Samsung Galaxy Tab S12 Ultra features a massive 11,600mAh battery
Photo Credit: Samsung
Samsung Galaxy Tab S12 সিরিজ ভারতে লঞ্চ হল। এই লাইনআপের অধীনে Galaxy Tab S12+ ও Galaxy Tab S12 Ultra দেশের বাজারে এসেছে। দক্ষিণ কোরিয়ান সংস্থাটি দাবি করছে, এটি এখনও পর্যন্ত তাদের সবচেয়ে সক্ষম ট্যাবলেট। এতে অসাধারণ পারফরম্যান্স, Galaxy AI ফিচার্স, ও লং-লাস্টিং ব্যাটারি মিলবে বলে জানানো হয়েছে। Samsung Galaxy Tab S12 সিরিজে আরও উন্নত ভেপার চেম্বার কুলিং সিস্টেম, MediaTek-এর ফ্ল্যাগশিপ প্রসেসর, ও ডাইনামিক AMOLED 2X স্ক্রিন রয়েছে। এছাড়াও, ট্যাবগুলি 4-চ্যানেল Spatial অডিও, IP68 রেটিং, ও স্টাইলাস পেনের (বক্সেই মিলবে) সঙ্গে এসেছে।
স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস12+ ও ট্যাব এস12 আল্ট্রা যথাক্রমে 12.6 এবং 14.6 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে এসেছে। উভয় ট্যাবে 120 হার্টজ রিফ্রেশ রেট ও 1,600 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট রয়েছে। আল্ট্রা মডেলটি এখনও পর্যন্ত ব্র্যান্ডের সবচেয়ে পাতলা ট্যাব (5.1 মিমি পুরু)। ট্যাবগুলি Android 17 ভিত্তিক নতুন OneUI 9 কাস্টম সফটওয়্যারে চলে।
Samsung Galaxy Tab S12+ এবং Galaxy Tab S12 Ultra রান করে MediaTek Dimensity 9500 প্রসেসরে। এটি গত বছর লঞ্চ হওয়া একটি হাই-পারফরম্যান্স চিপ, যা 3 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি হয়েছে। Tab S12+ পেয়েছে 10,060mAh ব্যাটারি। এটি 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফুল চার্জে 21 ঘন্টা ভিডিও প্লেব্যাক টাইম পাওয়া যাবে।
Galaxy Tab S12 Ultra আরও বড় 11,600mAh ব্যাটারি দিয়ে সজ্জিত। এটিও 45W ফাস্ট চার্জিং সমর্থন করে। দুই ট্যাবেই সাতটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড ও সাত বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। উভয় মডেলের অনবোর্ড স্টোরেজ 2 টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।
Samsung Galaxy Tab S12+ মডেলের ব্যাক প্যানেলে 13 মেগাপিক্সেল সিঙ্গেল ক্যামেরা আছে। সামনে একটি 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা রয়েছে। অন্য দিকে, Samsung Galaxy Tab S12 Ultra ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ পেয়েছে। এটি 13 মেগাপিক্সেল মেইন সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স নিয়ে গঠিত। সেলফি ক্যামেরা 12 মেগাপিক্সেলের।
Samsung Galaxy Tab S12+ ভারতে WiFi ও 5G ভ্যারিয়েন্টে উপলব্ধ। দাম যথাক্রমে 1,29,999 টাকা ও 1,49,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ আছে। Galaxy Tab S12 Ultra ট্যাবের WiFi ও 5G মডেলের দাম যথাক্রমে 1,49,999 টাকা ও 1,64,999 টাকা থেকে স্টার্ট। এখানেও বেস মডেলে 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ আছে। উভয় ট্যাব গ্রে ও সিলভার কালার অপশনে উপলব্ধ।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.