WhatsApp এ আসছে Instagram -এর জনপ্রিয় এই ফিচার

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 9 অগাস্ট 2019 11:38 IST
হাইলাইট
  • WhatsApp এ আসতে চলেছে বুমেরাং
  • iPhone গ্রাহকদের কাছে পরীক্ষামুলকভাবে এই ফিচার পৌঁছেছে
  • Android ফোনেও বুমেরাং নিয়ে আসছে জনপ্রিয় মেসেজিং কোম্পানিটি

এবার WhatsApp এ যোগ হতে চলেছে বুমেরাং। এই ফিচারে গ্রাহক লুপে মজাদার ভিডিও বানাতে পারবেন। আপাতত iPhone গ্রাহকদের কাছে পরীক্ষামুলকভাবে এই ফিচার পৌঁছেছে। জানা গিয়েছে iOS এর সাথেই Android ফোনেও বুমেরাং নিয়ে আসছে জনপ্রিয় মেসেজিং কোম্পানিটি।

সম্প্রতি এক রিপোর্টে জানানো হয়েছে WhatsApp এ আসতে চলেছে বুমেরাং। WhatsApp এ ভিডিও পাঠানোর আগে ডান দিকে উপরে যেখানে GIF কনভার্ট করার অপশান আসে তার পাশেই বুমেরাং ফিচার যোগ হবে।


ছবি: WABetaInfo

বুমেরাং এ পোস্ট করতে ভিডিওর দৈর্ঘ্য সাত সেকেন্ড বা তার কম হতে হবে। সূত্র মারফৎ জানা গিয়েছে বুমেরাং এ তৈরী এই লুপ ভিডিও WhatsApp কনট্যান্ট অথবা স্ট্যাটাসে শেয়ার করতে পারবেন গ্রাহকরা।

Advertisement

আপাতত iPhone গ্রাহকরা এই ফিচার ব্যবহার করতে পারবেন। পরে Android গ্রাহকদের কাছে বুমেরাং পাঠিয়ে দেবে WhatsApp।

2015 সালের অস্টোবর মাসে Instagram এ বুমেরাং ফিচার এসেছিল। পরে 2016 সালে স্টোরিজে এই ভিডিও পোস্ট শুরু হয়।

সম্প্রতি সুরক্ষার জন্য নতুন একটি ফিচার লঞ্চ করেছিল WhatsApp। যে মেসেজ বারবার ফরওয়ার্ড করা হয়েছে তার উপরে বিশেষ সংকেত দেখাতে শুরু করেছে জনপ্রিয় মেসেজিং কোম্পানিটি। এর ফলে ভুয়ো খবর প্রচার রোখা সম্ভর হবে বলে মনে করছেন টেক গুরুরা।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: WhatsApp Boomerang, WhatsApp
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  2. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  3. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  4. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  5. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
  6. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  7. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  8. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  9. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  10. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.