8,000mAh ব্যাটারির সঙ্গে Samsung Galaxy Tab S10 Lite হাজির , 2000 জিবি স্টোরেজ সাপোর্ট আছে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 26 অগাস্ট 2025 17:03 IST
হাইলাইট
  • Samsung Galaxy Tab S10 Lite ট্যাবেলেটের সঙ্গে S Pen মিলবে
  • ট্যাবটি Exynos 1380 প্রসেসর দ্বারা পরিচালিত
  • একাধিক ক্রিয়েটর-ফ্রেন্ডলি অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন আছে

Samsung Galaxy Tab S10 Lite এর বাক্সেই S Pen আছে

Photo Credit: Samsung

Samsung Galaxy Tab S10 Lite ভারতে লঞ্চ হল। এটি দক্ষিণ কোরিয়ান সংস্থাটির Galaxy Tab S10 সিরিজের সবচেয়ে বাজেট-ফ্রেন্ডলি মডেল। ডিভাইসটি সেই সমস্ত ক্রেতাদের জন্য ডিজাইন করা হয়েছে, যাদের দৈনন্দিন কাজের জন্য প্রিমিয়াম প্রাইস ট্যাগ ছাড়াই একটি ভাল ট্যাবলেটের প্রয়োজন। Samsung Galaxy Tab S10 Lite-এ 90 হার্টজ রিফ্রেশ রেট সহ 10.9 ইঞ্চি ডিসপ্লে ও 8000mAh ব্যাটারি রয়েছে। আবার সৃজনশীল কাজকর্মে প্রয়োজনের জন্য S Pen সাপোর্ট থাকছে। স্টাইলাস পেন ট্যাবটির সঙ্গেই পাঠাবে কোম্পানি। অতিরিক্ত টাকা খরচ করে আলাদা ভাবে কিনতে হবে না।

Samsung Galaxy Tab S10 Lite স্পেসিফিকেশন, ফিচার্স

Galaxy S10 Lite এর সামনে 10.9 ইঞ্চির বড় ডিসপ্লে আছে যার রেজোলিউশন 2,112 x 1,320 পিক্সেল, পিক ব্রাইটনেস 600 নিট, ও রিফ্রেশ রেট 90 হার্টজ। কোম্পানি ট্যাবটিতে তাদের নিজস্ব Exynos 1380 প্রসেসর ব্যবহার করেছে। এটি 8 জিবি পর্যন্ত র‍্যাম ও সর্বোচ্চ 256 জিবি স্টোরেজ কনফিগারেশনে উপলব্ধ। আবার 6 জিবি + 128 জিবির একটি স্টোরেজ ভেরিয়েন্ট থাকছে। আপনি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 2 টেরাবাইট (2000 জিবি) পর্যন্ত স্টোরেজ বাড়াতে পারেন।

স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস10 লাইট এর সামনে একটি 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও পিছনে 8 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ট্যাবলেটটি Android 15 অপারেটিং সিস্টেম নির্ভর OneUI 5.1 কাস্টম সফটওয়্যারে চলে। সুপার ফাস্ট চার্জিং সহ 8,000mAh ক্ষমতার ব্যাটারি ডিভাইসটির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। স্যামসাং দাবি করেছে, এটি 13 ঘন্টা পর্যন্ত একটানা ভিডিও চালাতে পারবে। এতে 5G এবং Wi-Fi 6 কানেক্টিভিটির সমর্থন মিলবে।

Samsung Galaxy Tab S10 Lite একটি দক্ষ এআই সঙ্গী হিসেবেও কাজ করে। এটি সার্কেল টু সার্চ ফিচারের মাধ্যমে স্ক্রিনের যে কোনো জায়গা গোল করে ইন্টারনেটে বস্তুটির সম্পর্কে জানতে সাহায্য করে। স্যামসাং নোটসের ইন্টেলিজেন্ট ফিচার্স হ্যান্ডরাইটিং হেল্প দিয়ে হাতে লেখা নোট সাজানো হোক অথবা সলভ ম্যাথের সাহায্যে গাণিতিক সমস্যার সমাধান চুটকিতে করে দেবে। ট্যাবটির কভার কীবোর্ডে গ্যালাক্সি এআই কী রয়েছে যা কীবোর্ড থেকেই AI টুলে দ্রুত অ্যাক্সেস দেয়।

ভারতে Samsung Galaxy Tab S10 Lite এর দাম

Samsung Galaxy Tab S10 Lite লঞ্চের ঘোষণা করা হলেও দাম সম্পর্কে কিছু জানানো হয়নি। এটি সেপ্টেম্বর 5  থেকে কেনার জন্য উপলব্ধ হবে। তখনই আনুষ্ঠানিক মূল্য প্রকাশ হতে পারে। ট্যাবলেটটি গ্রে, সিলভার এবং কোরাল রেড কালারে পাওয়া যাবে। স্যামসাংয়ের অফিসিয়াল ওয়েবসাইট, অ্যামাজন এবং ফ্লিপকার্টের মতো ই-কমার্স প্ল্যাটফর্ম এবং নির্বাচিত অফলাইন স্টোরের মাধ্যমে বিক্রি করা হবে।

Advertisement

উল্লেখ্য, স্যামসাং ট্যাবটির সঙ্গে অনেক ক্রিয়েটর-ফ্রেন্ডলি অ্যাপের সাবস্ক্রিপশন বিনামূল্যে অফার করছে, যার মধ্যে রয়েছে এক বছরের জন্য গুডনোটসের ফুল ভার্সনে অ্যাক্সেস, ক্লিপ স্টুডিও পেইন্টের ছয় মাসের বিনামূল্যে ট্রায়াল, লুমাফিউশনে 66 শতাংশ ছাড় সহ আরও অনেক কিছু।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Poco M8x 5G কম দামে 7,900mAh ব্যাটারি, ট্রিপল কুলিং সিস্টেম, ও 50MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  2. অনলাইন নজরদারি থেকে বাঁচতে চান? Chrome-এর বদলে এই পাঁচ ব্রাউজার ব্যবহার করেই দেখুন
  3. প্রতি মাসে কেন রিচার্জের ঝামেলা নেবেন, Jio-এর 98 দিনের প্ল্যানে দুর্দান্ত সুবিধা ও সাশ্রয়
  4. আগস্ট 24 লঞ্চ হচ্ছে Lava Virat V1 Pro 5G স্মার্টফোন, টিজার থেকে নজরকাড়া ডিজাইন প্রকাশ্যে
  5. দুর্ধর্ষ ক্যামেরার Oppo Reno 16 আরও সস্তায় মিলবে, আসছে নতুন বেস মডেল
  6. Vivo Y31T 5G স্মার্টফোনের দাম ফাঁস, 7,200mAh ব্যাটারি কত টাকায় দেখুন
  7. SIM Card New Rule: সিম কার্ডের নতুন নিয়ম চালু হল, না মানলে বন্ধ হতে পারে নম্বর
  8. Google-এর বড় অফার, 4,800 টাকার AI সাবস্ক্রিপশন এক বছর একেবারে ফ্রি
  9. iQOO Z11 ও iQOO Buds ভারতে এল, 32MP সেলফি ক্যামেরা ও 7,050mAh ব্যাটারি-সহ দুর্দান্ত ফিচার্স
  10. আগস্ট 27 লঞ্চ হচ্ছে Samsung Galaxy S26 FE, বাজেটে মিলবে ফ্ল্যাগশিপ ফিচার্স?
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.