Samsung ও Xiaomi একাধিক স্মার্টফোন এবং ট্যাবের দাম বাড়াল, 5,000 টাকা ধাক্কা

Samsung তাদের বেশ কিছু ফোনের দাম বাড়িয়েছে এবং মূল্যবৃদ্ধির তালিকায় Xiaomi Pad 8-এরও নাম রয়েছে।

Samsung ও Xiaomi একাধিক স্মার্টফোন এবং ট্যাবের দাম বাড়াল, 5,000 টাকা ধাক্কা

Photo Credit: Samsung

হাইলাইট
  • Samsung Galaxy M17 ও Galaxy F70e 5G আরও দামি হয়েছে
  • Xiaomi Pad 8-এর দাম আবারও বাড়ানো হয়েছে
  • র‍্যাম ও মেমোরি চিপের ঘাটতির কারণে নিয়মিত মূল্যবৃদ্ধি হচ্ছে
বিজ্ঞাপন

স্মার্টফোন বা ট্যাবলেট কেনার পরিকল্পনা করছেন? ক্রেতাদের জন্য ফের বড় ধাক্কা এসে হাজির হয়েছে। Samsung তাদের বেশ কিছু ফোনের দাম বাড়িয়েছে। যার মধ্যে Galaxy M17 5G, Galaxy M17e 5G, Galaxy F17 5G, এবং Galaxy F70e 5G রয়েছে। অন্য দিকে, মার্চে দেশের বাজারে লঞ্চ হওয়া Xiaomi Pad 8 ট্যাবলেটের দামও বৃদ্ধি পেয়েছে। ট্যাবটির দাম এই নিয়ে গত দুই মাসের মধ্যে দ্বিতীয়বার বেড়েছে। Samsung Galaxy F এবং Galaxy M সিরিজের স্মার্টফোনগুলির ক্ষেত্রে গত ছয় মাসে এটি দ্বিতীয় দফার মূল্যবৃদ্ধি। মূলত বিশ্বজুড়ে চলা র‍্যাম এবং মেমোরি চিপের ঘাটতির কারণে ফোনের দাম নিয়মিত বেড়ে চলেছে।

Samsung-এর ফোনের দাম 3,000 টাকা পর্যন্ত বাড়ল

Samsung Galaxy M17 5G-এর 4 জিবি, 6 জিবি, ও 8 জিবি র‍্যাম ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 1,000, 2,000, ও 3,000 টাকা বৃদ্ধি পেয়েছে। Galaxy F17 5G মডেলের 6 জিবি, ও 8 জিবি র‍্যাম অপশনের দাম যথাক্রমে 1,000 এবং 2,000 টাকা বেড়েছে। টিপস্টার দেবায়ন রায়ের X পোস্ট থেকে মূল্যবৃদ্ধির বিষয়ে জানা গিয়েছে।

পোস্টে আরও বলা হয়েছে, Samsung Galaxy M17e 5G-এর 4 জিবি এবং 6 জিবি র‍্যাম ভ্যারিয়েন্ট যথাক্রমে 1,000 ও 2,000 টাকা দামি হয়েছে। ফেব্রুয়ারিতে ভারতে লঞ্চ করা Samsung Galaxy F70e 5G-এর 4 জিবি + 128 জিবি স্টোরেজ এবং 6 জিবি র‍্যাম + 128 জিবি অপশনের মূল্য যথাক্রমে 1,000 ও 2,000 টাকা বেড়েছে।

Xiaomi Pad 8-এর দাম আবারও বাড়িয়েছে শাওমি ইন্ডিয়া। সংস্থার অনলাইন স্টোরে নতুন দাম আপডেট করা হয়েছে। ট্যাবলেটের বেস 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য 38,999 টাকা থেকে শুরু হচ্ছে। টপ এন্ড 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজের নতুন দাম 43,999 টাকা।

জুনে ট্যাবটির দুই ভ্যারিয়েন্টের দাম বাড়িয়ে যথাক্রমে 35,999 টাকা ও 38,999 টাকা করা হয়েছিল। ফলে এই মাসে বেস ও টপ মডেলের দাম যথাক্রমে 3,000 টাকা ও 5,000 টাকা বেড়েছে। প্রসঙ্গত, আগস্টে Redmi Turbo 5-এর দাম 6,000 টাকা পর্যন্ত বাড়িয়েছে শাওমি। 8 জিবি + 256 জিবি ও 12 জিবি + 256 জিবি অপশনের দাম বেড়ে যথাক্রমে 41,999 টাকা এবং 46,999 টাকা হয়েছে। পূর্ব দুই মডেলের দাম ছিল যথাক্রমে 37,999 টাকা ও 40,999 টাকা।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. iPhone 18 এই বছর বাজারে না আসার কারণ প্রকাশ্যে, নেপথ্যে Samsung?
  2. 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
  3. দোকানে UPI-এর QR কোড ও সাউন্ডবক্স বসালে 1,000 টাকার উপর ভর্তুকি, নতুন স্কিম আনছে সরকার
  4. স্মার্টফোনে ক্যামেরায় বিপ্লব ঘটাবে নতুন প্রযুক্তি, দিশা দেখাচ্ছে ইজরায়েলের স্টার্টআপ
  5. চাপের মুখে Nvidia থেকে ইস্তাফা দিলেন জেনসেন হুয়াং, নতুন CEO Apple কর্তা?
  6. বিশ্বজুড়ে অচল Microsoft-এর পরিষেবা, ভোগান্তিতে লাখ লাখ ব্যবহারকারী
  7. iQOO 16R ফোনের ভারতে আসা নিশ্চিত, 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  8. দীপাবলিতেও মুখ থুবড়ে পড়ল স্মার্টফোন বিক্রি, মন্দার বাজারেও মুচকি হাসি অ্যাপলের
  9. Vivo X500 সিরিজ নভেম্বর 26 ভারতে লঞ্চ হচ্ছে, ক্যামেরায় বাজার কাঁপাবে
  10. Google বানাচ্ছে Hydrogen AI মডেল, গতি ও দক্ষতায় চ্যাটজিপিটিকে টেক্কা?
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »