WhatsApp: ভারতের বন্ধু দেশে নিষিদ্ধ হল হোয়াটসঅ্যাপ, ব্যান হচ্ছে টেলিগ্রামও

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের সময় থেকেই পুতিন সরকারের রোষানলে পশ্চিমের বিভিন্ন ইন্টারনেট প্ল্যাটফর্ম।

WhatsApp: ভারতের বন্ধু দেশে নিষিদ্ধ হল হোয়াটসঅ্যাপ, ব্যান হচ্ছে টেলিগ্রামও

Russia attempted to fully block WhatsApp in the country

হাইলাইট
  • টেলিগ্রামের পর রাশিয়ায় হোয়াটসঅ্যাপের উপর নেমে এল নিষেধাজ্ঞার খাঁড়া
  • মেটার মুখপাত্র বলেছেন মস্কো হোয়াটসঅ্যাপ সম্পূর্ণ ব্লক করার চেষ্টা করছে
  • ফেসবুক এবং ইনস্টাগ্রাম 2022 সালে রাশিয়ায় নিষিদ্ধ রয়েছে
বিজ্ঞাপন

টেলিগ্রামের (Telegram) পর এবার হোয়াটসঅ্যাপ (WhatsApp)। রাশিয়ায় নিষেধাজ্ঞার মুখে পড়ল বিশ্বের অন্যতম জনপ্রিয় দুই মেসেজিং প্ল্যাটফর্ম। মেটার (Meta) একজন মুখপাত্র দ্য গার্ডিয়ানকে বলেছেন, রাশিয়া হোয়াটসঅ্যাপ সম্পূর্ণভাবে ব্লক করার চেষ্টা করছে। সে দেশে অ্যাপটির ব্যবহারকারীর সংখ্যা 10 কোটির বেশি। রিপোর্ট বলছে, অনেকেই অ্যাপ ঠিকভাবে কাজ না করার দাবি করছেন। মেসেজ পাঠাতেও নাকি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তবে সরকারের তরফে ব্লক করার প্রচেষ্টা কতটা সফল হয়েছে বা পরিষেবায় ঠিক কতটা প্রভাব পড়েছে, তা এখনও স্পষ্ট নয়। প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধের সময় থেকেই পুতিন সরকারের রোষানলে পশ্চিমের বিভিন্ন ইন্টারনেট প্ল্যাটফর্ম।

হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম রাশিয়ায় নিষিদ্ধ হল

রাশিয়ার নাগরিকদের উপর ডিজিটাল নজরদারি চালাতেই মস্কোর এমন পদক্ষেপ বলে দাবি করছেন মানবাধিকার সংগঠন এবং সমালোচকরা। গত বছরেই রাষ্ট্র-নিয়ন্ত্রিত যোগাযোগের অ্যাপ ম্যাক্স (Max) নতুন স্মার্টফোনে প্রি-ইনস্টল করার নির্দেশ দেওয়া হয়েছিল। মেটার মালিকানাধীন অন্য দুই প্ল্যাটফর্ম ফেসবুক এবং ইনস্টাগ্রাম তিন বছর আগেই রাশিয়ায় নিষিদ্ধ রয়েছে। সেগুলো শুধু ভিপিএন (VPN) এর মাধ্যমে ব্যবহার করা যায়।

হোয়াটসঅ্যাপ X-এর একটি পোস্টে লিখেছে, "আজ রাশিয়ার সরকার আমাদেরকে সম্পূর্ণভাবে ব্লক করার চেষ্টা করছে, যাতে মানুষকে রাষ্ট্র-নিয়ন্ত্রিত নজরদারি অ্যাপের দিকে ঠেলে দেওয়া যায়। 10 কোটির বেশি মানুষকে ব্যক্তিগত এবং সুরক্ষিত যোগাযোগ থেকে বিচ্ছিন্ন করার পদক্ষেপ রুখে ব্যবহারকারীদের সংযুক্ত রাখতে যা সম্ভব সবই করে যাব।"

উল্লেখ্য, মস্কো আগেই ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে সতর্ক করে বলেছিল, রাশিয়ার আইন না মানলে গতি কমিয়ে দেওয়া বা সম্পূর্ণ নিষিদ্ধ করার পদক্ষেপ নেওয়া হতে পারে। রুশ আইন অনুসারে, দেশের নাগরিকদের ডেটা রাশিয়ার ভিতরেই সংরক্ষণ করে রাখতে হবে। এছাড়াও, যে সমস্ত কনটেন্টকে সরকার অপরাধমূলক বলে চিহ্নিত করবে, তা দ্রুত সরিয়ে ফেলতে হবে।

রাশিয়ায় হোয়াটসঅ্যাপের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতেই ক্রেমলিনের এক মুখপাত্র রুশ সংবাদসংস্থাকে বলেন, "বিষয়টি মূলত আইন মেনে চলার উপর নির্ভর করছে। মেটা রাশিয়ার আইন মেনে সরকারের সঙ্গে আলোচনায় বসলে সমঝোতার সম্ভাবনা আছে। যদি তারা নিয়ম মানতে অনিচ্ছুক হয়, তাহলে ফিরে আসার সমস্ত দরজা বন্ধ।"

অনুমান করা হচ্ছে, ধাপে ধাপে পরিষেবা বন্ধের পথে হাঁটবে মস্কো। টেলিগ্রামে ও হোয়াটসঅ্যাপের বিকল্প হিসেবে ম্যাক্স নামের একটি অ্যাপের প্রচার করছে মস্কো, যা চীনের উইচ্যাটের আদলে তৈরি। গত বছরের শেষে স্ন্যাপচ্যাটের অ্যাক্সেস ব্লক করে দিয়েছিল রাশিয়া। এমনকি অ্যাপলের নিজস্ব ভিডিও কলিং পরিষেবা ফেসটাইমের উপরেও বেশ কিছু নিষেধাজ্ঞা চাপিয়েছে পুতিন সরকার।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »