Lenovo Tab Plus Gen 2 একসঙ্গে নয়টি JBL স্পিকার-সহ ভারতে লঞ্চ হল, ট্যাবই এবার হোম থিয়েটার!

Lenovo Tab Plus Gen 2 নয়টি JBL-টিউনড স্পিকার এবং Dolby Atmos প্রযুক্তির সঙ্গে ভারতে এসেছে।

Lenovo Tab Plus Gen 2 একসঙ্গে নয়টি JBL স্পিকার-সহ ভারতে লঞ্চ হল, ট্যাবই এবার হোম থিয়েটার!

Photo Credit: Lenovo

Lenovo Tab Plus Gen 2 is equipped with a JBL-tuned nine-speaker system

হাইলাইট
  • Lenovo Tab Plus Gen 2 ট্যাবের মুখ্য আকর্ষণ নয়টি JBL স্পিকার
  • ট্যাবলেটের সামনে 12.1 ইঞ্চি 2.5K ডিসপ্লে আছে
  • Lenovo Tab Plus Gen 2 শক্তিশালী 10,200mAh ব্যাটারির সাথে এসেছে
বিজ্ঞাপন

Lenovo Tab Plus Gen 2 পয়লা জুনেই ভারতে লঞ্চ হয়েছে। এটি আদতে ট্যাবলেট হলেও, অডিও সিস্টেম হিসেবে ব্যবহার করা যাবে। শুনলে চমকে যাবেন, এটি নয়টি JBL-টিউনড স্পিকারের সঙ্গে এসেছে। Lenovo আরও উন্নত সাউন্ড কোয়ালিটির জন্য Dolby Atmos প্রযুক্তির সাহায্য নিয়েছে। ট্যাবটি 360 ডিগ্রি রোটেটিং ফোল্ডিং স্ট্যান্ডের সঙ্গে যুক্ত। শুধু সাউন্ড নয়, Lenovo Tab Plus Gen 2 ট্যাবে একঝাঁক ফিচার্স পাওয়া যাবে। এতে Dolby Vision ডিসপ্লে, 10,200mAh ব্যাটারি, ডুয়াল মাইক্রোফোন, ব্লুটুথ স্পিকার মোড, স্টাইলাস পেন সাপোর্ট, এবং IP52 ওয়াটার প্রোটেকশন রেটিং আছে।

Lenovo Tab Plus Gen 2 দাম

Lenovo Tab Plus Gen 2 ভারতে দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজের দাম 35,999 টাকা। 8 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজের মূল্য 38,999 টাকা। এটি লেনোভো ইন্ডিয়ার ওয়েবসাইট, রিটেল চ্যানেল, ও অনলাইন প্ল্যাটফর্ম থেকে কেনা যাবে।

Lenovo Tab Plus Gen 2 ফিচার্স ও স্পেসিফিকেশন

লেনোভো ট্যাব প্লাস জেন 2-এর মুখ্য আকর্ষণ সাউন্ড সিস্টেম। ট্যাবে চারটি টুইটার, তিনটি উফার, দুটি প্যাসিভ রেডিয়েটর, ও একটি বড় 43 সিসি স্পিকার, ও 48 ওয়াট লাউড স্টেরিও সাউন্ড আছে। এতে ব্লুটুথ স্পিকার মোড আছে, যার সাহায্যে ব্যবহারকারীরা সরাসরি স্মার্টফোন থেকে ট্যাবলেটের স্পিকারে মিউজিক শুনতে পারবেন। ট্যাবটি Android 16 অপারেটিং সিস্টেম চলে। লেনোভো Android 18 পর্যন্ত OS আপগ্রেড করবে। সঙ্গে চার বছর সিকিউরিটি আপডেট দেবে।

Lenovo Tab Plus Gen 2 একটি 12.1 ইঞ্চি এলসিডি ডিসপ্লের সঙ্গে এসেছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, সর্বাধিক 800 নিট ব্রাইটনেস, ডলবি ভিশন, এবং 2.5K (1,600 x 2,560 পিক্সেল) রেজোলিউশন অফার করে। এতে HDR10 সাপোর্ট থাকায় স্ক্রিনে নিখুঁত, উজ্জ্বল, ও প্রাণবন্ত ছবি ফুটে উঠবে।

ছবি এবং ভিডিয়ো তোলার জন্য, লেনোভোর নতুন ট্যাবের ব্যাক প্যানেলে 13 মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরা রয়েছে। সামনে একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান। ট্যাবলেটে LPDDR5 র‍্যাম ও UFS 3.1 ফ্ল্যাশ মেমোরি পাওয়া যাবে। পারফরম্যান্সের প্রসঙ্গে বললে, ডিভাইসটি MediaTek Dimensity 7400 প্রসেসরে রান করে।

Lenovo Tab Plus Gen 2-এর বিশাল 10,200 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানি দাবি করছে, ট্যাবটি একবার চার্জ দিলে ইউটিউবে 15 ঘন্টা ভিডিও দেখা যাবে। Lenovo Tab Pen Plus, Lenovo Sleeve Suite, ও Lenovo 68W USB টাইপ-সি ওয়াল চার্জার, ও Lenovo ওয়্যারলেস কীবোর্ড আলাদা কিনতে হবে।

  • KEY SPECS
  • NEWS
Display 12.10-inch
Processor MediaTek Dimensity 7400
Front Camera 8-megapixel + No
Resolution 1600x2560 pixels
RAM 8GB
OS Android 16
Storage 128GB
Rear Camera 13-megapixel + No
Battery Capacity 10200mAh
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

সম্পর্কিত খবর

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম তিনটি 200MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  2. সস্তায় লঞ্চ হল iQOO Z11 Lite 5G-এর 64GB স্টোরেজ, কম দামে টেকসই ফিচার
  3. 6 অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে Vivo V80, দুর্ধর্ষ ক্যামেরায় পুজোর বাজার কাঁপাবে
  4. ভারতে স্মার্টফোনের R&D করবে Nothing, CMF-এর মালিক হচ্ছে এই ভারতীয় সংস্থা
  5. OnePlus N6 Lite: ভারতে লঞ্চ হল ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা স্মার্টফোন
  6. Googlebook: উইন্ডোজ অতীত, লঞ্চ হল Android ভিত্তিক AI ল্যাপটপ গুগলবুক
  7. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  8. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  9. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  10. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »