Instagram এর ধনীর তালিকায় জায়গা করে নিয়েছেন এই দুই ভারতীয়। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট কোম্পানি Hopper HQ এই তালিকা প্রকাশ করেছে। Instagram -এ একটা স্পনসর পোস্টে সব থেকে বেশি টাকা রোজগার করেন মার্কিন টেলিভিশন তারকা কাইল জেনার। ব্রিটিশ কোম্পানিটি জানিয়েছেন একটা Instagram পোস্ট করার জন্য তিনি 1.266 মিলিয়ান মার্কিন ডলার (প্রায় 8.74 কোটি টাকা) রোজগার করেন। সংগীত শিল্পী আরিয়ানা গ্রান্দে একটি Instagram পোস্টের জন্য রোজগার করেন 996,000 মার্কিন ডলার (প্রায় 6.87 কোটি টাকা)।

এই তালিকায় ভারতীয়দের মধ্যে এক নম্বরে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। একটা Instagram পোস্টের জন্য 271,000 মার্কিন ডলার (প্রায় 1.87 কোটি টাকা) রোজগার করেন কোয়ান্টিকোর তারকা। এই মুহুর্তে Instagram এ 4.3 কোটি ফলোয়ার রয়েছে 37 বছরের তারকার। 2019 সালে Instagram এ ধনীর তালিকায় 19 নম্বরে রয়েছেন নিক পত্নী।

Advertisement

এই তালিকায় 23 নম্বরে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। একটা Instagram পোস্টের জন্য 196,000 মার্কিন ডলার (1.35 কোটি টাকা) রোজগার করেন বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান।

এছাড়াও এই তালিকায় রয়েছেন জুভেন্তাসের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো। একটা Instagram পোস্টে 975,000 মার্কিন ডলার (প্রায় 6.73  কোটি টাকা) রোজগার করেন এন পর্তুগিজ তারকা। Instagram রোনাল্ডোর ফলোয়ার সংখ্যা 17.28 কোটি। কিম কার্দেশিয়ান একটা Instagram করতে রোজগার করেন 910,000 মার্কিন ডলার (প্রায় 6.28 কোটি টাকা)।

এই তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন সেলিনা গোমেজ। Hopper HQ প্রকাশিত তালিকায় একটা Instagram করতে 886,000 মার্কিন ডলার রোজগার করেন (6.11 কোটি টাকা) তিনি। গত বছর এই তালিকায় দুই নম্বরে ছিলেন সেলিনা।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  2. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  3. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  4. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  5. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  6. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  7. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  8. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  9. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  10. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.