ট্যাবলেটের ভিতরে নয়টি JBL স্পিকার, ঘোরে 360 ডিগ্রি, Lenovo-র নতুন মডেল ঘিরে শোরগোল

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 17 জুন 2026 11:33 IST
হাইলাইট
  • Lenovo Tab Plus Gen 2 ট্যাবে নয়টি JBL স্পিকার আছে
  • এটি একটি 360 ডিগ্রি রোটেটিং ফোল্ডিং স্ট্যান্ডের সঙ্গে এসেছে
  • Lenovo Tab Plus Gen 2-এর সামনে 12.1 ইঞ্চির ডলবি ভিশন ডিসপ্লে আছে

Lenovo Tab Plus Gen 2 features a JBL-tuned nine-speaker audio system

Photo Credit: Lenovo

Lenovo Tab Plus Gen 2 লঞ্চ হল। লেনোভোর নতুন ট্যাবকে পোর্টেবল অডিও সিস্টেমও বলা যায়। কারণ ডিভাইসটি নয়টি JBL স্পিকারের সঙ্গে এসেছে। এটি আরও উন্নত সাউন্ড কোয়ালিটির জন্য Dolby Atmos প্রযুক্তির মাধ্যমে টিউন করা হয়েছে। এতে ব্লুটুথ স্পিকার মোড আছে, যার সাহায্যে ট্যাবটি ব্লুটুথ স্পিকারের মতো কাজ করতে পারবে। ব্যবহারকারীরা সরাসরি তাদের স্মার্টফোন থেকে ট্যাবলেটের স্পিকারে মিউজিক চালাতে পারবেন। Lenovo Tab Plus Gen 2 মডেলে একটি 360 ডিগ্রি রোটেটিং ফোল্ডিং স্ট্যান্ড যুক্ত করা হয়েছে। এটি বিভিন্ন কোণে ট্যাবকে স্থাপন করতে সাহায্য করবে।

Lenovo Tab Plus Gen 2 স্পেসিফিকেশন

লেনোভো ট্যাব প্লাস জেন 2 একটি 12.1 ইঞ্চি LCD ডিসপ্লের সঙ্গে এসেছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, সর্বাধিক 800 নিট ব্রাইটনেস, ডলবি ভিশন, এবং 3.5K (1,600 x 2,560 পিক্সেল) রেজোলিউশন অফার করে। এতে HDR10 সাপোর্ট থাকায় স্ক্রিনে নিঁখুত, উজ্জ্বল, ও প্রাণবন্ত ছবি ফুটে উঠবে।

Lenovo Tab Plus Gen 2 ট্যাবে পাওয়ার ব্যাকআপ প্রদান করে শক্তিশালী 10,200mAh ব্যাটারি। যার সঙ্গে 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট আছে। ডিভাইসে Android 16 অপারেটিং সিস্টেম প্রি-ইনস্টল করা আছে। সংস্থা জানিয়েছে যে, তারা Android 18 পর্যন্ত সিস্টেম আপগ্রেড ও চার বছর (2030 সাল পর্যন্ত) সিকিউরিটি আপডেট সরবরাহ করবে।

ছবি এবং ভিডিয়ো তোলার জন্য, লেনোভোর নতুন ট্যাবের ব্যাক প্যানেলে অটোফোকাস সাপোর্টযুক্ত 13 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ভিডিও চ্যাটের জন্য, সামনে একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান। ট্যাবলেটে 8 জিবি LPDDR5 র‍্যাম এবং সর্বাধিক 256 জিবি UFS 3.1 অনবোর্ড স্টোরেজ পাওয়া যাবে।

লেনোভো মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ 2 টেরাবাইট পর্যন্ত বৃদ্ধির সুবিধা দিচ্ছে। পারফরম্যান্সের দিক থেকে ডিভাইসটি MediaTek Dimensity 7400 প্রসেসরে রান করবে। কোম্পানি দাবি করছে, ট্যাবটি একবার চার্জ দিলে ইউটিউবে 15 ঘন্টা ভিডিও দেখা যাবে। এটি Lenovo Tab Pen Plus এবং Lenovo Wireless Keyboard-এর সঙ্গে কম্প্যাটিবল। ট্যাবের ওজন 775 গ্রাম।

Advertisement

Lenovo Tab Plus Gen 2 দাম

Lenovo Tab Plus Gen 2 চারটি মেমোরি অপশনে উপলব্ধ। এটি 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ, 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ, 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ, ও 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে এসেছে। লেনোভোর নতুন ট্যাবের দাম শুরু হচ্ছে 399,99 ডলার থেকে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 37,000 টাকার সমান। ডিভাইসটি ভারতে আসবে কিনা, তা এখনো জানা যায়নি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.