Xiaomi Pad 8: শাওমি ফোনের থেকেও পাতলা ট্যাব ভারতে আনছে, 9200mAh ব্যাটারির সাথে এই তারিখে লঞ্চ

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 23 ফেব্রুয়ারি 2026 21:25 IST
হাইলাইট
  • Xiaomi Pad 8 কোম্পানির সবচেয়ে স্লিম ও শক্তিশালী ট্যাবলেট
  • এটি Xiaomi 17 Ultra-এর সাথে ফেব্রুয়ারি 28 ভারতে লঞ্চ হবে
  • ট্যাবে Snapdragon 8s Gen 4 চিপ ও 9,200mAh ব্যাটারি থাকবে

Xiaomi Pad 8 is powered by a 9200mAh battery

Photo Credit: Xiaomi

Xiaomi Pad 8: Xiaomi 17 এবং Xiaomi 17 Ultra ভারতে ফেব্রুয়ারি 28 লঞ্চ হওয়ার কথা গত সপ্তাহের শেষে নিশ্চিত করা হয়েছে। আর আজ শাওমি ঘোষণা করেছে যে, তারা একই দিনে Xiaomi Pad 8 এ দেশের বাজারে লঞ্চ করবে। তাদের দাবি, এটি কোম্পানির ইতিহাসে সবচেয়ে স্লিম ও পাওয়ারফুল ট্যাবলেট হতে চলেছে। সংস্থা আরও জানিয়েছে, নতুন ট্যাবটি শাওমি ফোকাস পেন প্রো ও শাওমি ফোকাস কিবোর্ডের সাথে কাজ করবে। Xiaomi Pad 8 মডেলের চিপসেটের নাম এবং ব্যাটারি ক্যাপাসিটিও প্রকাশ করা হয়েছে। এই ট্যাবলেট গত বছর সেপ্টেম্বরে চীনে মুক্তি পেয়েছিল।

Xiaomi Pad 8 ভারতে ফেব্রুয়ারি 28 লঞ্চ হবে

শাওমির ভারতীয় শাখার ওয়েবসাইটে একটি নতুন ইভেন্টের পেজ লাইভ হয়েছে। সেখানে আপডেট করা তথ্য অনুসারে, শাওমি প্যাড 8 ফেব্রুয়ারির 28 তারিখ ভারতে সন্ধ্যা সাড়ে ছ'টার সময় আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে। মনে করা হচ্ছে, চীনের মতো এটি ভারতেও একই স্পেসিফিকেশন এবং হার্ডওয়্যারের সাথে আসবে। ট্যাবলেটে ফোকাস পেন প্রো ও ফোকাস কিবোর্ডের সাপোর্ট মিলবে। কিবোর্ডে ব্যাকলিট কি এবং জেসচার সমর্থিত টাচপ্যাড আছে।

Xiaomi Pad 8 ট্যাবলেটে ফ্ল্যাগশিপ Snapdragon 8s Gen 4 প্রসেসর আছে। চার ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত এই অক্টা-কোর চিপসেট গত বছর এপ্রিলে লঞ্চ হয়েছে। এতে 3.2 গিগাহার্টজ ক্লকস্পিডের Cortex-X4 প্রাইম কোর রয়েছে। এটি AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে 2 মিলিয়নের বেশি স্কোর করতে সক্ষম হয়েছে। ট্যাবলেটে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করবে 9,200mAh ব্যাটারি। শাওমি আপাতত এই তথ্যগুলিই প্রকাশ করেছে।

প্রসঙ্গত, চীনে লঞ্চ হওয়ার সুবাদে আমরা জানি যে, শাওমির নতুন ট্যাব মাত্র 5.8 মিমি স্লিম। অর্থাৎ এটি একটি স্মার্টফোনের থেকেও পাতলা। আবার এর ওজন 500 গ্রামের কম। সামনে 11.2 ইঞ্চি এলসিডি ডিসপ্লে আছে, যা 144 হার্টজ রিফ্রেশ রেট, 2,136 x 3,200 পিক্সেল রেজোলিউশন, HDR10+, ডলবি ভিশন, ও  সর্বাধিক 800 নিট ব্রাইটনেস সাপোর্ট করে।

এই ট্যাবে Android 16 ভিত্তিক HyperOS 3 কাস্টম স্কিন প্রি-ইনস্টল করা আছে। ছবি ও ভিডিয়ো তোলার জন্য, Xiaomi Pad 8 মডেলের পিছনে 4K রেকর্ডিং সাপোর্ট যুক্ত 13 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ভিডিও কল ও সেলফি তোলার জন্য, সামনে 8 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। দুর্দান্ত সাউন্ডের জন্য Dolby Atmos-এর সাথে কোয়াড স্পিকার সেটআপ বর্তমান। ডিভাইসের 12,000mAh ব্যাটারি 45W ফাস্ট চার্জিং এবং 22.5W রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Vibrant display
  • Sleek design
  • Stable performance
  • Impressive battery life
  • Good sound output with quad speakers
  • Bad
  • Cameras are subpar
  • No fingerprint sensor
  • Still needs some app-level optimisations
 
KEY SPECS
Display 11.20-inch
RAM 8GB
OS Android
Storage 128GB
Rear Camera 13-megapixel + 8-megapixel
Battery Capacity 9200mAh
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Reno 16 FS দুর্দান্ত 50MP সেলফি ক্যামেরা ও 6,500mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল, ছবি তোলা যাবে রিমোটে
  2. Vivo Y6a বিশাল 7,200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল, দাম কত
  3. Vivo X Fold 6 লঞ্চ হল 200MP Zeiss ক্যামেরা এবং 7,000mAh ব্যাটারি-সহ, ফোনেই এবার DSLR-এর ম্যাজিক
  4. IBM বিশ্বের প্রথম সাব-1 ন্যানোমিটার চিপ বানিয়ে চমকে দিল, বদলে যাবে AI থেকে স্মার্টফোন-কম্পিউটারের ভবিষ্যত
  5. Xiaomi 18 Pro: শাওমির ফোনেও এবার দুটো 200MP ক্যামেরা, লঞ্চ কবে জেনে নিন
  6. Nothing Phone 4b-এর ছবি প্রকাশের 24 ঘন্টার মধ্যেই স্পেসিফিকেশন ফাঁস, ক্যামেরা-ডিসপ্লে, ব্যাটারি কেমন?
  7. Apple-এর বড় ধাক্কা, একলাফে 1 লক্ষ টাকা পর্যন্ত বাড়ল ম্যাকবুক-আইপ্যাডের দাম
  8. Lava Smart 4 Plus মাত্র 9,999 টাকায় বাজারে এল, এত সস্তায় কী কী ফিচার্স
  9. OnePlus Nord Buds 4 বাজেটে 52db ANC ও 54 ঘন্টা ব্যাটারি লাইফের সঙ্গে লঞ্চ হল
  10. Samsung Galaxy A27 5G মোট চারটি ক্যামেরার সঙ্গে লঞ্চ হল, 6 বছর Android আপগ্রেড পাবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.