iPad কে টেক্কা দিতে 10 ইঞ্চি ট্যাবলেট লঞ্চ করল Microsoft

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 10 জুলাই 2018 13:11 IST
হাইলাইট
  • Surface লাইন আপে নতুন Surface Go ট্যাবলেট লঞ্চ করল Microsoft
  • Surface Go এর দাম শুরু হবে 399 মার্কিন ডলার (প্রায় 27,400 টাকা) থেকে
  • Surface Go তে 3:2 অ্যাসপেক্ট রেশিওর PixelSense ডিসপ্লে ব্যবহার করা হয়েছে

 

কোম্পানির Surface লাইন আপে নতুন Surface Go ট্যাবলেট লঞ্চ করল Microsoft। 10 ইঞ্চি Surface Go ট্যাবলেটটি দেখতে অনেকটাই Surface Pro এর মতো। Surface Go এর দাম শুরু হবে 399 মার্কিন ডলার (প্রায় 27,400 টাকা) থেকে। পিক্সেল সেন্স ডিসপ্লে, ডিজাইন, কিকস্ট্যান্ড কি-বোর্ড সহ Surface Pro এর সব ফিচার এই ট্যাবলেটে পাওয়া যাবে। তবে দাম কম রাখার জন্য ট্যাবলেটের ভিতরে কম দামের যন্ত্রাংশ ব্যবহার করেছে Microsoft। আজ (10 জুলাই) থেকে কিছু দেশে Surface Go এর প্রি-অর্ডার শুরু হচ্ছে।

কোম্পানির Surface লাইন আপের ডিজাইন ব্যবহার হয়েছে Surface Go ট্যাবলেটে। 2014 সালে লঞ্চ হওয়া Surface Pro ট্যাবলেটে ছোট ভার্সান Surface Go। Surface Go তে 3:2 অ্যাসপেক্ট রেশিওর PixelSense ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এই ট্যাবলেটে কোম্পানির সিগ্নেচার কিকস্ট্যান্ডের সাথেই থাকবে আলটিমেট পজিশান। Surface Go এর ফ্রন্ট ক্যামেরায় ফেসিয়াল রিকগনিশান টেকনোলজি ব্যবহার করা হয়েছে।

ডেস্কটপ ডকে কানেক্ট করে চার্জ দেওয়ার জন্য Surface Go তে একটি Surface কানেকটার পোর্ট ব্যবহার করেছে Microsoft। এছাড়াও ট্যাবলেটের USB Type-C 3.1 পোর্টের মাধ্যমে Surface Go চার্জ করা যাবে। অন্যান Surface ডিভাইসের মতোই Surface Go তেও ম্যাগনেশিয়াম  ডিজাইন ব্যবহার করা হয়েছে।

Microsoft Surface Go এর ভিতরে রয়েছে একটি 7th generation Intel Pentium Gold 4415Y প্রসেসার। 4GB RAM আর 64GB eMMC স্টোরেজ ও 8GB RAM আর 128GB SSD স্টোরেজ ভেরিয়েন্টে Surface Go পাওয়া যাবে। পরের ভেরিয়েন্টের দাম 549 মার্কিন ডলার (প্রায় 37,800 টাকা)। আপাতত শুধুমাত্র WiFi ভেরিয়েন্টে Surface Go লঞ্চ হয়েছে। কোম্পানি জানিয়েছে ভবিষ্যতে LTE ভেরিয়েন্টের Surface Go বাজারে আনা হবে।

Advertisement

Surface Go তে Windows 10 S  অপারেটিং সিস্টেম চলবে। অর্থাৎ গ্রাহকরা শুধুমাত্র EDGE ব্রাউজার ও Microsoft স্টোরের অ্যাপ ব্যবহার করতে পারবেন। যদিও বিনামূল্যে এই ট্যাবলেট Windows 10 Home এ আপগ্রেড করে নেওয়া যাবে।  

আপাতত শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া, বেলজিয়াম, লাক্সামবার্গ, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, ডেনমার্ক, ফিনল্যান্ড, নরওয়ে, সুইডেন, পোল্যান্ড, ইটালি, পর্তুগাল, ও স্পেনে Surface Go ট্যাবলেট প্রি-অর্ডার করা যাবে। এই ট্যাবলেট ভারতে কবে লঞ্চ হবে সেই বিষয়ে কোন মন্তব্য করেনি Microsoft।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Well-designed and extremely portable
  • Flexibility of Windows
  • Excellent display
  • Bad
  • Underwhelming battery life
  • Not great as a pure tablet
 
KEY SPECS
Display 10.00-inch
Processor Intel Pentium Gold 4415Y
Front Camera 5-megapixel
Resolution 1800x1200 pixels
RAM 8GB
OS Windows 10 S
Storage 128GB
Rear Camera 8-megapixel
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Microsoft, Surface, Surface Go
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.