• হোম
  • হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ - ख़बरें

  • WhatsApp গ্রুপে চার নতুন ফিচার, চ্যাট ফিল্টার ও গ্রুপ স্টেটাস-সহ আর কী কী দেখুন
    নতুন আপডেটে হোয়াটসঅ্যাপ গ্রুপে সবসময়ের জন্য মেসেজ পিন করে রাখা যাবে। পূর্বে গ্রুপ চ্যাটে কোনও মেসেজ পিন করার ক্ষেত্রে নির্দিষ্ট সময় বেছে নিতে হত। কিন্তু এখন আর সময়ের কোনও বাধ্যবাধকতা রইল না। চ্যাট হিস্ট্রি ফিচার আরও উন্নত করেছে। আগে কাউকে গ্রুপে যুক্ত করার সময় তাঁর সঙ্গে সাম্প্রতিক চ্যাট শেয়ার করার অপশন পাওয়া যেত। নয়া ফিচার গ্রুপে যোগ দেওয়ার পরেও তার সঙ্গে আগেকার মেসেজ শেয়ার করার সুবিধা মিলবে। শুধু গ্রুপ চ্যাটে সংশ্লিষ্ট কনট্যাক্টের উপর ট্যাপ করতে হবে। ব্যক্তিগত অ্যাকাউন্টের মতো এবার হোয়াটসঅ্যাপ গ্রুপের জন্যও স্টেটাস দেওয়া যাবে। এছাড়াও চ্যাট ফিল্টারের মাধ্যমে গ্রুপের সেই সমস্ত না পড়া চ্যাট খুঁজে পাবেন, যেখানে আপনাকে মেনশন করা হয়েছে বা মেসেজের সরাসরি রিপ্লাই দেওয়া হয়েছে।
  • SIM Binding: 1 জানুয়ারি থেকেই চালু হচ্ছে সিম বাইন্ডিং, সমস্যায় পড়তে পারে লক্ষ লক্ষ মানুষ
    জানুয়ারি 1, 2027 থেকেই চালু হতে যাচ্ছে সিম বাইন্ডিং প্রযুক্তি। কেন্দ্রীয় টেলিযোগাযোগ দপ্তর WhatsApp ও Telegram-এর মতো মেসেজিং অ্যাপগুলোকে ডিসেম্বর 31-এর মধ্যে ব্যবহারকারীর সিমের সঙ্গে ডিভাইসে সংযুক্ত থাকার নির্দেশ জারি করেছে। ফোনে রেজিস্টার্ড সিম কার্ড না রেখে আগের মতো আর ওয়াই-ফাইয়ের মাধ্যমে টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না। ফোনের মাধ্যমে অ্যাপের সঙ্গে সিমকে বেঁধে রাখার নিয়ম চালু হচ্ছে। সরকারি নির্দেশিকা অনুসারে, নতুন নিয়মের আওতায় হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, আরাত্তাই, শেয়ারচ্যাট, জোশ, জিওচ্যাট, ও সিগনালের মতো অ্যাপ রয়েছে। অ্যাপ একটি ফোনে যে সিমের নম্বর দিয়ে এক বার ডাউনলোড ও অ্যাকাউন্ট খোলা হবে, সেটিতেই শুধু চলবে। ওই ফোনে অন্য সিম ঢোকালে মেসেজিং অ্যাপগুলি কাজ করবে না। ইচ্ছাখুশি সিম পাল্টে সাইবার জালিয়াতি রুখতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
  • WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
    হোয়াটসঅ্যাপের গেস্ট কলিং ফিচারে অডিও বা ভিডিও কল করার ক্ষেত্রে কোনও সময়ের উর্দ্ধসীমা থাকবে না। তবে যে কেউ ইচ্ছা করলেই কলে যোগ দিতে পারবে না। সবসময় কল হোস্টের অনুমতি নিতে হবে৷ পারমিশন না পাওয়া পর্যন্ত ভার্চুয়াল ওয়েটিং রুমে অপেক্ষা করতে হবে। গেস্ট কলিংয়ের জন্য প্রথমে হোয়াটসঅ্যাপে কল ট্যাবে যেতে হবে। সেখানে + আইকনে ট্যাপ করে কল লিঙ্ক বানাতে হবে। তারপর সেটি শেয়ার করলে সেই লিঙ্কের মাধ্যমে পরিচিতরা কলে যোগ দিতে পারবে। ফলে অ্যাকাউন্ট না থাকলেও ভয়েস বা ভিডিও কলে অংশ নেওয়া যাবে। তবে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট থাকা ব্যবহারকারীরাই কলের লিঙ্ক বানাতে পারবে।
  • WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
    হোয়াটসঅ্যাপে সাউন্ড স্টিকার নামে এমনই একটি নয়া ফিচার নিয়ে কাজ শুরু করেছে। বর্তমানে মেসেজিং অ্যাপটিতে স্থির ছবি ও অ্যানিমেটেড স্টিকার পাঠানো যায়। আসন্ন সাউন্ড স্টিকার ফিচারে শব্দ যোগ করার সুবিধা পাওয়া যাবে। স্টিকারে ট্যাপ করলেই শব্দ শোনা যাবে। স্টিকারের উপর একটি অডিও আইকন দেখলে বোঝা যাবে যে সেটিতে অডিও আছে। জানা গিয়েছে, WhatsApp নিজেদের স্টিকার স্টোরে সাউন্ড স্টিকার যুক্ত করার পাশাপাশি ইউজারদের এই ধরনের কাস্টম স্টিকার বানানোর সুবিধা দিতে পারে। ভবিষ্যতে এমন ফিচার আসতে পারে, যার সাহায্যে কোনও স্টিকারের সঙ্গে অডিও ক্লিপ জুড়ে সাউন্ড স্টিকার তৈরি করে অন্যদের পাঠানো যাবে।
  • WhatsApp অ্যাপে একসঙ্গে তিনটি আলাদা অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা আসছে
    আইফোনে একসঙ্গে তিনটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করার সুবিধা আসতে চলেছে। সংস্থা বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। কিন্তু রিপোর্টে বলছে, iPhone ব্যবহারকারীরা অ্যাপে তিনটি আলাদা নম্বরে অ্যাকাউন্ট চালাতে পারবে এবং তিনটি অ্যাকাউন্টের মধ্যে সহজেই সুইচ করার সুবিধা পাবে। প্রতিটি অ্যাকাউন্টের চ্যাট হিস্ট্রি, নোটিফিকেশন, প্রাইভেসি সেটিং, ব্যাকআপ, ও মিডিয়া আলাদাভাবে সংরক্ষিত থাকবে।
  • কাল থেকে বহু ফোনে WhatsApp বন্ধ হয়ে যাচ্ছে, আপনার ডিভাইসে কি চলবে? দেখুন
    মঙ্গলবার থেকে Android 6 ভার্সনের আগের সফটওয়্যারে চলা কোনও ডিভাইসে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ। Android 5.0 এবং Android 5.1 ভার্সনে রান করা সমস্ত ফোনে মেসেজিং অ্যাপটি অচল হয়ে পড়বে। হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ বিজনেস দুটোই আর ব্যবহার করা যাবে না। পুরনো ফোন ব্যবহারকারীদের অবিলম্বে সমস্ত চ্যাট ব্যাকআপ করতে হবে।
  • WhatsApp-এ আসা অযাচিত মেসেজে বিরক্ত? সহজে বন্ধ করার পাঁচটি কৌশল জেনে রাখুন
    হোয়াটসঅ্যাপে প্রতিনিয়ত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রমোশনাল, ও স্প্যাম মেসেজ ইনবক্সে এসে জমতে থাকে। অনেক সময় পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে যায় যে, প্রয়োজনীয় মেসেজ খুঁজে বের করা কঠিন হয়ে পড়ে। তাই আপনি যদি বিজনেস অ্যাকাউন্ট থেকে একের পর এক আসতে থাকা বিজ্ঞাপনমূলক মেসেজে বিরক্তবোধ করেন, তাহলে সহজ কয়েকটি উপায়ে এগুলি বন্ধ করতে পারবেন। অ্যাপে মিউট, ব্লক, ও আনসাবস্ক্রাইব মেসেজ অপশন ব্যবহার করতে পারেন।
  • WhatsApp থেকেই বিদ্যুৎ, গ্যাস, ক্রেডিট কার্ড বিল, ও লোনের টাকা মেটানো যাবে, নতুন ফিচার আনল Meta
    হোয়াটসঅ্যাপ ভারতে বিল পেমেন্ট ফিচার চালু করেছে। ভারত কানেক্ট বা BBPS নেটওয়ার্কের মাধ্যমে 30টির বেশি ক্যাটাগরিতে 22,700+ বিলারের সাপোর্ট আছে। ইলেকট্রিসিটি, জল, গ্যাস, ফাস্ট্যাগ, ডিটিএইচ, মোবাইল, ইন্সুরেন্স প্রিমিয়াম, ক্রেডিট কার্ড বিল, ও লোনের কিস্তি পরিশোধ করার সুবিধা দেওয়া হচ্ছে। একই বিলারের একাধিক অ্যাকাউন্ট অ্যাপে ম্যানেজ করা যাবে। ফলে পরিবারের অন্যান্য সদস্যদের বিল পেমেন্ট সহজ হয়ে উঠবে। পরিষেবাটি ভারতে ধীরে ধীরে রোলআউট হবে। এটি আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশের Android ও iOS ব্যবহারকারীদের কাছে পৌঁছে যাবে।
  • অ্যাকাউন্ট হ্যাকিং এবং স্ক্যাম ঠেকাতে বড় আপডেট আনল WhatsApp, এখন আরও শক্তিশালী নিরাপত্তা
    WhatsApp নতুন সিকিউরিটি ফিচার চালু করেছে। এই নতুন আপডেটে একাধিক পাসকি রেজিস্টার করা যাবে। মেসেজিং অ্যাপের টু-স্টেপ ভেরিফিকেশন সিস্টেমেও আপগ্রেড এসেছে। শুধু পিনের বদলে এখন অক্ষর এবং সংখ্যার সমন্বয়ে আরও শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করার সুবিধা পাওয়া যাবে। এছাড়াও, অপরিচিত নম্বর থেকে আসা কলের ক্ষেত্রে কলারের সম্পর্কে আরও বেশি তথ্য দেখা যাবে। কনট্যাক্টে সেভ নেই এমন নম্বর থেকে কল এলে, তা ধরার আগে হোয়াটসঅ্যাপ বেশ কিছু তথ্য দেখাবে। যেমন, সেই নম্বর অন্য কোনও দেশের কিনা বা দু'জন একই গ্রুপে আছেন কিনা। এই তথ্যগুলি দেখে অচেনা কলার সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া সম্ভব হবে।
  • ChatGPT আনল মজাদার ফিচার, ছবি বা প্রম্পট দিলেই বানাবে WhatsApp স্টিকার
    ChatGPT অ্যাপে নিজের ইচ্ছামতো সুন্দর স্টিকার বানানোর সুবিধা যুক্ত হয়েছে। যে কোনও ছবি বা প্রম্পট দিয়ে কাস্টম স্টিকার তৈরি করা যাবে। স্টিকার সরাসরি WhatsApp ও iMessage-এ ডাউনলোড করে শেয়ার করতে পারবেন। নির্দিষ্ট নির্দেশনা বা ‘প্রম্পট’ লিখলেই চ্যাটজিপিটি সর্বোচ্চ নয়টি স্টিকার নিয়ে একটি প্যাক বানিয়ে দেবে। হোলোগ্রাফিক, অ্যানিমে, এবং 3D-এর মতো 18টি ভিজ্যুয়াল স্টাইল রয়েছে। চ্যাটজিপিটির বানানো স্টিকারগুলি পরে ইমোজির সঙ্গে রিমিক্স করে নতুন ভ্যারিয়েশন তৈরি করা যাবে। আপনি যে কোনও আইডিয়া বা কনসেপ্টে বর্ণনা করে সেটিকে স্টিকারে পরিণত করতে পারবেন। সেলফি, কোনও চরিত্র, খাবার, জোকস, পোষ্যর ছবি বা প্রিয় কোনও মুহূর্তের স্মৃতিকে কেন্দ্র করে স্টিকার প্যাক তৈরি করা যাবে।
  • Airtel চালু করল ফ্রি স্যাটেলাইট ইন্টারনেট, নেটওয়ার্ক ছাড়াই ফোনে চলবে WhatsApp
    Airtel আফ্রিকাতে স্যাটেলাইট-টু-মোবাইল কানেক্টিভিটি পরিষেবা চালুর ঘোষণা করেছে। ফলে যেখানে কোনও মোবাইল টাওয়ার বা সাধারণ নেটওয়ার্ক কভারেজ নেই, সেখানেও স্মার্টফোন সরাসরি SpeceX-এর Starlink স্যাটেলাইটের সঙ্গে যুক্ত হয়ে ইন্টারনেট চালাতে পারবে। তবে বর্তমানে এই পরিষেবার ক্ষমতা সীমিত। এয়ারটেল দাবি করছে, আপাতত WhatsApp-এর মতো কম ডেটা প্রয়োজন এমন অ্যাপ ও অন্যান্য লাইটওয়েট অ্যাপস ব্যবহার করা যাবে। ইচ্ছুক গ্রাহকরা মাইএয়ারটেল অ্যাপের মাধ্যমে 30 দিনের স্যাটেলাইট পরিষেবার ফ্রি ট্রায়াল নেওয়ার জন্য রেজিস্টার করতে পারবেন।
  • WhatsApp-এর এই 5 সেটিংস না পাল্টালে বিপদ, বাড়তে পারে অ্যাকাউন্ট হ্যাকের ঝুঁকি
    WhatsApp ব্যক্তিগত মেসেজ ও ভিডিও/ভয়েস কলের জন্য ডিফল্টভাবে এন্ড-টু-এন্ড ইক্রিপশন চালু রাখে। অর্থাৎ, সমস্ত কথা প্রেরক এবং প্রাপকের মধ্যে গোপন থাকে। কোম্পানি বা অন্য কোনও তৃতীয় পক্ষের চ্যাটের নাগাল পায় না। কিন্তু এর বাইরেও বেশ কিছু ফিচার আছে, যা অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে সাহায্য করে। চলুন দেখে নেওয়া যাক, হোয়াটসঅ্যাপের কোন পাঁচ গুরুত্বপূর্ণ সেটিংস চালু করলে অ্যাকাউন্টের গোপনীয়তা এবং নিরাপত্তা আরও শক্তিশালী হবে।
  • WhatsApp-এর জন্য দ্রুত কমে ফোনের স্টোরেজ, এই সেটিংসেই লুকিয়ে মুশকিল আসান
    WhatsApp Chat Backup আপনার চ্যাট, মিডিয়া ফাইল, ও অন্যান্য অপ্রয়োজনীয় ডেটা সরাসরি গুগল অ্যাকাউন্টে সেভ করে রাখে। গুগল ফটোসও ডিভাইস ব্যাকআপ ফিচারের মাধ্যমে ফোনের হোয়াটসঅ্যাপ ইমেজ ও ভিডিও স্বয়ংক্রিয়ভাবে স্ক্যান করে একই ফাইল আলাদাভাবে ক্লাউড গ্যালারিতে আপলোড করে। এই জন্যই ব্যাকআপ সেটিংস পরিবর্তন করা জরুরি। এতে অপ্রয়োজনীয় ডুপ্লিকেট ব্যাকআপ এড়ানো সম্ভব হবে ও ফোনের স্টোরেজও খালি থাকবে। কীভাবে সেই সেটিংস পরিবর্তন করবেন, তার পদ্ধতি ক্লিক করে জেনে নিন।
  • WhatsApp আনল পাঁচটি নতুন ফিচার, অ্যাপ ছাড়াই হবে অডিও ও ভিডিও কল, কথা শোনা যাবে আরও স্পষ্ট
    WhatsApp বেশ কিছু নতুন অডিও এবং ভিডিও কলিং ফিচার চালুর ঘোষণা করেছে। এবার WhatsApp Web থেকেই সরাসরি ব্যক্তিগত কল বা গ্রুপ কলিং করা যাবে। আলাদা করে ডেক্সটপ অ্যাপ ডাউনলোড করার প্রয়োজন হবে না। আবার কেটে না দিয়েই চলতে থাকা গ্রুপ কল এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে সহজে ট্রান্সফার করতে পারবে ইউজাররা। এছাড়াও, কল লিঙ্ক ব্যবহার করে কারা কলে যোগ দিতে পারবে, তা নিয়ন্ত্রণ করার জন্য নতুন ওয়েটিং রুম ফিচারও চালু হয়েছে। হোয়াটসঅ্যাপে আর কী কী নতুন ফিচার যুক্ত হল, তা বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন।
  • WhatsApp-এর নিরাপত্তা আরও মজবুত করতে নতুন ফিচার আসছে, সহজে হ্যাক হবে না অ্যাকাউন্ট
    WhatsApp বর্তমানে ব্যবহৃত ছয় সংখ্যার পিনের পরিবর্তে টু-স্টেপ ভেরিফিকেশনে আলাদা পাসওয়ার্ড তৈরি করার সুবিধা আনতে পারে। নতুন ফিচারে অক্ষর ও সংখ্যার সমন্বয়ে আরও শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করা যাবে। ফলে WhatsApp অ্যাকাউন্টের নিরাপত্তা আরও বৃদ্ধি পাবে বলে অনুমান করা হচ্ছে।

হোয়াটসঅ্যাপ - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »