WhatsApp -এর নতুন স্টিকারগুলি দেখে নিন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 11 জুন 2019 19:05 IST
হাইলাইট
  • ইতিমধ্যেই iOS ও Andrroid গ্রাহকরা নতুন স্টিকার প্যাক ব্যবহার করতে পারবেন
  • ওপি স্টিকার প্যাকের অধীনে 30 টি স্টিকার রয়েছে
  • গত বছর অক্টোবর মাসে প্রথম স্টিকার নিয়ে হাজির হয়েছিল WhatsApp

নতুন স্টিকার প্যাক ডিজাইন করেছেন কলম্বিয়ার ডিজাইনার অস্কার অস্পিনা

মঙ্গলবার WhatsApp -এ একগুচ্ছ নতুন স্টিকার যোগ হয়েছে। নতুন Opi স্টিকার প্যাক ডিজাইন করেছেন কলম্বিয়ার ডিজাইনার অস্কার অস্পিনা। সাদা রঙের নতুন স্টিকারগুলি ব্যবহার করে বিভিন্ন অনুভুতি প্রকাশ করা যাবে। ইতিমধ্যেই iOS ও Andrroid গ্রাহকরা নতুন স্টিকার প্যাক ব্যবহার করতে পারছেন। স্টিকার কালেকশান থেকে সরাসরি নতুন স্টিকার প্যাক ডাউনলোড করা যাবে। গত বছর অক্টোবর মাসে প্রথম স্টিকার নিয়ে হাজির হয়েছিল জনপ্রিয় এই মেসেজিং সার্ভিস।

নতুন ওপি স্টিকার প্যাকের অধীনে 30  টি স্টিকার রয়েছে। সাদা রঙের এই স্টিকার গুলি ব্যবহার করে বিভিন্ন সময়ে মনের ভাব প্রকাশ করা যাবে। Facebook Messenger এ 2014 সালে এই স্টিকার প্যাক নিয়ে এসেছিলেন কলম্বিয়ার ডিজাইনার অস্কার। অবশেষে WhatsApp – এ এই স্টিকার প্যাক পৌঁছাল।

নতুন ওপি স্টিকার প্যাক ডাউনলোড করতে WhatsApp স্টিকার বাটনে ট্যাপ করে প্লাস (+) বাটনে ট্যাপ করুন। সেখানে নতুন স্টিকার প্যাক দেখা যাবে। ডাউনলোড বাটন সিলেক্ট করে স্টিকার প্যাক ডাউনলোড করুন।

ডাউনলোডের পরে নিজের স্টিকার গ্যালারিতে ওপি স্টিকার প্যাক দেখা যাবে। নতুন এই স্টিকার প্যাকের সাইজ 387 KB।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  2. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  3. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  4. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  5. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
  6. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  7. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  8. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  9. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  10. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.