Ai+ PulseTab ভারতে 9999 টাকায় লঞ্চ হল, 8000mAh ব্যাটারি, কোয়াড স্পিকার, 10.95 ইঞ্চি FHD+ ডিসপ্লে আছে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 9 এপ্রিল 2026 22:44 IST
হাইলাইট
  • Ai+ PulseTab ভারতে 10,000 টাকার মধ্যে লঞ্চ হয়েছে
  • ট্যাবে 4G LTE নেটওয়ার্ক সাপোর্ট ও কোয়াড স্পিকার আছে
  • এটি 8,000mAh ব্যাটারি ও 10.95 ইঞ্চি FHD+ ডিসপ্লের সাথে এসেছে

Ai+ PulseTab tablet comes with a 10.95-inch Full HD display

Photo Credit: TV9 Bharatvarsh

Ai+ আজ ভারতে একঝাঁক নতুন ডিভাইস লঞ্চ করছে, যার মধ্যে রয়েছে তিনটি নতুন স্মার্টফোন, স্মার্টওয়াচ, এবং TWS ইয়ারবাডস। এছাড়াও, ভারতীয় সংস্থাটি তাদের প্রথম ট্যাবলেট PulseTab নিয়ে এসেছে। এটি একটি বাজেট ফ্রেন্ডলি ট্যাব যা 10,000 টাকার কমে পাওয়া যাচ্ছে। ডিভাইসটি 10.95 ইঞ্চি ডিসপ্লে, Helio G88 চিপসেট, WiFi + 4G LTE নেটওয়ার্ক, কোয়াড স্পিকার সেটআপ, ফাস্ট চার্জিং, ডুয়াল সিম, 8,000mAh ব্যাটারি, ও 13 মেগাপিক্সেল ক্যামেরার সাথে এসেছে। চলুন নতুন ট্যাবটির দাম এবং সমস্ত খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Ai+ PulseTab দাম 

Ai+ PulseTab ভারতে 9,999 টাকায় লঞ্চ হয়েছে। এটি 6 জিবি র‍্যাম এবং 128 জিবি অনবোর্ড স্টোরেজ ভার্সনের দাম। সংস্থা একটাই মেমোরি অপশন অফার করছে। ট্যাবটি ফ্লিপকার্টে বিক্রি আরম্ভ হবে। যদিও সংস্থার পক্ষ থেকে এখনও সেলের দিনক্ষণ ঘোষণা করা হয়নি। এটি একজোড়া কালার অপশনে উপলব্ধ।

Ai+ PulseTab স্পেসিফিকেশন

এআই+ পালসট্যাব মডেলের সামনে 10.95 ইঞ্চির বড় ডিসপ্লে রয়েছে। এটি FHD+ রেজোলিউশন (1,200 x 1,920 পিক্সেল), 400 নিট পিক ব্রাইটনেস, ও 90 হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। ট্যাবটি মিডিয়াটেক হেলিও জি88 প্রসেসর দ্বারা পরিচালিত। ফলে মাল্টিটাস্কিং বা ক্যাজুয়াল গেম খেলতে সমস্যা হবে না।

এআই+ কোম্পানির এই ট্যাবলেট লেটেস্ট Android 16 অপারেটিং সিস্টেমে রান করে। তবে এতে সংস্থার সমস্ত হ্যান্ডসেটের মতো NxtQ OS কাস্টম ইন্টারফেস থাকছে কিনা, তা জানা যায়নি। ট্যাবলেটের সামনে এবং পিছনে যথাক্রমে 8 মেগাপিক্সেল ও 13 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে।

সংস্থা যে সমস্ত স্পেসিফিকেশন প্রকাশ করেছে, তার ভিত্তিতে বলা যায় 10,000 টাকার নিচে বাজেট ট্যাব খুঁজতে থাকা ক্রেতাদের জন্য Ai+ PulseTab ভাল অপশন হতে পারে। বড় ব্যাটারি ও শক্তিশালী ব্যাটারি থাকার ফলে ভিডিও দেখা বা পড়াশোনার জন্য আদর্শ বিকল্প হয়ে উঠতে পারে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Android Tablet, AI Plus
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo S2 ভারতের বাজারে আসার তারিখ ফাঁস হল, দাম জানা গিয়েছিল আগেই
  2. ChatGPT করবে ডাক্তারি, মেডিকেল টেস্ট রিপোর্ট বুঝে দেবে পরামর্শ, নতুন ফিচারে চমক
  3. Lava Virat V1 5G ও Virat V1 বাজেট ফোন ভারতে লঞ্চ হল, দাম মাত্র 9,999 টাকা থেকে শুরু
  4. Oppo K15 জাম্বো 8,000mAh ব্যাটারি ও 50MP সেলফি ক্যামেরা-সহ লঞ্চ হল, ফোন ঠান্ডা রাখতে ভিতরে কুলিং ফ্যান
  5. iQOO Z11 Lite 5G সস্তায় 50MP Sony ক্যামেরা ও 6,500mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল ভারতে
  6. WhatsApp-এর নিরাপত্তা আরও মজবুত করতে নতুন ফিচার আসছে, সহজে হ্যাক হবে না অ্যাকাউন্ট
  7. Google অ্যাকাউন্টে এবার মুখ দেখিয়েই হবে লগ ইন, এল সেলফি ভিডিও ফিচার
  8. Vivo S2 স্মার্টফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল, দীর্ঘ 6 বছর পর ফিরছে বাজারে
  9. ভারতে ঘোষণা হল OnePlus N6x লঞ্চের তারিখ, প্রকাশ্যে নতুন বাজেট স্মার্টফোনের ফার্স্ট লুক
  10. Realme-এর জনপ্রিয় স্মার্টফোন সিরিজের লঞ্চ বাতিল হচ্ছে, রিপোর্টে চাঞ্চল্যকর দাবি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.